প্রথম পাতা সারাদেশ খুলনা খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুলনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

শেয়ার
শেয়ার

খুলনার লবণচোরায় রফিকুল ইসলাম গাজী ওরফে ঢাকাইয়া রফিক নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

লবণচোরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন জানান, খুলনা মহানগরীর লবণচোরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় আজ শুক্রবার বেলা সাড়ে বারোটায় নিজ এলাকায় আনিসের দোকানের সামনে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজন রফিককে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা কি কারণে মেরেছে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।স্থানীয়রা জানায়, নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির একজন সদস্য। তিনি বটিয়াঘাটা লবণচড়া থানাধীন কাজীপাড়ার রতন গাজীর ছেলে।

 

উল্লেখ্য, খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলমান। এর মধ্যেই প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি

খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা...

ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার পোড়াদহ...

যশোরে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে জামাই উধাও

যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে...

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে...