প্রবাসে ঈদের উৎসবের রঙ ছড়ালো ‘সোনালী সন্ধ্যা’ তারকাদের গানে-নাচে মাতলো কুয়ালালামপুর

প্রবাস জীবনের ব্যস্ততা, কর্মচাপ আর স্বজনদের থেকে দূরে থাকার বেদনা কিছুক্ষণের জন্য ভুলে ঈদ আনন্দে একাকার হয়ে গেলেন মালয়েশিয়ায় বসবাসরত হাজারো বাংলাদেশি। কুয়ালালামপুরে অনুষ্ঠিত জমকালো মিউজিক্যাল কনসার্ট ‘সোনালী সন্ধ্যা’ যেন এক সন্ধ্যার জন্য প্রবাসীদের ফিরিয়ে নিয়ে গেল দেশের উৎসবমুখর পরিবেশে। জনপ্রিয় শিল্পীদের গান, তারকা অভিনেত্রীদের নৃত্য পরিবেশনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত...