প্রথম পাতা সারাদেশ যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সারাদেশ

যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শেয়ার
শেয়ার

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত ওসি মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী যানটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারীকে শনাক্তে কাজ করছে পুলিশ।

শেয়ার
সম্পর্কিত লেখা

ত্রিপুরায় নজরুল মেলাঃ ভালোবাসা সিক্ত হলাম আমরা…. —শাওন পান্থ

  বিপ্লব বিদ্রোহ সাম্য প্রেম মানুষ ও মানবতার কবি সর্বোপরি বাংলাদেশের জাতীয়...

ভোর ৪টায় ফুটবল ম্যাচ প্রদর্শনের আয়োজন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

  পটুয়াখালী শহরে ভোর ৪টায় বড় পর্দায় ফুটবল ম্যাচ প্রদর্শনের একটি আয়োজনকে...

বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় ভেঙে পড়া বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন...