প্রথম পাতা বিশেষ প্রতিবেদন গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ  
বিশেষ প্রতিবেদন

গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ  

শেয়ার
শেয়ার

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি:

 

সামাজিক ও মানবিক কাজ এবং মানুষকে আত্মশুদ্ধি মূলক পরিবর্তনের মাধ্যমে মানুষকে আল্লাহমুখি করাই হলো মদিনার জামাতের মূল উদ্দেশ্য আর তারই ধারাবাহিকতায় মালদ্বীপে রাজধানী মালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদ (পাসপোর্ট নং- A06660114 ) এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মালদ্বীপের রাজধানী মালের এডিকে (ADK) হাসপাতালে ছুটে যায় সম্পূর্ণ রাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার একটি প্রতিনিধি দল।

 

এ সময় উপস্থিত ছিলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মোঃ নজরুল ইসলাম মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন ও মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিন, এ সময় তারা হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এবং দ্বীনি এই সংগঠনের পক্ষ থেকে অসুস্থ প্রবাসীকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার অন্বেষণে সাত বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে সংঘটিত এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলে প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের তত্ত্বাবধানে অস্ত্র পাচার সম্পূর্ণ হয়, বর্তমানে তার মাথার ২৪ সেলাই আছে তিনি রাজধানী মালের এডিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসে ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় এবং ধর্মীয় রীতিনীতি শিক্ষাদানে মদিনার জামাত মালদ্বীপ শাখার এই মানবিক তৎপরতা প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে ।মদিনার জামাতের প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তার পরিবার, স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এসময় তারা মালদ্বীপের বিভিন্ন হসপিটাল সহ সারা বিশ্বে অসুস্থ সকল প্রবাসীদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রিফাতুল ইসলাম।

শেয়ার
সম্পর্কিত লেখা

ক্ষুধার্ত বিশ্ব, ডাস্টবিনে কোটি টন খাবার: বৈশ্বিক খাদ্য সংকটের নেপথ্যে নির্মম অপচয়

একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে বিলাসী অপচয়—এ যেন এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে...

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি দেশ অংশ নিয়েছে তার মধ্যে কেবল দুটি...

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

কোভিড-১৯ পরবর্তী সময়ে নিজের বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া যুক্তরাজ্যের ৬২...

নিয়তির নির্মম পরিহাস হাসপাতালের এক ভুলে ধনীর সন্তান বড় হলেন চরম দারিদ্র্যে

১৯৫৩ সালে জাপানের টোকিওর এক হাসপাতালে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া...