বাচ্চাদের জন্য YouTube Kids বিজ্ঞপ্তি
তুমি Google অ্যাকাউন্টে লগ-ইন না করে YouTube Kids দেখলে, আমরা কীভাবে তোমার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি সেটি তুমি এখান থেকে জানতে পারবে। এটি পড়ো এবং কিছু না বুঝতে পারলে অভিভাবককে জিজ্ঞাসা করো।
আরও জানতে, YouTube Kids-এর গোপনীয়তা বিজ্ঞপ্তি ও Google-এর গোপনীয়তা নীতি দেখো। তুমি Google অ্যাকাউন্টে লগ-ইন করে YouTube Kids দেখলে আমরা কীভাবে তোমার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি সেটি সম্পর্কে আরও জানতে চাইলে, নিচে "Google অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube Kids-এ সাইন-ইন করা" বিভাগ এবং বাচ্চাদের জন্য Family Link ডিসক্লোজার দেখো।
আমরা কোন তথ্য সংগ্রহ করি?
তোমার অভিভাবক প্রদান করতে পারেন এমন তথ্য, যেমন তোমার নাম, বয়স ও জন্ম মাস। এছাড়াও, তুমি YouTube Kids ব্যবহার করার সময় আমরা যেসব তথ্য সংগ্রহ করি। সার্চ ও দেখার ইতিহাস সহ ডিভাইস সম্পর্কে তথ্য এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
আমরা কীভাবে এই তথ্য ব্যবহার করি?
এই তথ্য ব্যবহার করে আমরা YouTube Kids আরও নিরাপদ ও তোমার জন্য আরও প্রাসঙ্গিক করে তুলি। যেমন, অ্যাপে ভিডিও দেখা ও সার্চ করার মতো অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আমরা ভিডিও সাজেস্ট করতে পারি। এছাড়াও, তুমি যে ভিডিও দেখছ সেটির উপর নির্ভর করে বিজ্ঞাপন দেখানো হতে পারে এবং অ্যাপে কত ঘনঘন বিজ্ঞাপন দেখানো হবে সেটি এই তথ্যের উপর নির্ভর করে। YouTube Kids ব্যবহার করে তুমি ব্যক্তিগত তথ্য কোনও ব্যক্তির সাথে বা সর্বজনীনভাবে শেয়ার করতে পারবে না।
কোন তথ্য শেয়ার করা যেতে পারে?
তোমার গোপনীয়তাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখি। শুধু কয়েকটি কারণে তোমার তথ্য আমরা Google এর বাইরে শেয়ার করতে বাধ্য হই। আমরা কিছু তথ্য তোমার অভিভাবকের সাথে শেয়ার করি। আমাদের হয়ে পরিষেবা প্রদান করে এমন কোম্পানি বা লোকজনের সাথে আমরা তথ্য শেয়ার করি এবং তারা যাতে সেটি সুরক্ষিত রাখে তা নিশ্চিত করি। এছাড়াও, আইনি কারণে অথবা তোমার অভিভাবক সম্মতি দিলে তথ্য শেয়ার করা হয়।
অভিভাবক কী নিয়ন্ত্রণ করতে পারেন?
তোমার YouTube Kids অভিজ্ঞতা ম্যানেজ করার জন্য অভিভাবককে কিছু কন্ট্রোল ও সেটিংস ব্যবহার করতে দেওয়া হয়। যেমন তুমি অ্যাপে সম্প্রতি যেসব ভিডিও দেখেছ সেগুলির একটি তালিকা দেখা, সেটিতে তোমার দেখা ও সার্চ করা ভিডিওর ইতিহাস পজ করা বা মুছে দেওয়া, সার্চ চালু বা বন্ধ করা এবং অ্যাপে কিছু ভিডিও দেখানো বন্ধ করার কাজ তারা করতে পারেন।
Google অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube Kids-এ সাইন-ইন করা
কিছু দেশে আমরা বাচ্চাদের জন্য Google অ্যাকাউন্ট অফার করি এবং সেটি ব্যবহার করে তারা YouTube Kids-এ সাইন-ইন করতে পারে। Google অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube Kids-এ সাইন-ইন করলে, আমরা কীভাবে তোমার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি সেটি তুমি বাচ্চাদের জন্য Family Link ডিসক্লোজার থেকে জানতে পারবে।
Google অ্যাকাউন্টে সাইন-ইন না করে YouTube Kids ব্যবহার করলে, বাচ্চাদের জন্য এই YouTube Kids বিজ্ঞপ্তি প্রযোজ্য হয়। Google অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube Kids-এ সাইন-ইন করলে, তোমার সার্চ ও দেখার ইতিহাস এবং ভয়েস সার্চের সময় রেকর্ডিং সহ অন্যান্য তথ্য Google অ্যাকাউন্টে সেভ করা হতে পারে এবং Google-এ তোমার অভিজ্ঞতার উন্নতি করতে ব্যবহার করা হতে পারে। তোমার Google অ্যাকাউন্ট সংক্রান্ত গোপনীয়তা অনুশীলন সম্পর্কে আরও জানতে, বাচ্চাদের জন্য Family Link ডিসক্লোজার এবং Google-এর গোপনীয়তা নীতি দেখো।
তারিখ: 6 জানুয়ারী, 2021