শেষবার আপডেট করা হয়েছে: ১৯ মে, ২০২৬
সূচিপত্র
- Gemini অ্যাপের গোপনীয়তা বিজ্ঞপ্তি
- কোন ডেটা সংগ্রহ করা হয়
- আপনার ডেটা কীভাবে ব্যবহার করা হয়
- Gemini অ্যাপ কীভাবে Google পরিষেবা থেকে সাহায্য পায়
- Gemini অ্যাপ কীভাবে কানেক্ট করা অ্যাপের সাথে কাজ করে
- অডিও সম্পর্কিত ফিচার
- Canvas
- আপনার সেটিংস কনফিগার করুন
- আপনার ডেটা আমরা কতক্ষণ রেখে দিই
- কন্টেন্ট সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা এবং আপনার তথ্য এক্সপোর্ট করা
- অন্যান্য বিষয় যা জানা প্রয়োজন
- অন্যদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হন
- গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন
- সাধারণ
- Gemini অ্যাপগুলি কী কী?
- আমি কীভাবে আমার ডেটা প্রসেস করার ব্যাপারে আপত্তি জানাতে পারি বা Gemini অ্যাপগুলির উত্তরে ভুল ডেটা সংশোধনের অনুরোধ করতে পারি?
- ইউরোপীয় ইউনিয়ন (EU) বা যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইনে Gemini অ্যাপগুলির ডেটা প্রসেস করার ক্ষেত্রে Google-এর কী কী আইনি ভিত্তি রয়েছে?
- তুমি কি আমাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমার Gemini অ্যাপের চ্যাট ব্যবহার করো?
- আমার চ্যাটে কার অ্যাক্সেস রয়েছে এবং হিউম্যান রিভিউ কীভাবে Gemini-কে সকলের জন্য উন্নত করে?
- অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং বন্ধ থাকাকালীন আমার করা সাময়িক চ্যাট ও সাধারণ চ্যাট Google কতদিন সেভ করে রাখে এবং এই ডেটা Google-এর কী কাজে লাগে?
- কীভাবে Google আমার মতামত ব্যবহার করে?
- 'অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং কী নিয়ন্ত্রণ করে?
- Google নিজের পরিষেবা উন্নত করার জন্য আমার অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার ব্যবহার করবে কিনা, তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি?
- আমি Gemini অ্যাপকে তথ্য সেভ করতে বললে কী হবে?
- পছন্দমতো অভিজ্ঞতা দেওয়ার জন্য Gemini অ্যাপ আমার পুরনো চ্যাট ব্যবহার করবে কিনা তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি?
- সাইন-আউট করে Gemini অ্যাপ ব্যবহার করলে Google কীভাবে আমার ডেটা ম্যানেজ করে?
- লোকেশন ও অন্যান্য অনুমতির তথ্য
- Gemini অ্যাপগুলি কোন লোকেশনের তথ্য সংগ্রহ করে, কেন করে এবং কীভাবে এটি ব্যবহার করা হয়?
- Gemini অ্যাপ আমার সুনির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস ও ব্যবহার করছে কিনা তা কীভাবে জানব?
- Gemini ও Google Assistant একসাথে কাজ করলে আমার ডেটা কোথায় সেভ করা হয়?
- Gemini আমার ডিভাইসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেট করা থাকলে আমি কীভাবে আমার মোবাইলের অনুমতি ম্যানেজ করব?
- আপলোডগুলি
- Gemini-তে কানেক্টেড অ্যাপ
- Gemini Spark
- Gemini Live
- Chrome-এ Gemini
- Android অ্যাপে স্ক্রিন অটোমেশন
- কেনাকাটা
- Google Labs-এর Gem
- অন্যান্য AI প্ল্যাটফর্ম থেকে ইমপোর্ট করা ডেটা
- নোটবুক
- অবতার
- Canvas
- পরিষেবার শর্তাবলী
- সাধারণ
Gemini অ্যাপের গোপনীয়তা বিজ্ঞপ্তি
শেষবার আপডেট করা হয়েছে: ১৯ মে, ২০২৬
এই বিজ্ঞপ্তি Google গোপনীয়তা নীতির পরিপূরক এবং এখানে তালিকাভুক্ত পরিষেবার মাধ্যমে Google-এর তৈরি, আপনার ব্যক্তিগত AI অ্যাসিস্ট্যান্ট, Gemini-র সাথে ইন্টার্যাক্ট করার সময় (সাইন-ইন করে থাকার সময়) Google কীভাবে আপনার ডেটা প্রসেস করে তা এই বিজ্ঞপ্তি ও Google-এর গোপনীয়তা নীতি ব্যাখ্যা করে (“Gemini অ্যাপ” বা সংক্ষেপে “Gemini”)। আপনি সাইন-আউট করে Gemini ব্যবহার করলে Google কীভাবে আপনার ডেটা প্রসেস করে তা Google-এর গোপনীয়তা নীতিতে ব্যাখ্যা করা আছে।
Gemini অ্যাপ ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ও সুইজারল্যান্ডে Google Ireland Limited এবং বাকি সমস্ত জায়গায় Google LLC-র তরফে প্রদান করা হয়েছে। উভয় কোম্পানির ক্ষেত্রেই আমরা এখানে "Google" শব্দটি ব্যবহার করেছি।
সবকটি বড় করুন সবকটি আড়াল করুন
কোন ডেটা সংগ্রহ করা হয়Gemini অ্যাপে আপনার দেওয়া তথ্য
- Gemini অ্যাপকে আপনি যা বলেন (যেমন, আপনার লেখা বা বলা প্রম্পট এবং আপনার হয়ে Gemini-কে করতে বলা টাস্ক)
- Gemini অ্যাপের সাথে আপনি কী শেয়ার করেন (যেমন ফাইল, ভিডিও, আপনি যে স্ক্রিন সম্পর্কে জিজ্ঞাসা করেন, ফটো এবং আপনার ব্রাউজার থেকে শেয়ার করা পৃষ্ঠার কন্টেন্ট)
- Gemini Live-এর সাথে আপনার ইন্টার্যাকশনের ট্রানস্ক্রিপ্ট ও রেকর্ডিং (Live-এর সাথে শেয়ার করা অডিও, ভিডিও ও স্ক্রিন সহ)
- আপনার মতামত
- আপনার দেওয়া নির্দেশাবলী, যেমন Gem ও দক্ষতা এবং Gemini-র জন্য নির্দেশাবলী (কিছু লোকেলে “সেভ করা তথ্য”)
আপনি Gemini অ্যাপ ব্যবহার করার সময় আমরা যে তথ্য় সংগ্রহ করি
- Gemini অ্যাপের জেনারেট করা কন্টেন্ট (যেমন, টেক্সট, কোড, অডিও, ছবি, ভিডিও, পাবলিক লিঙ্ক, উদ্ধৃতি, চ্যাট সারসংক্ষেপ ও পছন্দমতো ইনসাইট)
- আপনার জন্য টাস্ক সম্পূর্ণ করতে বা আপনার প্রম্পটের উত্তর দিতে আমাদের টেকনোলজি যেসব ব্যবস্থা নেয়, যেমন মডেলের চিন্তাভাবনা সংক্রান্ত ব্যবস্থা, সেই সম্পর্কিত তথ্য
- আপনার অ্যাপ, ব্রাউজার ও ডিভাইস থেকে পাওয়া তথ্য
- Gemini অ্যাপের সাথে আপনার ব্যবহার করা কানেক্ট করা অ্যাপ ও অন্যান্য Google পরিষেবা থেকে পাওয়া তথ্য (যেমন, আপনার Search বা YouTube ইতিহাস অথবা Chrome থেকে আপনার পৃষ্ঠার কন্টেক্সট ও URL)
- আপনার ডিভাইসে থাকা অ্যাপ সম্পর্কিত তথ্য (যেমন, আপনার অ্যাপ ব্যবহার করে কাজ সম্পূর্ণ করতে সাহায্য করা)
- Gemini অ্যাপ অ্যাক্সেস করার জন্য আপনি যে সমস্ত অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইস ব্যবহার করেন সেই সম্পর্কে তথ্য (যেমন শনাক্তকারী, ব্রাউজারের ধরন এবং সেটিংস, ডিভাইসের ধরন এবং সেটিংস, অপারেটিং সিস্টেম)
- Gemini অ্যাপের সাথে আপনার অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইসের ইন্টার্যাকশন (যেমন ইন্টার্যাকশন লগ, পারফর্ম্যান্স মেট্রিক, ক্র্যাশ এবং ডিবাগ সংক্রান্ত তথ্য)
- Gemini মোবাইল অ্যাপ ব্যবহার করার সময় সিস্টেমের অনুমতি ও ডিভাইস ডেটা, যেমন কল ও মেসেজ লগ, পরিচিতি (সবার সাথে যোগাযোগ করার জন্য), ইনস্টল করা অ্যাপ (যেমন, ঘড়ি), পছন্দের ভাষা (Gemini-র সাথে কথা বলার জন্য), স্ক্রিন কন্টেন্ট (আপনাকে সেটির উপর অ্যাকশন নিতে সাহায্য করার জন্য) এবং অন্যান্য অ্যাপের তথ্য যেমন, পৃষ্ঠার কন্টেক্সট ও URL (প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য Gemini ওভারলে ব্যবহার করার সময়)
- আপনার ওয়েবসাইট যাচাইকরণ তথ্য ও স্ক্রিন ক্যাপচার বা অন্যান্য পৃষ্ঠার কন্টেন্ট থাকা কুকির মতো রিমোট ব্রাউজার ডেটা
- Gemini-এর সাথে আপনি যে ডিভাইস ও পরিষেবা ব্যবহার করেন সেগুলির কন্টেক্সট সংক্রান্ত তথ্য (যেমন স্মার্ট হোম ডিভাইসের নাম ও প্লেলিস্ট)
- সর্বজনীন Gemini অ্যাপ কন্টেন্টের সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত ডেটা
- অতিরিক্ত তথ্য: আপনার বেছে নেওয়া Gemini অ্যাপের অতিরিক্ত ফিচারের মাধ্যমে সংগৃহীত তথ্য।
- লোকেশন সংক্রান্ত তথ্য: আপনার ডিভাইসের সাধারণ এলাকা, IP অ্যাড্রেস অথবা আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকা বাড়ি বা অফিসের ঠিকানা। আরও জানতে g.co/privacypolicy/location লিঙ্কে যান।
- সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য: Google AI প্ল্যানের পেড সাবস্ক্রিপশন থাকলে, সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য।
আমাদের গোপনীয়তা নীতিতে দেওয়া বিবরণ অনুযায়ী Google এই ডেটা যে কারণে ব্যবহার করে:
- আমাদের পরিষেবা প্রদান করতে
- আমাদের পরিষেবা বজায় রাখতে ও উন্নত করতে
- নতুন পরিষেবা ডেভেলপ করতে
- আমাদের পরিষেবা পছন্দমতো করে তুলত
- আমাদের পরিষেবা কাস্টমাইজ করতে
- আপনার সাথে যোগাযোগ করতে
- পারফরম্যান্স পরিমাপ করতে
- Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণকে সুরক্ষিত রাখতে
এইসব ব্যবহার জেনারেটিভ AI মডেল ও অন্যান্য মেশিন লার্নিং প্রযুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য় যেগুলি আমাদের পরিষেবা পরিচালনা করে।
এইসব উদ্দেশ্যে আমরা যে ডেটা সংগ্রহ করি, হিউম্যান রিভিউয়াররা (আমাদের পরিষেবা প্রদানকারী টিমের ট্রেনিংপ্রাপ্ত রিভিউয়ার সহ) তার কিছু অংশ পর্যালোচনা করেন। এমন কোনও গোপন তথ্য লিখবেন না যা আপনি চান না যে রিভিউয়ার দেখুন বা এবং মেশিন লার্নিং টেকনোলজি সহ আমাদের পরিষেবা উন্নত করার জন্য Google ব্যবহার করুক।
- Gemini অ্যাপ প্রদান করার জন্য আমরা অন্যান্য Google পরিষেবা ও পরিকাঠামোর উপর নির্ভর করি। যেমন, Gemini-র কিছু উত্তর সার্চ ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয়। আর নির্দিষ্ট দ্রুত ভয়েস অ্যাকশনের জন্য Gemini, Google Assistant-এর সাহায্য নিলে, প্রাসঙ্গিক Assistant সেটিংস প্রয়োগ করা হয়।
- আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হলে, Gemini অ্যাপে আপগ্রেড করার সময়, কিছু অঞ্চলে আপনার কল ও টেক্সটের ইতিহাস আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে ইমপোর্ট করা হতে পারে। এটি Gemini অ্যাপে আপনার অভিজ্ঞতা আরও ভালো করতে সাহায্য করে, যেমন পরিচিতি সাজেশন। আরও জানুন।
Gemini অ্যাপ, Google অ্যাপ ও থার্ড-পার্টি পরিষেবা সহ কানেক্ট করা অ্যাপের সাথে কাজ করে। Gemini এই বিজ্ঞপ্তি অনুযায়ী কানেক্ট করা অ্যাপ থেকে তথ্য সেভ ও ব্যবহার করে, যা Gemini অ্যাপ পরিষেবা প্রদান ও উন্নত করা সহ অন্যান্য উদ্দেশ্যে ব্য়বহার করা হয়। কানেক্ট করা Google অ্যাপগুলি পরিষেবা দিতে ও তা আরও উন্নত করতে নিজস্ব নীতি এবং Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী আপনার ডেটা সেভ ও ব্যবহার করে। আপনি থার্ড-পার্টি পরিষেবাগুলির সাথে ইন্টার্যাক্ট করার জন্য Gemini অ্যাপ ব্যবহার করলে, সেগুলি নিজস্ব গোপনীয়তা নীতি অনুযায়ী আপনার ডেটা প্রসেস করবে।
পার্সোনাল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহার করা উপযুক্ত ব্যবহারকারী, নতুন, আরও পছন্দমতো অভিজ্ঞতা পেতে কিছু Google অ্যাপকে Gemini অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। উপযুক্ত হওয়ার ব্যাপারে আরও জানুন।
আপনি না চাইলেও Gemini অ্যাপ চালু হয়ে যেতে পারে, যেমন, "Ok Google"-এর মতো কোনও ভয়েস কমান্ড শোনা গেলে অথবা আপনি ভুলবশত টাচ করে ফেললে। Gemini অ্য়াপ যদি উত্তর দেয়, তাহলে আপনি জেনে বুঝেই সেটিকে চালু করেছেন বলে ধরে নেওয়া হবে। আপনার সেটিংসের উপর নির্ভর করে, Google পরিষেবা উন্নত করতে এই ডেটা ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে, Gemini-র বিভিন্ন মডেল, Gemini অ্যাপকে পরিচালনা করে এমন অন্যান্য জেনারেটিভ AI মডেল এবং ভুলবশত চালু হওয়ার বিষয়টি কমাতে সাহায্য করে এমন প্রযুক্তি।
ব্যবহারকারীর জেনারেট করা Canvas অ্যাপের সাথে ইন্টার্যাক্ট করার সময়, অ্যাপের ক্রিয়েটর আপনার শেয়ার করা যেকোনও ডেটা দেখতে পাবেন এবং যেখানে ইচ্ছা সেভ করতে পারবেন। Google, Firebase-এ Canvas অ্যাপ ডেটা স্টোর করার সুবিধা দেয়, তবে অ্যাপ ক্রিয়েটর আপনার ডেটা অন্য কোথাও সেভ করতে পারেন। এছাড়াও, পাবলিক লিঙ্ক আছে এমন যেকোনও ব্যক্তি অ্যাপে সেভ করা ডেটা দেখতে ও এডিট করতে পারবেন। সতর্ক থাকুন এবং শুধুমাত্র আপনার বিশ্বাসযোগ্য Canvas অ্যাপের সাথে ডেটা শেয়ার করুন।
আপনি ডেটা ও গোপনীয়তা ম্যানেজ করতে চাইলে আপনার Google অ্যাকাউন্টে যেতে পারেন। এছাড়াও, Gemini অ্যাপ আপনাকে ডেটা ও অভিজ্ঞতা ম্যানেজ করতে সাহায্য করার জন্য সেটিংস প্রদান করে, যেমন:
- আপনার অ্যাক্টিভিটি (এর মধ্যে ইমপোর্ট করা চ্যাট অন্তর্ভুক্ত) পর্যালোচনা করতে ও মুছে দিতে, অটোমেটিক মুছে দেওয়ার সময়সীমা বদলাতে এবং Google AI উন্নত করার জন্য আপনার ডেটা ব্যবহার করা হবে কি না তা কন্ট্রোল করতে Gemini অ্যাপ অ্যাক্টিভিটি দেখুন। এইসব পরিষেবার মধ্যে রয়েছে, যেমন, Gemini অ্যাপকে পরিচালনা করে এমন জেনারেটিভ AI মডেল। Google পরিষেবা উন্নত করার জন্য আপনার চ্যাট থেকে পরিচয় গোপন করা ডেটা তৈরি করার প্রসেসটি Gemini সেটিংস কন্ট্রোল করে না। এমনকি আপনার অ্যাক্টিভিটি সেভ করার সেটিং বন্ধ থাকলেও, Google আপনাকে উত্তর দিতে এবং Google, আমাদের ব্যবহারকারী ও সাধারণ পাবলিককে সুরক্ষিত রাখতে আপনার চ্যাট ব্যবহার করে, এর মধ্যে হিউম্যান রিভিউয়ারের সাহায্যও অন্তর্ভুক্ত।
- Gem ম্যানেজার ও স্কিল ম্যানেজার থেকে Gem ও স্কিল ম্যানেজ করুন।
- আপনার পাবলিক লিঙ্কে, পাবলিক লিঙ্ক ম্যানেজ করুন।
- অ্যাপ সেটিংস থেকে অন্যান্য অ্যাপ ও ডেটাতে Gemini অ্যাপের অ্যাক্সেস ম্যানেজ করুন।
- Gemini-কে সেভ করতে বলা তথ্য ম্যানেজ করুন।
- রিমোট ব্রাউজার ডেটা সেটিংসে আপনার রিমোট ব্রাউজার প্রোফাইল ডেটা ম্যানেজ করুন।
