প্রথম পাতা খেলা হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
খেলা

হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

শেয়ার
শেয়ার

চট্টগ্রামের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বুধবার (১৭ ‍জুন) ৪ উইকেটে হেরেছে।

অস্ট্রেলিয়া জিতেছে ৪ উইকেটে। শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কুপার কনোলি ছাড়া কেউ আরাম করে দাঁড়াতে পারেননি। কনোলি ২৭ বলে করেন ৪৭ রান। বাকিদের কারো স্কোর বিশ পেরিয়ে ২১ হয়নি।জশ ইংলিসকে ফিরিয়ে শরিফুল ইসলাম শুরু করেছিলেন। মিচেল মার্শকে গালিতে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজুর রহমান। স্লো পিচ হলেও কনোলি মেরেই খেলছিলেন। ৪ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে আবদুল গাফ্‌ফারের শিকার হন তিনি।

 

শেখ মেহেদীর ওভারে সীমানার কাছে টিম ডেভিড ক্যাচ দেন তানজিদ হাসান তামিমকে। তাতে ১১.৩ ওভারে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৮৯। যদিও রানের তুলনায় বল বেশি থাকায় অস্ট্রেলিয়া কখনওই চ্যালেঞ্জে পড়েনি। দুই নবাগত নিখিল চৌধুরীর ১৩ বলে ১৮, জোয়েল ডেভিসের ৭ ও জাভিয়ের বার্টলেটের ৪ রানে অজিরা জয় পায়।

 

১৯ ওভারে বাংলাদেশ ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল নবাগত জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পার ঘূর্ণির সামনে। যদিও সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল। এরপর একে একে ব্যাটাররা নামলেন আর তেড়েফুঁড়ে ছক্কা মারতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন।

 

শেষদিকে শেখ মেহেদী ২২ বলে ইনিংস সর্বোচ্চ ২৯ রান না করলে তো বড় লজ্জার মুখেই পড়তে হতো টাইগারদের। জাম্পা ও ডেভিস ৩টি করে উইকেট শিকার করেন। রেনশ শিকার করেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট গেছে জনসন ও নিখিল চৌধুরীর ঝুলিতে।

শেয়ার
সম্পর্কিত লেখা

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

বিশ্বকাপে নেমেই আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।...

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে লিওনেল মেসির প্রয়োজন ছিল চার গোল। আপাতত তিন...

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে...

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির যত রেকর্ড

বিশ্বকাপের মঞ্চে আগেও বহুবার রূপকথা লিখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ২০২৬...