প্রথম পাতা রাজনীতি জামায়াতের এমপিদের রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ রাশেদ খাঁনের
রাজনীতি

জামায়াতের এমপিদের রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ রাশেদ খাঁনের

শেয়ার
শেয়ার

জাতীয় সংসদে আরও কার্যকর ভূমিকা রাখতে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।বুধবার (১০ জুন) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

পোস্টে রাশেদ খাঁন বলেন, গত অধিবেশনে জামায়াতের এমপিদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার পর এবারের অধিবেশনকে সামনে রেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তারা প্রত্যাশিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বিভিন্ন বিষয়ে কোর্সের বাইরের আলোচনা ও রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন, যা জামায়াতের এমপিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এ কারণে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি।রাশেদ খাঁন উল্লেখ করেন, অতীতে জামায়াতের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে বেশি প্রশিক্ষিত ও শিক্ষিত বলে ধারণা করা হতো। তবে বর্তমান পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে দলটির দক্ষ প্রশিক্ষকের অভাব রয়েছে।

 

শেখার কোনো শেষ নেই এবং শেখার ক্ষেত্রে লজ্জারও কিছু নেই। বিরোধী দল হিসেবে জামায়াতকে সংসদে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।

 

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, দেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গুরুত্বপূর্ণ। বিরোধী দল দুর্বল হলে জনগণ রাজনৈতিক শূন্যতা অনুভব করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার
সম্পর্কিত লেখা

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

আওয়ামী ও গণতন্ত্র কখনোই এক সঙ্গে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন...

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল : মির্জা ফখরুল

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য...

জামায়াত কখনো ক্ষমতায় গেলে লীগের থেকেও ফ্যাসিস্ট হবে

জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য...

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে...