Google Password Manager-এর সাহায্যে সহজেই নিজের সব অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড বা পাসকী তৈরি এবং ব্যবহার করতে পারবেন। এছাড়াও, আপনার Google অ্যাকাউন্টে বা ডিভাইসে পাসওয়ার্ড ও পাসকী সেভ, ম্যানেজ ও সুরক্ষিত রাখতে পারবেন।
আপনি এইসব কাজের জন্য Google Password Manager ব্যবহার করতে পারবেন:
- অনলাইন নিরাপত্তা উন্নত করা: বিল্ট-ইন নিরাপত্তা ফিচারের মাধ্যমে আপনার সাইন-ইনের তথ্য সুরক্ষিত রাখুন।
- পাসওয়ার্ড তৈরি ও সেভ করা: শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করুন এবং আপনার Google অ্যাকাউন্টে সেগুলি সেভ করুন যাতে আপনাকে সেগুলি মনে রাখতে না হয়।
- পাসকী তৈরি ও সেভ করা: আপনার Google অ্যাকাউন্টের পাসকী তৈরি ও সেভ করুন। পাসওয়ার্ডের তুলনায় পাসকী আরও নিরাপদ ও সহজে ব্যবহার করা যায়।
- পাসওয়ার্ড অটোফিল করা: সাইট ও অ্যাপে পাসওয়ার্ড অটোমেটিক পূরণ করুন।
Google Password Manager কীভাবে আপনার অনলাইন নিরাপত্তা উন্নত করে
A safer way to manage your passwords
পাসওয়ার্ড চুরি করেই সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করা হয়।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য, আপনি এইসব কাজের জন্য Google Password Manager ব্যবহার করতে পারবেন:
- শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ডের সাজেশন পান এবং তা নিজের Google অ্যাকাউন্টে সেভ করে রাখুন। আপনি একই পাসওয়ার্ড আবার ব্যবহার করলে, চুরি যাওয়া পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
- চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ডের ব্যাপারে বিজ্ঞপ্তি পান। আপনার সেভ করা পাসওয়ার্ড কেউ ইন্টারনেটে প্রকাশ করে দিলে, Google Password Manager-এর সাহায্যে চুরি হয়ে যাওয়া যেকোনও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
- অননুমোদিত অ্যাক্সেস ব্লক করতে সাহায্য করুন। আপনার পাসওয়ার্ড ও পাসকী এনক্রিপশন ব্যবহার করে Google-এর বিল্ট-ইন সুরক্ষায় সেভ করা হয়।
পরামর্শ: সেভ করে রাখা আপনার সাইন-ইন সংক্রান্ত তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য যোগ করুন এবং ২-ধাপে যাচাইকরণ চালু করুন।
Google Password Manager ব্যবহার করা
গুরুত্বপূর্ণ: আপনার Google অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে, কীভাবে আপনার Google অ্যাকাউন্ট বা Gmail ফিরিয়ে আনবেন তা জানুন।
পাসওয়ার্ড ও পাসকী ব্যবহার করা শুরু করা
- পাসওয়ার্ডের বদলে পাসকী দিয়ে সাইন-ইন করা
- আপনার বিভিন্ন ডিভাইস জুড়ে পাসওয়ার্ড ও পাসকী ব্যবহার করা
- অন-ডিভাইস এনক্রিপশন ব্যবহার শুরু করা
পাসওয়ার্ড ও পাসকী ম্যানেজ করা
Google Password Manager-এ পরিবর্তন করা
- Chrome-এর মাধ্যমে পাসওয়ার্ড ইমপোর্ট বা এক্সপোর্ট করা
- Android ডিভাইসে Chrome-এর ক্ষেত্রে অটোফিল পরিষেবা প্রদানকারী বেছে নেওয়া।
Google Password Manager-এ সাইন-ইন করা
আপনার সব ডিভাইসে পাসওয়ার্ড ব্যবহার করতে:
- আপনার Google অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করুন এবং প্রম্পট দেখতে পেলে Chrome-কে আপনার সেভ করা পাসওয়ার্ড ও পাসকী ব্যবহারের অনুমতি দিন। Chrome-এ কীভাবে সাইন-ইন করতে হয় তা জানুন।
- Password Manager-এ যান
পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা
আপনার সেভ করা পাসওয়ার্ড চেক বা পরিবর্তন করতে, Password Manager-এ যান।
- আপনার Google অ্যাকাউন্টের অসুরক্ষিত পাসওয়ার্ড পরিবর্তন করা
- Google Play পরিষেবায় পাসওয়ার্ড মাইগ্রেট করা
- পাসওয়ার্ড ও পাসকী সংক্রান্ত সমস্যার সমাধান করা
- Chrome-এ ফর্ম অটোমেটিক পূরণ করা
- আপনার Google Password Manager-এর পিন ম্যানেজ করা
শুরু করুন
সব ডিভাইসে আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে, আপনি এগুলির মধ্যে কোনও একটি করতে পারেন:
- Chrome-এ সিঙ্ক চালু করুন।
- Chrome-এ সাইন-ইন করুন ও কোনও সাইটে প্রম্পট দেখালে আপনার Google অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড ব্যবহারের জন্য Chrome-কে অনুমতি দিন।
পাসওয়ার্ড সেভ ও ব্যবহার করা
Chrome-এর মাধ্যমে পাসওয়ার্ড তৈরি, সেভ ও ফিল করা
আপনি কোনও সাইটে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে, Chrome একটি শক্তিশালী ও অন্যন্য পাসওয়ার্ড সাজেস্ট করতে পারবে। আপনি সাজেস্ট করা পাসওয়ার্ড ব্যবহার করলে সেটি অটোমেটিক সেভ হয়ে যাবে।
আপনি সাইটে নতুন পাসওয়ার্ড লিখলে, Chrome সেটি সেভ করার জন্য প্রম্পট দেখাতে পারে। পাসওয়ার্ড সেভ করার অনুমতি দিতে, সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
- লেখা পাসওয়ার্ড দেখতে, 'প্রিভিউ দেখুন
' বিকল্পে ক্লিক করুন।
- পৃষ্ঠায় একাধিক পাসওয়ার্ড থাকলে, 'নিম্নমুখী
' আইকনে ক্লিক করুন। যে পাসওয়ার্ড সেভ করতে চান সেটি বেছে নিন।
- আপনার ইউজারনেম ফিল্ড খালি থাকলে বা এটি সঠিক না হলে "ইউজারনেম" মেনুর পাশের টেক্সট বক্স বেছে নিন। যে ইউজারনেম সেভ করতে চান তা লিখুন।
- আপনি অন্য পাসওয়ার্ড সেভ করতে চাইলে "পাসওয়ার্ড" মেনুর পাশের টেক্সট বক্স বেছে নিন। যে পাসওয়ার্ড সেভ করতে চান তা লিখুন। এরপর সেভ করুন বিকল্পটি বেছে নিন।
Chrome আপনার পাসওয়ার্ড সেভ করার সুযোগ অফার না করলে
আপনাকে পাসওয়ার্ড অটোমেটিক সেভ করতে না বলা হলে নিজেই পাসওয়ার্ড সেভ করুন
- কম্পিউটারে 'Chrome
' খুলুন।
- যে ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড সেভ করতে চান তাতে আপনার তথ্য লিখুন।
- অ্যাড্রেস বারের ডানদিকে, 'পাসওয়ার্ড
সেভ করুন' বিকল্পে ক্লিক করুন।
আপনি 'পাসওয়ার্ড ' দেখতে না পেলে, পাসওয়ার্ড মুছে দিয়ে আবার সাইন-ইন করার চেষ্টা করুন।
পাসওয়ার্ড সেভ করার প্রম্পট দেখানো চালু বা বন্ধ করা
সাধারণত, Chrome আপনাকে পাসওয়ার্ড সেভ করার প্রম্পট দেখায়। আপনি নিজের Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করার বিকল্প চালু বা বন্ধ করতে বা Chrome-এ এটি করতে পারবেন:
- কম্পিউটারে 'Chrome
' খুলুন।
- স্ক্রিনের একদম উপরে ডানদিকে 'প্রোফাইল
'পাসওয়ার্ড
' বিকল্পে ক্লিক করুন।
- পাসওয়ার্ড সেভ করার অফার চালু বা বন্ধ করুন।
সেভ করা পাসওয়ার্ডের মাধ্যমে Chrome-এ সাইন-ইন করা
আপনি আগে কোনও ওয়েবসাইট দেখার সময় Chrome-এ পাসওয়ার্ড সেভ করে থাকলে, সাইন-ইন করার সময় Chrome আপনাকে সাহায্য করতে পারবে।
- কম্পিউটার থেকে এমন কোনও সাইটে যান যা আপনি আগেই ভিজিট করেছেন।
- সাইটের সাইন-ইন করার ফর্মে যান।
- সাইটের জন্য কোনও একটি ইউজারনেম বা পাসওয়ার্ড সেভ করলে: Chrome অটোমেটিক আপনার সাইন-ইন করার ফর্ম পূরণ করতে পারে।
- আপনি একাধিক ইউজারনেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখলে: সংশ্লিষ্ট 'ইউজারনেম' ফিল্ডে ক্লিক করে যে সাইন-ইন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে চান সেটি বেছে নিন।
Google Password Manager-এ পরিবর্তন করা
আপনি অন্য কোনও পরিষেবা থেকে Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড ইমপোর্ট করতে পারবেন।
কোনও বিশ্বস্ত ব্রাউজারে পাসকী ব্যবহার করা
- পাসকী ব্যবহার করে ওয়েবসাইটে সাইন-ইন বা সাইন-আপ করতে, আপনার ব্রাউজারকে পাসকীর ক্রেডেনশিয়াল ম্যানেজ করতে হবে যাতে এটি Google Password Manager-এর সাথে কাজ করতে পারে। আপনি ভরসা করতে পারেন এমন সুরক্ষিত ব্রাউজারই সবসময় ব্যবহার করুন।
- আপনি যদি Google Password Manager-এ সেভ করা পাসকী আপনার ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে এটি হতে পারে যে আপনার ব্রাউজার এখনও বিশ্বস্ত ব্রাউজার হিসেবে অনুমোদিত হয়নি।
আপনার পাসওয়ার্ড ম্যানেজ করুন ও সুরক্ষিত রাখুন
সেভ করা পাসওয়ার্ড খোঁজা, মুছে ফেলা বা এক্সপোর্ট করাযেসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে তার তালিকা দেখতে, passwords.google.com লিঙ্কে যান অথবা আপনার ডিভাইস থেকে Google Password Manager-এ নিজের পাসওয়ার্ড দেখুন।
- পাসওয়ার্ড দেখতে: কোনও অ্যাকাউন্ট বেছে নিন, তারপর 'প্রিভিউ
' বিকল্পে ক্লিক করুন।
- পাসওয়ার্ড মুছতে: কোনও অ্যাকাউন্ট বেছে নিন, তারপর মুছুন বিকল্পে ক্লিক করুন।
- পাসওয়ার্ড এক্সপোর্ট করতে: 'সেটিংস
পাসওয়ার্ড এক্সপোর্ট করুন' বিকল্পে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ:
- আপনি শুধুমাত্র ফ্যামিলি গ্রুপের কোনও মেম্বারের সাথেই আপনার পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন। ফ্যামিলি গ্রুপ তৈরি করুন।
- আপনাকে অবশ্যই Google Password Manager ব্যবহার করতে হবে এবং আপনার কাছে অবশ্যই Chrome-এর লেটেস্ট ভার্সন থাকতে হবে।
কোনও ফ্যামিলি মেম্বারের সাথে আপনার সেভ করা পাসওয়ার্ডের কপি সুরক্ষিতভাবে শেয়ার করতে:
- আপনার কম্পিউটারে Chrome খুলুন।
- স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, 'আরও
পাসওয়ার্ড ও অটোফিল
Google Password Manager' বিকল্প বেছে নিন।
- "পাসওয়ার্ড" বিকল্পের নিচে দেখানো বিকল্প থেকে আপনি যে পাসওয়ার্ডটি শেয়ার করতে চান সেটি বেছে নিন।
- শেয়ার করুন বিকল্প বেছে নিন।
- একজন বা একাধিক ফ্যামিলি মেম্বার বেছে নিন যাদের সাথে আপনি পাসওয়ার্ড শেয়ার করতে চান।
- শেয়ার করুন
সম্পূর্ণ হয়েছে বিকল্প বেছে নিন।
- প্রাপকের Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করা হবে এবং এটি 'অটোফিল' ফিচারের জন্য উপলভ্য হবে।
পরামর্শ:
- আপনার সব অনলাইন অ্যাকাউন্টের জন্য অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন।
- আপনি একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে, আপনার থেকে পাসওয়ার্ড পাওয়া ব্যক্তিটি হয়ত আপনার অন্যান্য অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।
- আপনি আর এই পরিষেবা শেয়ার করতে না চাইলে, আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।
আপনার সেভ করা সব পাসওয়ার্ডের সাথে নিম্নলিখিত বিষয় ঘটেছে কিনা তা আপনি তৎক্ষণাৎ চেক করে দেখে নিতে পারবেন:
- ইন্টারনেটে পাসওয়ার্ড প্রকাশিত হওয়া
- কোনও ডেটা লঙ্ঘনের কারণে পাসওয়ার্ড সবার সামনে প্রকাশিত হওয়া
- সম্ভাব্য দুর্বল এবং সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড
- একাধিক অ্যাকাউন্টে ব্যবহার হওয়া
আপনার সেভ করা পাসওয়ার্ড চেক করতে, পাসওয়ার্ড চেক-আপ-এ যান।
- passwords.google.com লিঙ্কে যান।
- স্ক্রিনের উপরে ডানদিকে, সেটিংস
বিকল্প বেছে নিন।
- এখান থেকে আপনার সেটিংস ম্যানেজ করতে পারবেন।
- পাসওয়ার্ড সেভ করার বিকল্প অফার করা: Android ও Chrome-এ পাসওয়ার্ড সেভ করার অফার ম্যানেজ করুন।
- নির্দিষ্ট অ্যাপ বা সাইটের পাসওয়ার্ড সেভ করার অফার ম্যানেজ করুন: নির্দিষ্ট কিছু সাইটের জন্য আপনি পাসওয়ার্ড কখনও সেভ না করার বিকল্প বেছে নিতে পারবেন। কোনও একটি পাসওয়ার্ড সেভ করার জন্য আপনাকে প্রম্পট করা হলে, 'কখনই নয়' বিকল্পটি বেছে নিন। পরে এই পাসওয়ার্ড সেভ করার সিদ্ধান্ত নিলে, সাইট বা অ্যাপের নামের পাশে থাকা 'সরিয়ে দিন'
বিকল্পটি বাছুন।
- অটোমেটিক সাইন-ইন করুন: আপনার সেভ করে রাখা তথ্য ব্যবহার করে আপনি সাইট ও অ্যাপে অটোমেটিক সাইন-ইন করতে পারবেন। সাইন-ইন করার আগে কনফার্ম করতে চাইলে অটোমেটিক সাইন-ইন করার সুবিধা বন্ধ করতে পারবেন।
- পাসওয়ার্ড সতর্কতা: আপনার সেভ করা পাসওয়ার্ড অনলাইনে দেখা গেলে আপনাকে তা জানানো হবে।
- অন-ডিভাইস এনক্রিপশন: Google Password Manager-এ সেভ করার আগে আপনার ডিভাইসে পাসওয়ার্ড এনক্রিপ্ট করুন। ডিভাইসে আপনার পাসওয়ার্ড কীভাবে এনক্রিপ্ট করবেন তা জানুন। Workspace ব্যবহারকারীদের জন্য এই ফিচার উপলভ্য নয়।