- মেমরি ও পার্সোনাল ইন্টেলিজেন্স সহ পছন্দমতো বেছে নেওয়া ফিচার কীভাবে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আরও জানুন।
- Android ডিভাইসের ক্ষেত্রে, আপনি Google অ্যাপের হোস্ট করা Gemini-কে ডিভাইস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার Google অ্যাপকে দেওয়া অনুমতি (যেমন ডিভাইস লোকেশন, মাইক্রোফোন, বিজ্ঞপ্তির অনুমতি এবং ক্যামেরা অ্যাক্সেসের অনুমতি) কীভাবে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আরও জানুন।
- আপনার Gemini মোবাইল অ্যাপ সেটিংস কীভাবে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আরও জানুন।
- ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ হিসেবে Google অ্যাপ কীভাবে সেট করবেন সেই সম্পর্কে আরও জানুন।
আপনি Gemini অ্যাপ সেটিংস বদলে দিলেও, অন্যান্য Google সেটিংস বদলে যায় না। আপনি অন্যান্য Google পরিষেবা ব্যবহার করলে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বা লোকেশন ইতিহাসের মতো সেটিংস লোকেশন ও অন্যান্য ডেটা সেভ করা চালিয়ে যেতে পারে।
ডেটার ধরন এবং আমরা সেটিকে কীভাবে ব্যবহার করি তার ভিত্তিতে আমরা বিভিন্ন সময়সীমার জন্য আপনার ডেটা রেখে দিই; এই বিষয়ে Google-এর গোপনীয়তা নীতি এবং Google কীভাবে আমাদের সংগৃহীত ডেটা রেখে দেয় শীর্ষক নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে।
- আপনি Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে ১৮ মাসের ডিফল্ট থেকে ৩ মাস, ৩৬ মাস বা অনির্দিষ্টকালের জন্য আপনার অটোমেটিক মুছে দেওয়ার সেটিং বদলাতে পারবেন। এছাড়াও, আপনি যেকোনও সময় Gemini অ্যাপ চ্যাট ম্যানুয়ালি মুছে দিতে পারেন।
- হিউম্যান রিভিউয়ারদের পর্যালোচনা করা চ্যাটগুলি (আপনার ভাষা, ডিভাইসের ধরন, লোকেশনের তথ্য বা মতামত সম্পর্কিত ডেটা) আপনার অ্যাক্টিভিটি মোছার সময় মুছে ফেলা হয় না। বরং, সেই সমস্ত কথোপকথন তিন বছর পর্যন্ত রেখে দেওয়া হয়।
- আপনি আপনার Google অ্যাকাউন্ট না মোছা পর্যন্ত আমরা কিছু ডেটা রাখি, যেমন আপনি Gemini অ্যাপ কত ঘন ঘন ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য।
- সুরক্ষা, প্রতারণা এবং অপব্যবহার প্রতিরোধ, অথবা ফাইন্যান্সিয়াল রেকর্ড রাখার মতো বৈধ ব্যবসায়িক বা আইনি উদ্দেশ্যে প্রয়োজন মতো আমরা কিছু ডেটা দীর্ঘ সময়ের জন্য রেখে দিই।
- আপনি অন্যান্য Google পরিষেবার (যেমন, Wallet বা YouTube) সাথে Gemini ব্যবহার করলে, তারা নিজেদের নীতি ও Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অ্যাক্টিভিটি সেভ ও ব্যবহার করতে পারে। আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি মুছে দিলেও, অন্যান্য পরিষেবায় সেভ করা ডেটা মুছে যায় না।
Google-এর ডেটার রেকর্ড রাখার সময়সীমা সম্পর্কে আরও জানুন, যার মধ্য়ে আপনার তথ্য মুছে ফেলতে আমাদের কত সময় লাগে সেই বিষয়টিও রয়েছে।
- Gemini অ্যাপ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে ও এমন কোনও ভুল বা আপত্তিকর তথ্য (লোকজন সম্পর্কে তথ্য সহ) দেখাতে পারে যা Google-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই নয়।
- Gemini অ্যাপের কিছু ফিচার আপনাকে টাস্ক সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে, যেমন আপনার Workspace কন্টেন্ট ম্যানেজ করা, ওয়েবসাইটের সাথে ইন্টার্যাক্ট করা এবং অন্যদের সাথে যোগাযোগ করতে সাহায্য করা। এইসব ফিচার ব্যবহার করার সময় সতর্ক থাকুন, কারণ Gemini ভুল করতে পারে, যেমন কেনাকাটা করা বা অপ্রত্যাশিতভাবে থার্ড-পার্টির সাথে আপনার ডেটা শেয়ার করা।
- Gemini-র ওয়েব ব্রাউজিং ও টাস্ক খুব ভালোভাবে তত্ত্বাবধান করুন এবং প্রয়োজন হলে বাধা দিন।
- ডায়াগনসিস করা, চিকিৎসা, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ অথবা আইনি, আর্থিক বা অন্যান্য পেশাদার সাহায্যের জন্য Gemini অ্যাপের দেওয়া উত্তরের উপর ভরসা করবেন না। এর আউটপুট শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
Gemini অ্যাপ গোপনীয়তা হাব ও Google-এর গোপনীয়তা নীতি থেকে আরও জানুন।
Gemini ব্যবহার করার সময় অন্যদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হন। Live চ্যাটে লোকজনের ভয়েস বা ভিডিও রেকর্ড করা অথবা Gemini-তে তাদের মুখ বা ভয়েস ব্যবহার করার আগে অনুমতি নিন। শুধু এমন কন্টেন্ট আপলোড, জেনারেট ও এডিট করুন, যাতে আপনার অধিকার ও অনুমতি রয়েছে।
গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন
শেষবার আপডেট করা হয়েছে: ১৯ মে, ২০২৬
সাধারণ
Gemini অ্যাপগুলি কী কী?Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি এবং Gemini অ্যাপ গোপনীয়তা হাবে Gemini অ্যাপ বলতে যা যা বোঝানো হয় তার মধ্যে আছে:
- Gemini ওয়েব অ্যাপ, যা gemini.google.com এবং ব্রাউজার সাইডবারের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে
- Gemini মোবাইল অ্যাপ, যার মধ্যে আছে:
- Gemini অ্যাপ, যা Android-এ আপনার ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও অন্তর্ভুক্ত। মনে রাখবেন, আপনি Gemini অ্যাপ
ডাউনলোড করলেও, Google অ্যাপের মাধ্যমেই Gemini হোস্ট করা হয়।
- iOS-এ Gemini অ্যাপ।
- Gemini অ্যাপ, যা Android-এ আপনার ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও অন্তর্ভুক্ত। মনে রাখবেন, আপনি Gemini অ্যাপ
- নির্দিষ্ট লোকেশনে Google Messages অ্যাপে Gemini।
- Android Auto-তে Gemini
- বিল্ট-ইন Google-এ Gemini
- Maps-এ Gemini
- Chrome-এ Gemini ফিচার। উপলভ্যতা সম্পর্কে আরও জানুন।
- Android XR-এ Gemini।
“Gemini Apps”-কে অনেক সময় “Gemini অ্যাপ” বা “Gemini” হিসেবে উল্লেখ করা হয়। আপনার অফিস বা স্কুলের Google অ্যাকাউন্ট থাকলে, আপনাকে ডেটা ব্যবহার সংক্রান্ত অন্য কোনও শর্তাবলী অনুযায়ী Gemini অ্যাপ ব্যবহার করতে হতে পারে।Google Workspace গোপনীয়তা হাবে জেনারেটিভ AI সম্পর্কে আরও জানুন।
LLM (এর মধ্যে Gemini অ্যাপগুলি অন্তর্ভুক্ত) হ্যালুসিনেট করে ভুল তথ্যকে ফ্যাকচুয়াল তথ্য হিসেবে তুলে ধরতে পারে।
ইউরোপীয় ইউনিয়নে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন সহ, নির্দিষ্ট কিছু গোপনীয়তা আইনের আওতায়, আপনার এইসব অধিকার থাকতে পারে:
- আপনার ব্যক্তিগত ডেটা প্রসেস করার ক্ষেত্রে আপত্তি জানানো অথবা
- Gemini অ্যাপগুলির উত্তরে পাওয়া ভুল ব্যক্তিগত ডেটা সংশোধন করতে বলা।
এইসব অধিকার প্রয়োগ করতে আমাদের সহায়তা কেন্দ্রে গিয়ে অনুরোধ জমা দিন।
এছাড়াও, আপনি Gemini অ্যাপগুলিতে সরাসরি অনুরোধ জমা দিতে পারেন। Gemini অ্যাপের উত্তরের নিচে, 'আরও
আইনি সমস্যা সম্পর্কে অভিযোগ জানান' বিকল্প বেছে নিন।
অতিরিক্ত রিসোর্স
আমাদের সংগ্রহ করা ডেটার ক্ষেত্রে আপনার অধিকার কীভাবে প্রয়োগ করবেন, সেই বিষয়ে আরও জানতে Google-এর গোপনীয়তা নীতি এবং Gemini অ্যাপের গোপনীয়তা বিজ্ঞপ্তি পড়ুন।
আপনার তথ্য প্রসেস করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন (EU) বা যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইন প্রযোজ্য হলে, নিচে দেওয়া তথ্য ভালো করে পড়ে নিন।
আপনি সাইন-ইন থাকাকালীন Gemini অ্যাপ ব্যবহার করার সময়, Google নিম্নলিখিত উদ্দেশ্যে এবং আইনি কারণে আপনার তথ্য প্রসেস করে।
নিচে যখন "আপনার Gemini অ্যাপ সংক্রান্ত তথ্য" রেফার করা হয়, তখন আমরা Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত ডেটার নানা বিভাগকে বোঝাই, যার মধ্যে রয়েছে: (১) Gemini অ্যাপকে আপনার প্রদান করা তথ্য (যেমন, আপনার প্রম্পট ও আপলোড করা কন্টেন্ট, Gemini Live-এর সাথে আপনার ইন্টার্যাকশনের রেকর্ডিং ও ট্রানস্ক্রিপ্ট আপনার মতামত এবং Gemini-কে দেওয়া আপনার নির্দেশ); (২) আপনি Gemini অ্যাপ ব্যবহার করার সময় আমাদের সংগ্রহ করা তথ্য (যেমন, Gemini অ্যাপের জেনারেট করা কন্টেন্ট, আপনার অ্যাপ, ব্রাউজার, ডিভাইস ও কানেক্টেড অ্যাপ থেকে পাওয়া তথ্য এবং আপনি Gemini মোবাইল অ্যাপ ব্যবহার করার সময় সংগ্রহ করা ডিভাইস ডেটা); (৩) আপনার অপ্ট-ইন করা Gemini অ্যাপের অতিরিক্ত ফিচারের মাধ্যমে সংগ্রহ করা তথ্য; (৪) লোকেশন তথ্য এবং (৫) সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য।
Google-এর আইনি যুক্তি হল:
- চুক্তির শর্ত পূরণ। অন্য পরিষেবার সাথে Gemini অ্যাপ কানেক্ট করার সময় সহ অন্যান্য ক্ষেত্রে, আপনার Gemini অ্যাপ ব্যবহারের তথ্য এবং অন্য যে তথ্য প্রসেস করার অনুমতি আপনি Gemini অ্যাপকে দিয়েছেন, আমরা সেগুলি প্রসেস করি, যাতে আমরা Google পরিষেবার শর্তাবলী পালন করে, আপনার অনুরোধ করা Gemini অ্যাপ পরিষেবা প্রদান করা ও তা বজায় রাখতে পারি। যেমন, আপনার কোয়েরির উত্তর দিতে এবং ভিডিও তৈরি, ছবি এডিট করা ও Gemini-র সাথে চ্যাট করার জন্য স্ক্রিন অ্যাকশন ব্যবহার করার মতো Gemini অ্যাপের বিভিন্ন ফিচার ও কার্যকারিতা প্রদান করতে, আমরা Gemini অ্যাপ ব্যবহারের তথ্য প্রসেস করি।
- Google এবং থার্ড-পার্টি বৈধ স্বার্থে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সহকারে আপনার গোপনীয়তা রক্ষা করে।
- Google প্রোডাক্ট, পরিষেবা ও মেশিন লার্নিং প্রযুক্তি ভালভাবে রক্ষণাবেক্ষণ, উন্নত এবং আরও ভাল করে তুলতে পারার উদ্দেশ্যে আমরা সর্বজনীন উপলভ্য সোর্স এবং আপনার Gemini অ্যাপ থেকে পাওয়া তথ্য প্রসেস করি।
- নিম্নলিখিত কারণে Google এবং আমাদের ব্যবহারকারীর বৈধ স্বার্থের জন্য এই তথ্য এই উদ্দেশ্যে প্রসেস করা প্রয়োজনীয়:
- ব্যবহারকারীদের প্রয়োজন মেটানোর জন্য আমাদের পরিষেবা প্রদান করা, বজায় রাখা ও তা উন্নত করে তোলা (যেমন, চ্যাট ব্যবহার করার উদ্দেশ্য হল মডেল ও Gemini অ্যাপের উত্তর উন্নত করা যাতে সেগুলি নিরাপদ ও নির্ভুল হয়)।
- আমাদের ব্যবহারকারীদের জন্য উপযোগী নতুন নতুন প্রোডাক্ট ও ফিচার তৈরি করা (যেমন, কোনও নির্দিষ্ট প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত নতুন মডেলে কীভাবে প্রশ্ন পাঠানো যায় তা শেখা অথবা এইসব অনুরোধ পালন করার জন্য নতুন মডেলকে ট্রেনিং দেওয়া)।
- আমাদের পরিষেবা আরও উন্নত করার উদ্দেশ্যে লোকজন সেইসব পরিষেবা কীভাবে ব্যবহার করছেন তা বোঝা (ব্যবহারকারী কীভাবে Gemini অ্যাপ ব্যবহার করছেন তা বোঝার জন্য মেট্রিক জেনারেট করা, যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ভালোভাবে কাস্টমাইজ করা যায়)।
- ব্যবহারকারীদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের পরিষেবা কাস্টমাইজ করা (যেমন, লোকেশন সংক্রান্ত তথ্য ও পুরনো কথোপকথন ব্যবহার করা, যাতে Gemini অ্যাপ আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারে)।
- নিম্নলিখিত কারণে Google এবং আমাদের ব্যবহারকারীর বৈধ স্বার্থের জন্য এই তথ্য এই উদ্দেশ্যে প্রসেস করা প্রয়োজনীয়:
- এছাড়া, Gemini অ্যাপের কার্যকারিতা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্যও আমরা আপনার Gemini অ্যাপ ব্যবহারের তথ্য প্রসেস করি। Google, আমাদের ব্যবহারকারী বা সাধারণ মানুষের ক্ষতি করতে পারে এমন প্রতারণা, অপব্যবহার, সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত, প্রতিরোধ ও সমাধান করার জন্য আমরা এটি করে থাকি।
- Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণের বৈধ স্বার্থে এই উদ্দেশ্যে তথ্যগুলি প্রসেস করা নিম্নলিখিত বিষয়ে আমাদের সঠিক উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয়:
- আমাদের পরিষেবায় প্রতারণা, অপব্যবহার, সুরক্ষা বা প্রযুক্তি সংক্রান্ত সমস্যা শনাক্ত করা, প্রতিরোধ করা বা তার সমাধান করা (যেমন বাগ ফিক্স করতে বা কোনও সমস্যার সমাধান করতে না পারা)।
- আইনি প্রয়োজনীয়তা বা অনুমোদন অনুযায়ী Google, আমাদের ব্যবহারকারী বা সাধারণ মানুষের অধিকার, সম্পত্তি বা নিরাপত্তা সংক্রান্ত ক্ষতি প্রতিরোধ করা (যেমন নিরাপত্তা ক্লাসিফায়ার এবং মডেল ফিল্টার আপডেট করা)।
- আমাদের ব্যবহারকারীদের জন্য পরিষেবা উন্নত করে ও সাধারণ মানুষের উপকার করে, এমন বিষয় নিয়ে গবেষণা করা।
- প্রযোজ্য পরিষেবার শর্তাবলী সম্ভাব্য লঙ্ঘনের তদন্ত সহ আইনি দাবি কার্যকর করা (যেমন সমস্যাজনক হিসেবে ফ্ল্যাগ করা মতামত এবং ইন্টার্যাকশন রিভিউ করা)।
- ডেভেলপার ও স্বত্বাধিকারীদের মতো আমাদের পার্টনারদের আইনগত বাধ্যবাধকতা পূরণের ক্ষেত্রে Google ও আমাদের ব্যবসায়িক পার্টনারদের বৈধ স্বার্থের জন্যও এই তথ্য এই উদ্দেশ্যে প্রসেস করা প্রয়োজনীয় (যেমন, মেধা সম্পত্তির অধিকারীদের থেকে পাওয়া কন্টেন্ট সরানোর অনুরোধকে সম্মান জানানো)।
- Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণের বৈধ স্বার্থে এই উদ্দেশ্যে তথ্যগুলি প্রসেস করা নিম্নলিখিত বিষয়ে আমাদের সঠিক উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয়:
