আপনার Google অ্যাকাউন্ট আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে, আমাদের সুরক্ষা প্রযুক্তি সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করতে সাহায্য করে। 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারের মাধ্যমে, আপনার Google অ্যাকাউন্টের সাথে যেসব অ্যাপ ও পরিষেবা ব্যবহার করেন সেগুলির সাথে আমরা সন্দেহজনক অ্যাক্টিভিটি শেয়ার করতে পারব। এইভাবে, থার্ড-পার্টি অ্যাপ এবং পরিষেবাগুলি আপনাকে অনলাইনে নিরাপদ রাখতে সন্দেহজনক ইভেন্ট শনাক্তকরণের জন্য Google-এর প্রযুক্তি ব্যবহার করতে পারে।
'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' কীভাবে কাজ করে
Google-এর থেকে কোন কোন অ্যাপ ও পরিষেবা সুরক্ষা সম্পর্কিত মেসেজ পায়
Google-এর থেকে সুরক্ষা সম্পর্কিত মেসেজ পেতে, কোনও অ্যাপ বা পরিষেবাকে এগুলি করতে হবে:
- 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারে অংশ নেওয়া।
- আপনার Google অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকা।
- কোনও অ্যাপ ও পরিষেবা আপনার Google অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকলে, আপনি হয়ত:
আপনার Google অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি পাওয়া গেলে, সুরক্ষা সম্পর্কিত মেসেজ পাঠানো হয়। যেমন:
- আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে
- আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করা হয়েছে
- আপনার ডিভাইস বা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সাইন-আউট হয়ে গেছে
Google এবং অংশগ্রহণকারী অ্যাপ ও পরিষেবার মাধ্যমে সুরক্ষা সম্পর্কিত মেসেজ এই ধরনের কাজগুলির জন্য ব্যবহার করা হতে পারে:
- আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি খুঁজে দেখা
- আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অংশগ্রহণকারী অ্যাপ বা পরিষেবা থেকে আপনাকে সাইন-আউট করার সুবিধা দেওয়া
'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচার ম্যানেজ করা
- আপনার থার্ড-পার্টি কানেকশন পৃষ্ঠায় যান।
- আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
- একটি অ্যাপ বা পরিষেবা বেছে নিন।
- এটিতে 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ব্যাজ
আছে কিনা তা চেক করুন।
- অ্যাপ বা পরিষেবায় 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ব্যাজ
যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারে অংশগ্রহণ করে।
- অ্যাপ বা পরিষেবায় 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ব্যাজ
আপনি 'ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা' ফিচারে অংশগ্রহণ করে এমন কোনও অ্যাপ বা পরিষেবা ব্যবহার করতে না চাইলে, আপনার অ্যাকাউন্ট থেকে এটির অ্যাক্সেস সরিয়ে দিতে পারবেন।
আপনি কোনও অ্যাপ বা পরিষেবা সরিয়ে দিলে, এটি:
- কানেকশন বন্ধ হওয়া সম্পর্কিত চূড়ান্ত মেসেজ পায়।
- আপনার Google অ্যাকাউন্টের জন্য আর সুরক্ষা সম্পর্কিত মেসেজ পাবে না।