বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:১১ পিএম আপডেট: ১৬.০৬.২০২৬ ২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মঞ্জু মিয়া (৩৮) এবং উত্তর দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে বাদল মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) এলাকা এবং চণ্ডিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো এলাকায় মাদকাসক্তদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।'

তিনি আরও বলেন, ‘সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close