মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সাত দফা দাবিতে মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ      দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে      প্রকাশ্যে অস্ত্রের মহড়া      সম্পর্কোন্নয়নে অনাগ্রহী ভারত      সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      
রাজধানী
সাত দফা দাবিতে মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বকেয়া বেতনসহ সাত দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শ্রমিকরা মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বিক্ষোভরত শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো-

১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সাত দফা   মহাখালী   শ্রমিক   সড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close