বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসানুজ্জামান সুমন। উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মো. ওহিদুজ্জামান।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

​সভায় হাসানুজ্জামান সুমন বলেন, “বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার হয়েছে। তবে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটির গৌরব ফিরিয়ে আনতে এবং একে মহম্মদপুর উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ শুরু করেছে।”

​তিনি স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, “আমাদের একজন অভিভাবক আছেন, তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকেন। তার সুনির্দিষ্ট সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনায় আমরা মাদ্রাসার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”

​সভায় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

তারা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ মহাপরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বরকতিয়া এসএআর দাখিল মাদ্রাসাm পরিচালনা পর্ষদ   সাধারণ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close