- পরিচয় সংক্রান্ত তথ্য সেভ করা আছে এমন কোনও পরিচিতির পাঠানো ইমেলের সারাংশ তৈরি করার মতো, আপনার অনুরোধের উত্তর দিতে, আমরা অন্যান্য ব্যক্তির সেইসব ব্যক্তিগত ডেটা প্রসেস করি যা আপনি Gemini অ্যাপকে দিয়েছেন (যেমন, আপনি যখন Gemini অ্যাপকে Google Workspace বা Google Photos থেকে পাওয়া তথ্য রিট্রিভ করতে বলেন)।
- Google প্রোডাক্ট, পরিষেবা ও মেশিন লার্নিং প্রযুক্তি ভালভাবে রক্ষণাবেক্ষণ, উন্নত এবং আরও ভাল করে তুলতে পারার উদ্দেশ্যে আমরা সর্বজনীন উপলভ্য সোর্স এবং আপনার Gemini অ্যাপ থেকে পাওয়া তথ্য প্রসেস করি।
- আইনগত বাধ্যবাধকতা। কোনও প্রযোজ্য আইন, রেগুলেশন, আইনি প্রক্রিয়া বা প্রযোজ্য সরকারি অনুরোধ পালনের জন্যও আমরা আপনার Gemini অ্যাপের তথ্য প্রসেস করি (যেমন কোনও সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে কোনও তথ্য চেয়ে আইনি অনুরোধ পেলে)।
- আপনার সম্মতি। ভয়েস ম্যাচ, মেমরির মতো কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহার করার সময় ও সকলের জন্য Google পরিষেবা উন্নত করতে আপনার অডিও এবং Live রেকর্ডিং ব্যবহার করার ব্যাপারে আপনি যখন Google-কে অনুমতি দেন, তখন আমরা আপনার সম্মতির উপর নির্ভর করি। তথ্য প্রসেস করার জন্য আমরা যেখানে আপনার সম্মতির উপর নির্ভর করি, সেখানে যেকোনও সময় সেই সম্মতি প্রত্যাহার করে নেওয়ার অধিকার আপনার রয়েছে।
Gemini অ্যাপে আপনার চ্যাট আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা হয় না। এই নীতিতে কোনও পরিবর্তন হলে আমরা তা স্পষ্টভাবে জানিয়ে দেব।
ব্যবহারকারীদের ডেটা আমরা কীভাবে ব্যক্তিগত, নিরাপদ ও সুরক্ষিত রাখি, তা জানতে গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত নীতি পড়ুন।
Google পরিষেবা আরও উন্নত করতে এবং Google, আমাদের ব্যবহারকারী ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে হিউম্যান রিভিউ কীভাবে সাহায্য করে
Google পরিষেবা উন্নত করার জন্য হিউম্যান রিভিউয়াররা (Google-এর ট্রেনিংপ্রাপ্ত পরিষেবা প্রদানকারী সহ) চ্যাটের একটি অংশ বেছে নিয়ে তা রিভিউ করে। এর মধ্যে রয়েছে, Gemini-র বিভিন্ন মডেল, Gemini অ্যাপকে পরিচালনা করে এমন অন্যান্য জেনারেটিভ AI মডেল এবং ভুলবশত চালু হওয়ার বিষয়টি কমাতে সাহায্য করে এমন প্রযুক্তি।
Gemini অ্যাপের দেওয়া উত্তর খারাপ কোয়ালিটির, ভুল বা ক্ষতিকারক ছিল কিনা তা রিভিউয়াররা রিভিউ করে দেখেন। তারা আরও ভালো উত্তরের পরামর্শও দেন। ভবিষ্যতে আমাদের মডেলগুলি যাতে আরও ভালো উত্তর দিতে পারে সেই বিষয়ে সাহায্য করার জন্য আমরা তাদের দেওয়া পরামর্শ ব্যবহার করি। এছাড়াও, Gemini-কে সকলের জন্য নিরাপদ ও সুরক্ষিত রাখতে এবং জেনারেটিভ AI সংক্রান্ত নিষিদ্ধ ব্যবহার নীতি সহ Google পরিষেবার শর্তাবলী লঙ্ঘন সংক্রান্ত বিষয় সমাধান করতে চ্যাট পর্যালোচনা করা হয়। রিভিউ করা চ্যাট তিন বছর পর্যন্ত রেখে দেওয়া হয়।
এই প্রসেসের মধ্যে আমরা কীভাবে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখি
আপনার গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তিগত তথ্য আমরা কাউকে বিক্রি করি না। পরিষেবা প্রদানকারীর কাছে পাঠানোর আগে আপনার অ্যাকাউন্ট থেকে চ্যাট ডিসকানেক্ট করা হয়।
রিভিউয়ারের সাথে কী শেয়ার করা হবে তা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন
Google পরিষেবা উন্নত করার জন্য আপনার ভবিষ্যতের চ্যাট রিভিউ করা বন্ধ করতে, আপনার 'অ্যাক্টিভিটি সেভ করা' বন্ধ করুন। ওই সেটিং চালু থাকলে, এমন কোনও তথ্য দেবেন না যা গোপনীয় অথবা আপনি চান না যে কোনও রিভিউয়ার সেটি দেখুন বা Google তার পরিষেবা উন্নত করতে সেটিকে ব্যবহার করুক। আপনার অ্যাক্টিভিটি সেভ করার সেটিং বন্ধ থাকলেও, Google আপনাকে উত্তর দিতে এবং Google, আমাদের ব্যবহারকারী ও সাধারণ পাবলিককে সুরক্ষিত রাখতে আপনার চ্যাট ব্যবহার করে, এর মধ্যে হিউম্যান রিভিউয়ারের সাহায্যও অন্তর্ভুক্ত।
আপনাকে উত্তর দিতে, Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণকে সুরক্ষিত রাখতে এবং আপনার দেওয়া যেকোনও মতামত প্রসেস করতে Google এইসব চ্যাট সেভ করে রাখে।
এখানে আরও বিবরণ দেওয়া হল:
অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং বন্ধ থাকাকালীন আপনার করা সাময়িক চ্যাট ও চ্যাট ৭২ ঘণ্টা আপনার অ্যাকাউন্টে সেভ করে রাখা হয় এবং এগুলি নিম্নলিখিত কারণে ব্যবহার করা হয়:
- আপনাকে উত্তর দিতে, গত ২৪ ঘণ্টার চ্যাট প্রসঙ্গ হিসেবে ব্যবহার করে এবং
- Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণকে সুরক্ষিত রাখতে। যেমন, Google আপনার অ্যাকাউন্টের সাথে আপনার চ্যাট ৭২ ঘণ্টা পর্যন্ত সেভ করে রাখে যাতে সিস্টেমে কোনও সমস্যা হলে সমাধানের জন্য এটি উপলভ্য থাকে।
Google-এর AI মডেলকে ট্রেনিং দেওয়ার জন্য সাময়িক চ্যাট ব্যবহার করা হয় না। অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং বন্ধ করা থাকলে এবং আপনি মতামত জমা না দিলে, Google-ও নিজের AI মডেল উন্নত করার জন্য আপনার পরবর্তীকালের চ্যাট ব্যবহার করে না।
অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং বন্ধ করা থাকলে এবং আপনি মতামত জমা দেওয়ার বিকল্প বেছে নিলে, Gemini অ্যাপের পরিষেবা বজায় রাখা ও উন্নত করার জন্য Google নিম্নলিখিত ডেটা সংগ্রহ ও ব্যবহার করে:
- আপনার মতামত,
- গত ২৪ ঘণ্টায় আপনার সাথে করা চ্যাট সহ আপনার মতামত আরও ভালোভাবে বোঝার জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য এবং
- সেইসব চ্যাটে রয়েছে এমন যেকোনও কন্টেন্ট (যেমন, কানেক্টেড অ্যাপ থেকে পাওয়া আপলোড ও ডেটা)।
আপনার মতামত, এতে অন্তর্ভুক্ত যেকোনও কন্টেন্ট (যেমন কানেক্টেড অ্যাপ থেকে পাওয়া ফাইল বা আপনার ব্যক্তিগত কন্টেন্ট), এর সাথে যুক্ত কথোপকথন (যেমন আপনার প্রম্পট ও Gemini অ্যাপের দেওয়া উত্তর) এবং তার সাথে সম্পর্কিত ডেটা নিচে দেওয়া হল:
- বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত টিমের মাধ্যমে পর্যালোচনা করা। মতামতে উল্লেখ করা সম্ভাব্য সমস্যা শনাক্ত, সমাধান বা সেই ব্যাপারে রিপোর্ট করতে সাহায্য করার জন্য হিউম্যান রিভিউ প্রয়োজন। কিছু ক্ষেত্রে, এটি আইনগতভাবে প্রয়োজনীয়।
- Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহার করা হয়। Google প্রোডাক্ট, পরিষেবা এবং মেশিন-লার্নিং প্রযুক্তি প্রদান, উন্নত এবং ডেভেলপ করার জন্য Google এই ডেটা ব্যবহার করে। আমাদের গোপনীয়তা নীতিতে এটি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
- যেমন, Gemini অ্যাপকে আরও নিরাপদ করে তুলতে আমরা এই ডেটা ব্যবহার করি। এটি ভবিষ্যতে আমাদের অসুরক্ষিত অনুরোধ বা উত্তর শনাক্ত করতে বা এড়িয়ে যেতে সাহায্য করে।
- ৩ বছর পর্যন্ত রাখা হয়। রিভিউ করা মতামত, সংশ্লিষ্ট কথোপকথন এবং সম্পর্কিত ডেটা ৩ বছর পর্যন্ত সেভ করে রাখা হয়, আপনার Google অ্যাকাউন্টের সাথে এটি কানেক্ট করা থাকে না।
কীভাবে Gemini অ্যাপের মাধ্যমে মতামত পাঠানো বা কোনও সমস্যার ব্যাপারে অভিযোগ জানানো যায় তা জানুন।
অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু থাকলে:
Gemini-র সাথে আপনার চ্যাট ও শেয়ার করা কন্টেন্ট (যেমন ফাইল, ভিডিও, স্ক্রিন ও ফটো) আপনার অ্যাক্টিভিটিতে সেভ করা হবে।
এছাড়াও আপনার সেভ করা অ্যাক্টিভিটিতে অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার, মতামত, Gemini-র মাধ্যমে আপনার ভিজিট করা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য, প্রোডাক্টের ব্যবহার ও লোকেশনের তথ্য (এর মধ্যে পড়ে আপনার ডিভাইসের সাধারণ লোকেশন, IP অ্যাড্রেস অথবা আপনার Google অ্যাকাউন্টে দেখানো বাড়ি বা কর্মস্থলের ঠিকানা) অন্তর্ভুক্ত থাকে।
আপনার অ্যাক্টিভিটি কীভাবে ব্যবহার করা হয়
Google পরিষেবা প্রদান, ডেভেলপ ও উন্নত করার জন্য এবং Google, তার ব্যবহারকারী ও লোকজনকে হিউম্যান রিভিউয়ারের মাধ্যমে সুরক্ষিত রাখার জন্য আপনার অ্যাক্টিভিটি ব্যবহার করে। পরিষেবা প্রদানকারীর পর্যালোচনা করা ডেটা আপনার অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্ট করা হয় এবং ৩ বছরের জন্য সেভ করে রাখা হয়। ডিফল্ট হিসেবে আপনার অডিও ও Gemini Live ভিডিও এবং স্ক্রিনশেয়ার Google পরিষেবা উন্নত করার জন্য ব্যবহার করা হয় না। এছাড়াও, আপনার সেটিংস ও অঞ্চলের উপর নির্ভর করে Google আপনার অ্যাক্টিভিটি ব্যবহার করে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তোলে।
নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে
আপনার অ্যাক্টিভিটি ১৮ মাস পরে অটোমেটিক মুছে যায়। আপনি এটি ৩ বা ৩৬ মাসে বদলে নিতে পারবেন অথবা অটোমেটিক মুছে না দেওয়ার বিকল্প বেছে নিতে পারবেন। আপনি যেকোনও সময় Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে এই সেটিং বন্ধ করতে অথবা আপনার অ্যাক্টিভিটি পর্যালোচনা করতে ও মুছে দিতে পারবেন।
মনে রাখবেন
- Gemini অ্যাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, সেগুলি চালু না করলে, যেমন, "Ok Google" কমান্ড শনাক্ত না করা পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকে। চালু হওয়ার কয়েক সেকেন্ড আগে থেকে অডিও রেকর্ডিং শুরু হয়ে যেতে পারে।
- "Ok Google"-এর মতো কোনও সাউন্ড শনাক্ত করলেও Gemini ভুল করে চালু হয়ে যেতে পারে। এছাড়া, সকলের ক্ষেত্রে ভুল করে অ্যাক্টিভেশনের ঘটনা কমাতে, এইসব রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট ব্যবহার করা হয়।
- এই সেটিং চালু করলে, আগে কানেক্ট করা অ্যাপে Gemini-র অ্যাক্সেস ফিরিয়ে আনা হয়।
অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং বন্ধ থাকলে:
আপনি Google-কে মতামত জানানোর বিকল্প বেছে না নিলে, আপনার ভবিষ্যতের চ্যাট অ্যাক্টিভিটিতে দেখানো হবে না এবং আমাদের AI মডেলকে ট্রেনিং দেওয়ার জন্য ব্যবহার করা হবে না। ভবিষ্যতের চ্যাট এখনও ৭২ ঘণ্টার জন্য সেভ করা থাকবে যাতে Gemini আপনাকে উত্তর দিতে, আপনার মতামত প্রসেস করতে এবং Google, তার ব্যবহারকারী ও লোকজনকে সুরক্ষিত রাখতে পারে।
মনে রাখবেন
- আপনি অ্যাক্টিভিটি মুছে দিলেও, পরিষেবা প্রদানকারীর দ্বারা আগে পর্যালোচনা করা চ্যাট মুছে যায় না কারণ সেগুলি আপনার Google অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকে না। তার পরিবর্তে, এগুলি ৩ বছর পর্যন্ত রেখে দেওয়া হয়।
- এই সেটিং বন্ধ করা থাকলে, কয়েকটি কানেক্টেড অ্যাপ উপলভ্য থাকে না।
- ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বা লোকেশন ইতিহাসের মতো অন্যান্য সেটিংস, আপনার অন্য Google পরিষেবা ব্যবহারের অংশ হিসেবে, লোকেশন ও অন্যান্য ডেটা সেভ করা চালিয়ে যেতে পারে।
- 'অ্যাক্টিভিটি সেভ করে রাখুন' সেটিং বন্ধ করা হলে বা Gemini অ্যাপের অ্যাক্টিভিটি মুছে দিলেও, অন্যান্য Google পরিষেবার ডেটা মুছে যায় না। Google পরিষেবা কীভাবে ডেটা রেখে দেয়, তার ব্যাপারে আরও জানুন।
- আপনার নোটবুকে যোগ করা সোর্স ফাইল, নোটবুকে সেভ করা হয়। NotebookLM-এ গোপনীয়তা ও ব্যবহারের শর্তাবলী দেখুন।
- 'অ্যাক্টিভিটি সেভ করে রাখুন' সেটিং বন্ধ করা হলে বা Gemini অ্যাপ অ্যাক্টিভিটি মুছে দিলেও, আপনার রিমোট ব্রাউজার ও রিমোট কম্পিউটারের ডেটা ও সেটিংসে তার কোনও প্রভাব পড়ে না।
আপনি যেকোনও সময় এই সেটিং ম্যানেজ করতে পারবেন।
সকলের জন্য পরিষেবা আরও উন্নত করতে, Google-কে Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে আপনার অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার ব্যবহার করার অনুমতি দিতে পারেন।
আপনি যদি এই সেটিং চালু করে থাকেন:
আমাদের পরিষেবা (জেনারেটিভ AI মডেলকে ট্রেনিং দেওয়া সহ) ডেভেলপ ও উন্নত করার জন্য, Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে থাকা আপনার অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার Google ব্যবহার করে। Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে আগে থেকে সেভ করা এবং ভবিষ্যতে যোগ করা হবে এমন অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার এর মধ্যে অন্তর্ভুক্ত।
কিছু অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার হিউম্যান রিভিউয়াররা পর্যালোচনা করেন। আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য, পরিষেবা প্রদানকারীর কাছে পাঠানো অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা হয় না।
মনে রাখবেন
- Gemini অ্যাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, সেগুলি চালু না করলে, যেমন, "Ok Google" কমান্ড শনাক্ত না করা পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকে। চালু হওয়ার কয়েক সেকেন্ড আগে থেকে অডিও রেকর্ডিং শুরু হয়ে যেতে পারে।
- "Ok Google"-এর মতো কোনও সাউন্ড শনাক্ত করলেও Gemini ভুল করে চালু হয়ে যেতে পারে। এছাড়া, সকলের ক্ষেত্রে ভুল করে অ্যাক্টিভেশনের ঘটনা কমাতে, এইসব রেকর্ডিং ব্যবহার করা হয়।
- আপনি যদি ভয়েস ম্যাচ দিয়ে Gemini ব্যবহার করেন, তাহলে ভয়েস ম্যাচ উন্নত করতে, সাময়িকভাবে আপনার ভয়েসের মডেল ব্যবহার করা হয়।
