প্রথম পাতা বিশেষ প্রতিবেদন কানাডায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
বিশেষ প্রতিবেদন

কানাডায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

শেয়ার
শেয়ার

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের সেন্ট জনস শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) ভোররাতে মেয়র অ্যাভিনিউ এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম।ইনতিশাম মাহি।

পুলিশ জানায়, গাড়িটি একটি বিদ্যুতের খুঁটি ও একটি বেড়ায় ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

দুর্ঘটনার পর পুলিশ চালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। প্রাথমিক পরীক্ষায় চালক সড়কে মাদক বা অ্যালকোহল সংক্রান্ত স্ক্রিনিং টেস্টে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পুলিশ।

শেয়ার
সম্পর্কিত লেখা

ক্ষুধার্ত বিশ্ব, ডাস্টবিনে কোটি টন খাবার: বৈশ্বিক খাদ্য সংকটের নেপথ্যে নির্মম অপচয়

একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে বিলাসী অপচয়—এ যেন এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে...

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি দেশ অংশ নিয়েছে তার মধ্যে কেবল দুটি...

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

কোভিড-১৯ পরবর্তী সময়ে নিজের বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া যুক্তরাজ্যের ৬২...

নিয়তির নির্মম পরিহাস হাসপাতালের এক ভুলে ধনীর সন্তান বড় হলেন চরম দারিদ্র্যে

১৯৫৩ সালে জাপানের টোকিওর এক হাসপাতালে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া...