জামালপুরের মাদারগঞ্জে বিপুল দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।