- ভয়েস, অডিও এবং Gemini Live রেকর্ডিংয়ের মাধ্যমে Google-এর পরিষেবা উন্নত করার এই সেটিংসটি আপনার অন্যান্য পরিষেবার সেটিংস থেকে আলাদা, যেমন Gemini for Home। আপনি Google Home ইতিহাস থেকে সেই সেটিং ম্যানেজ করতে পারবেন।
নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে
আপনি যেকোনও সময় এই সেটিং বন্ধ করতে অথবা আপনার অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার ম্যানেজ করতে ও মুছতে পারবেন।
আপনি এই সেটিং বন্ধ করে দিলে:
আপনি Google-কে মতামত পাঠানোর সিদ্ধান্ত না নিলে, ভবিষ্যতে আমাদের পরিষেবা (AI মডেল সহ) উন্নত করার জন্য Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে থাকা আপনার অডিও এবং Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার ব্যবহার করা হবে না।
মনে রাখবেন
- এরপরেও আপনাকে কোনও উত্তর দিতে এবং Gemini-কে নিরাপদ রাখার ব্যাপারে সাহায্য করতে, ভবিষ্যতে আপনার অডিও, Gemini Live ভিডিও ও স্ক্রিনশেয়ার ব্যবহার করা হবে।
- Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে আপনার Live চ্যাটের ট্রানস্ক্রিপ্ট এবং Gemini অ্যাপের সাথে শেয়ার করা অন্য যেকোনও কন্টেন্ট অ্যাক্টিভিটি সেভ করে রাখুন সেটিংয়ের আওতায় পড়ে, যা আপনি যেকোনও সময় বন্ধ করে দিতে পারেন।
- এছাড়াও, অন্যান্য পরিষেবায় আপনার যে সেটিংস আছে, এই সেটিংস তার থেকে আলাদা। যেমন, এটি বন্ধ করে দিলে ভয়েস, অডিও ও Gemini Live রেকর্ডিংয়ের মাধ্যমে Google পরিষেবা উন্নত করার জন্য Gemini for Home বন্ধ হয়ে যায় না। আপনার Google Home ইতিহাস থেকে সেই সেটিং বন্ধ করে দিতে পারবেন।
Gemini অ্যাপ আপনার তথ্য ও নির্দেশাবলী ব্যবহার করে আপনার অভিজ্ঞতা কাস্টমাইজ করে এবং শিডিউল করা অ্যাকশন ও টাস্ক সম্পূর্ণ করার মতো কাজগুলি করতে আপনাকে সাহায্য করে। আপনি মুছে না দিলে এই ডেটা সেভ করা থাকে। আপনি যেকোনও সময় তথ্য ও নির্দেশাবলী সেভ করা বন্ধ করতে পারেন। আরও জানুন।
Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে থাকা আপনার চ্যাট রেফারেন্স হিসেবে ব্যবহার করে এবং তার ভিত্তিতে পছন্দমতো ইনসাইট তৈরি করে, Gemini আপনার অভিজ্ঞতা আরও পছন্দসই করে তুলতে এবং কাজ (যেমন, টাস্ক) সম্পূর্ণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই মেমরি ফিচার কীভাবে চালু বা বন্ধ করতে হয়, তা জানুন।
মেমরি চালু করা থাকলে:
- আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তোলার জন্য, Gemini আপনার চ্যাটে দেওয়া সংবেদনশীল তথ্য ব্যবহার করতে পারে।
- আপনি সাময়িক চ্যাট শুরু করতে পারেন, যাতে Gemini এমন তথ্য মনে রাখতে বা আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে ব্যবহার করতে না পারে।
- Gemini যাতে পুরনো চ্যাটের তথ্য ব্যবহার করে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে না পারে, তার জন্য সেই চ্যাট মুছে দিন।
সাইন-আউট করে Gemini অ্যাপ ব্যবহার করলে, Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী Google আপনার ডেটা (যেমন, আপনার IP অ্যাড্রেস ও ব্রাউজারের ধরন) প্রসেস করে। আপনার ডেটা আপনার Google অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে না। Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য নয়।
লোকেশন ও অন্যান্য অনুমতির তথ্য
Gemini অ্যাপগুলি কোন লোকেশনের তথ্য সংগ্রহ করে, কেন করে এবং কীভাবে এটি ব্যবহার করা হয়?Gemini অ্যাপ ব্যবহার করার সময়, আপনার লোকেশন ডেটা সর্বদা সংগ্রহ করা হয়। যাতে এগুলি আপনাকে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিতে পারে। যেমন, "আবহাওয়া কেমন?" প্রম্পটের উত্তর দিতে হলে, Gemini অ্যাপকে আপনার লোকেশন জানতে হবে।
Gemini অ্যাপ লোকেশন ডেটা কোথা থেকে পায় এবং কীভাবে ব্যবহার করে
Gemini অ্যাপ বিভিন্ন উৎস থেকে লোকেশন ডেটা সংগ্রহ করে। “আবহাওয়া কেমন?”-এর মতো প্রম্পটের সঠিক উত্তর দিতে, ডিফল্ট হিসেবে Gemini অ্যাপ আপনার ডিভাইসের IP অ্যাড্রেস থেকে সাধারণ এলাকার তথ্য অথবা আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকা বাড়ির বা কর্মস্থলের ঠিকানা ব্যবহার করে।
আপনি অনুমতি দিলে, Gemini অ্যাপ আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন ডেটাও প্রসেস করে। যেমন, “আমার সবচেয়ে কাছের কফি শপ কোথায়?”-এর মতো প্রম্পটের আরও সঠিক উত্তর দিতে Gemini অ্যাপ আপনার সুনির্দিষ্ট লোকেশন ব্যবহার করতে পারে। Google অ্যাপে সুনির্দিষ্ট লোকেশন সেটিং বন্ধ থাকলেও, Google Maps-এর মতো অন্য Google পরিষেবা থেকে Gemini সুনির্দিষ্ট লোকেশন ডেটা পেতে পারে
Google যে সমস্ত উদ্দেশ্যে এবং যে আইনি ভিত্তিতে সুনির্দিষ্ট লোকেশন ডেটা সহ লোকেশন ডেটা ব্যবহার করে, তা Gemini অ্যাপের গোপনীয়তা বিজ্ঞপ্তিতে বলা আছে। লোকেশন ডেটা সম্পর্কে আরও জানতে g.co/privacypolicy/location লিঙ্কে যান।
আপনার অনুরোধ পূরণ করতে, Google Maps-এর মতো অন্যান্য Google পরিষেবার সাথে Gemini অ্যাপ আপনার সুনির্দিষ্ট লোকেশন ডেটা শেয়ার করতে পারে। কোনও Google পরিষেবা আপনার লোকেশন ডেটা পেলে তা Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহার করে।
Google অ্যাপে সুনির্দিষ্ট লোকেশন সেটিং বন্ধ থাকলেও, আপনার অনুরোধ পূরণ করার জন্য Gemini, Google Maps-এর মতো অন্য Google পরিষেবা থেকে আপনার সুনির্দিষ্ট লোকেশন পেতে পারে।
লোকেশন ডেটা কীভাবে স্টোর করা হয়
- আপনার ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অনুমতি নিয়ে প্রসেস করা সুনির্দিষ্ট লোকেশন ডেটা আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে স্টোর করা হয় না।
- Gemini অ্যাপগুলি যে লোকেশন ডেটা প্রসেস করে, তার থেকে সুনির্দিষ্ট তথ্য বাদ দিয়ে শুধুমাত্র সাধারণ এলাকার তথ্য Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে স্টোর করা হয়। 'সাধারণ এলাকা' বলতে ৩ বর্গ কিমির থেকে বড় এলাকাকে বোঝানো হয়, যেখানে কমপক্ষে ১,০০০ জন ব্যবহারকারী রয়েছেন। আর তাই, আপনার প্রম্পটে সংগ্রহ করা সাধারণ এলাকার তথ্য থেকে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না এবং এর মাধ্যমে আপনার গোপনীয়তা সুরক্ষিত থাকে। এর মানে হল, শহরের বাইরে একটি 'সাধারণ এলাকা' সাধারণত ৩ বর্গ কিলোমিটারের থেকে অনেক বড় হয়।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
