প্রথম পাতা বিশেষ প্রতিবেদন সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার
বিশেষ প্রতিবেদন

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শেয়ার
শেয়ার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সড়কপথে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী মিনাল ত্রিবেদী। আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আজ ১২ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বেনাপোল সীমান্তে পৌঁছাবেন। ঢাকায় এসে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রিডেনশিয়ালস) পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করবেন তিনি। ঢাকায় আসার আগেই বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন দীনেশ ত্রিবেদী।

 

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক কেবল সীমান্তকেন্দ্রিক নয়; বরং জনগণের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎও অভিন্ন।

 

গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পত্রাধিকার গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক ও আইনি অনুমোদন লাভ করেন তিনি।

 

কূটনৈতিক মহলে ত্রিবেদীর নিয়োগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ, তিনি একজন ক্যারিয়ার কূটনীতিক নন; বরং দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি সাবেক হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।

শেয়ার
সম্পর্কিত লেখা

২০ বছর মা-ছেলের দেখা, অবাক করা বিষয়- একই হাসপাতালে চাকরি করছিলেন দুজন!

যুক্তরাষ্ট্রে ২০ বছর পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মা খুঁজে পেলেন তার...

প্রফেসর চ্যাটজিপিটি ব্যবহার করায় টিউশন ফি ফেরত চাইলেন শিক্ষার্থী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি এখন শিক্ষাঙ্গনের প্রায় প্রতিটি স্তরে প্রবেশ করেছে। একদিকে...

বিশ্ব বাবা দিবস আজ

‘বাবা’, ‘ড্যাড’ বা ‘পাপা’—যেই নামেই ডাকুন না কেন, এই একটি শব্দের মধ্যেই...

বিএসসির মহাব্যবস্থাপক হিসেবে পদায়িত হলেন সোহেল পারভেজ মালদ্বীপ প্রবাসীদের অভিনন্দন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে দায়িত্বপালন...