বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে ভাগ্নের সঙ্গে পালালেন মামি, সর্বস্ব হারিয়ে প্রবাসীর আত্মহত্যা
সৈয়দ মো. শহিদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। স্ত্রী নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিয়ে প্রবাসীর ভাগ্নের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আত্মহত্যা করেন আনোয়ার হোসেন (৪০)। তিনি দুই নম্বর নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলার কেরামত আলী ব্যাপারী বাড়ির মৃত মফিজ উল্ল্যাহ ছেলে। 

আনোয়ার হোসেনের স্ত্রীর নাম আকলিমা আক্তার রিতার (৩০)। অভিযুক্ত মো. আনোয়ার (২৭) একই বাড়ির আ. মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বিদেশে অবস্থান করে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন। সম্প্রতি তার স্ত্রী আকলিমা আক্তার রিতার সঙ্গে মো. আনোয়ারের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এতে পরিবারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী কাউকে না জানিয়ে চলে যান।

স্বজনদের দাবি, কিছু দিন আগে আনোয়ার হোসেন বাড়িতে আসেন এবং স্ত্রীকে আনার জন্য বহু চেষ্টা করেন। স্ত্রী বাড়ি না আসায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরই ফাঁকে স্ত্রী তিন দিনের মাথায় তাকে ডিভোর্স দেন। স্ত্রীর এমন আচরণ ও অর্থ-সম্পদ হারানোর ক্ষতি সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে তিনি আত্মহত্যা করেন। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘পুলিশের টিম পাঠিয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী. ভাগ্নের সঙ্গে পালানো   সর্বস্ব হারানো   প্রবাসীর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close