প্রথম পাতা সারাদেশ চট্টগ্রাম নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে ১৪ কেজি গাঁজা বুকিং করলেন কুমিল্লার গ্রাহক, ডিবির হাতে জব্দ
চট্টগ্রাম

নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে ১৪ কেজি গাঁজা বুকিং করলেন কুমিল্লার গ্রাহক, ডিবির হাতে জব্দ

শেয়ার
শেয়ার

কুমিল্লা থেকে মিষ্টির ‘নাড়ু’ হিসেবে বুকিং দেওয়া একটি পার্সেল থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত দুটি কার্টনের ভেতরে থাকা সাতটি প্যাকেট থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই পার্সেলগুলো গত ৭ জুন কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে সাধারণ ‘নাড়ু’র পার্সেল হিসেবে বুকিং দেওয়া হয়েছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সরাসরি নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। তবে কুরিয়ার সার্ভিস শাখা থেকে মাদক উদ্ধারের সময় এর সাথে জড়িত বা পার্সেলটি তুলতে আসা কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এই মাদক উদ্ধারের ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে কুরিয়ারের নথিপত্র যাচাই করে গাঁজার মূল প্রাপক ও সম্ভাব্য গ্রহীতাকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শেয়ার
সম্পর্কিত লেখা

বিদ্যালয়ে ঢুকে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ে ঢুকে দুই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে...

ধারের টাকা শোধ না করতে আনোয়ারায় মা-মেয়েকে খুন

চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করে পুলিশ বলছে, ধারের টাকা...

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ...

নাঈম হাসানকে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে: সিএমপি কমিশনার

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে...