বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাঁঠালিয়া গ্রামের এক তরুণীর প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন এক চীনা যুবক। বর্তমানে তরুণীটি নীলনগর গ্রামে তার মামার বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াএলি নামের এক যুবকের সঙ্গে নবীনগরের কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি জিয়াএলি প্রেমের সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে আসেন।

সোমবার (১৫ জুন) রাতে তিনি নবীনগরের নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জিয়াএলি।

এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “তিনি মুসলিম হয়ে স্বপ্না আক্তারকে বিয়ে করতে চান। আগামী মঙ্গলবার (১৬ জুন) আমরা আইনি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাব।”

স্থানীয়রা বলছেন, প্রেমের টানে চীন থেকে নবীনগরে আসার এমন ঘটনা এ অঞ্চলে বিরল, যা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কেকে/এল


আরও সংবাদ   বিষয়:  প্রেম   টান   চীন   নবীনগর   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close