পেনাং যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মালয়েশিয়ার পেনাং প্রদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদ্য সাবেক পেনাং প্রদেশ যুবদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পেনাং প্রদেশ যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, পেনাং প্রদেশ বিএনপির সভাপতি মোঃ গোলাপ হোসেন, মোঃ মিনাদুল কবির ও মোঃ ইমদাদুল হক এমদাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ সুমন মিয়া, মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ রাসেদ, মোঃ রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ার সভাপতি মোঃ জসিম উদ্দিন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন পেনাং যুবদলের সাবেক নেতৃবৃন্দ এবং পেনাং বিএনপির নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন, “বাংলাদেশকে নিরাপদ ও স্বনির্ভর করে তুলতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এই প্রবাসী যোদ্ধাদের সংগঠিত রাখতে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। শক্তিশালী সংগঠনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”
তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পেনাং প্রদেশ যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করা হবে।
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে যুবদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন।













কায়সার হামিদ হান্নান