যেকোনও সময় আপনি এই কাজগুলি করতে পারবেন:
- Gemini মোবাইল ও Google Maps-এর মতো আপনার মোবাইল অ্যাপের জন্য লোকেশন সংক্রান্ত অনুমতি ম্যানেজ করা। ডিভাইসের লোকেশন সেটিংস কীভাবে ম্যানেজ করবেন তা জানুন এবং Gemini-কে ডিভাইসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করলে, মোবাইল অনুমতিগুলি ম্যানেজ করুন।
- Gemini অ্যাপ অ্যাক্টিভিটি রিভিউ করা ও মুছে দেওয়া। আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজ করবেন তা জানুন।
জেনে রাখুন
আপনার প্রম্পট বা উত্তরের অংশ হিসেবে লোকেশনের রেফারেন্স থাকলে, সেটি আপনার চ্যাটে স্টোর করা হতে পারে। যেমন, আপনি যদি Gemini অ্যাপকে “আমার কাছাকাছি” রেস্তোরাঁ সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং উত্তরে আপনার শহরের উল্লেখ থাকে। আপনি যেকোনও সময় নিজের Gemini অ্যাপ অ্যাক্টিভিটি ম্যানেজ করতে এবং মুছতে পারবেন।
Gemini অ্যাপ আপনার সুনির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস ও ব্যবহার করছে কিনা তা চেক করুন।
এইসব জায়গায় কীভাবে চেক করবেন:
- Gemini ওয়েব অ্যাপ
- Android ডিভাইসে Gemini মোবাইল অ্যাপ
- iPhone বা iPad-এ Gemini মোবাইল অ্যাপ
- WearOS ডিভাইসে Gemini on Watch
- Chrome-এ Gemini
- বিল্ট-ইন Google
উপরে উল্লেখ করা সুনির্দিষ্ট লোকেশন সেটিং বন্ধ থাকলেও, আপনার অনুরোধ পূরণ করার জন্য Gemini, Android Auto-এর মতো অন্য Google পরিষেবা থেকে আপনার সুনির্দিষ্ট লোকেশন ডেটা পেতে পারে। বিল্ট-ইন Google এবং Android Auto-তে সুনির্দিষ্ট লোকেশন কীভাবে বন্ধ করবেন তা জানুন।
Google Messages-এ Gemini
Google Messages-এ Gemini ব্যবহার করলে তা আপনার সুনির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস করতে পারে না। Google Messages-এ Gemini কোথায় উপলভ্য তা জানুন।
Gemini মোবাইল অ্যাপ (Android ডিভাইসে)
আপনি Gemini অ্যাপ ডাউনলোড করলেও, Google অ্যাপই Gemini-কে হোস্ট করে। Gemini ও Google অ্যাপ আপনার ডিভাইসে বিভিন্ন ফিচার ও কার্যকারিতা (যেমন, আপনার ক্যামেরা, মাইক্রোফোন, পরিচিতি বা লোকেশন) ব্যবহার করে যা আপনার Google অ্যাপকে দেওয়া অনুমতি অনুযায়ী করা হয়ে থাকে। এইসব অনুমতি পর্যালোচনা ও ম্যানেজ করতে:
- Google অ্যাপ
স্পর্শ করে ধরে রাখুন।
- অ্যাপের তথ্য
অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
- অনুমতি সংক্রান্ত সেটিং পরিবর্তন করতে, এটি ট্যাপ করুন, তারপর অনুমতি দিচ্ছি বা অনুমতি দিচ্ছি না বিকল্প বেছে নিন।
আপলোডগুলি
আমার আপলোড করা ছবিগুলি নিয়ে Google কীভাবে কাজ করে?প্রম্পটে থাকা ছবি কীভাবে কাজ করে
আপনি প্রম্পটে কোনও ছবি যোগ করে Gemini-কে সেই সম্পর্কে প্রশ্ন করতে পারেন, সেটি এডিট করতে পারেন অথবা অন্য কোনও কন্টেন্ট (যেমন কোনও ভিডিও) জেনারেট করার জন্য ব্যবহার করতে পারেন। আপনার প্রম্পটে ছবি যোগ করলে অথবা "এই স্ক্রিন সম্পর্কে জিজ্ঞাসা করুন"-এর মতো স্ক্রিন অ্যাকশনের মাধ্যমে স্ক্রিনশট যোগ করলে, Gemini অ্যাপ ওই ছবিতে কী রয়েছে তা বোঝার জন্য এবং টেক্সট পড়ার জন্য Google Lens প্রযুক্তি ব্যবহার করে। Google এই তথ্য, Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তিতে দেওয়া বিবরণ অনুযায়ী, অন্য যেকোনও প্রম্পটের মতোই ব্যবহার করে।
আপনি Gemini অ্যাপের সাথে কানেক্ট করা মিডিয়া গ্যালারি অ্যাপ (যেমন, Google Photos) থেকে কোনও ফটো বা ভিডিও শেয়ার করলে, আপনার ফটো বা ভিডিও Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রসেস করা হয়। এর অর্থ হল, উদাহরণস্বরূপ, আপনি যদি Gemini অ্যাপের সাথে Google Photos থেকে কোনও ফটো বা ভিডিও শেয়ার করার জন্য স্ক্রিন অ্যাকশন বা Gemini আপলোড ফিচার ব্যবহার করেন এবং আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু থাকে, তাহলে হিউম্যান রিভিউয়ারের সাহায্যে Google পরিষেবা উন্নত করার জন্য আপনার ফটো বা ভিডিও ব্যবহার করা হয়। অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং সম্পর্কে আরও জানুন।
Gemini-তে কানেক্টেড অ্যাপ
Gemini, কানেক্টেড অ্যাপ ও অন্যান্য পরিষেবার মধ্যে আমার ডেটা কীভাবে শেয়ার করা হয়?আপনাকে কাস্টমাইজ করা সহায়তা দিতে, আপনার জন্য তথ্য খুঁজতে এবং আরও কাজ করতে সাহায্য করার জন্য Gemini কানেক্টেড অ্যাপ ও অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারে। যেমন, আপনি Google Workspace বা Google Photos-এ কানেক্ট করলে, আপনার ইমেল বা ফটোতে তথ্য খুঁজে দেখতে Gemini ব্যবহার করতে পারবেন। আপনি যদি ফ্লাইট ও হোটেলের ব্যাপারে সাজেশন চান, তাহলে Gemini আপনাকে যথাযথ সাহায্য করতে Google Flights ও Google Hotels থেকে পাওয়া সর্বজনীন তথ্য ব্যবহার করতে পারে।
কোন ডেটা শেয়ার করা হয়
Gemini ও কানেক্টেড অ্যাপ এবং অন্যান্য Google পরিষেবার মধ্যে শেয়ার করা ডেটার মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:
- আপনার Gemini চ্যাট থেকে পাওয়া তথ্য
- আপনার ডিভাইস ও পছন্দ (যেমন ভাষা) সম্পর্কে তথ্য
- আপনার লোকেশন সম্পর্কে তথ্য
- আপনার কানেক্টেড অ্যাপ থেকে পাওয়া তথ্য ও কন্টেন্ট (যেমন, ইমেল, ফাইল, ইভেন্ট, ফটো ও ভিডিও)
আপনার ডেটা কীভাবে ব্যবহার করা হয়
আপনাকে কাস্টমাইজ করা সহায়তা প্রদান, আপনার জন্য তথ্য খোঁজা এবং আরও কাজ করতে সাহায্য করা সহ অন্যান্য উদ্দেশ্যে Gemini Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি অনুযায়ী কানেক্টেড অ্যাপ থেকে ডেটা ব্যবহার করে। আপনি নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করলে এবং নির্দিষ্ট কানেক্টেড অ্যাপের মাধ্যমে পছন্দমতো সেট করার বিকল্প বেছে নিলে, Google আপনার Gemini অভিজ্ঞতা পছন্দমতো সেট করতে এবং আপনার জন্য বিভিন্ন কাজ করতে, যেমন, আপনি Gemini Spark বা Chrome-এ Gemini ব্যবহার করলে সেইসব কানেক্টেড অ্যাপ থেকে ডেটা ব্যবহার করে।
Gemini অন্যান্য Google পরিষেবার সাথে যে ডেটা শেয়ার করে তা Google-এর গোপনীয়তা নীতি মেনে ব্যবহার করা হয়। এটি প্রোডাক্টের পারফর্ম্যান্স উন্নত করতেও ব্যবহার করা হয়। থার্ড-পার্টি অ্যাপ, Gemini থেকে পাওয়া ডেটা তাদের নিজস্ব গোপনীয়তা নীতি ও শর্তাবলী অনুযায়ী ব্যবহার করে।
আপনার কানেক্টেড অ্যাপ কীভাবে ম্যানেজ করবেন
আপনি কানেক্টেড অ্যাপ সেটিংস থেকে অ্যাপ কানেক্ট ও ডিসকানেক্ট করতে পারবেন। Gemini কোন অ্যাপের সাথে কাজ করবে তা কীভাবে নিয়ন্ত্রণ করবেন তা জানুন।
অ্যাক্টিভিটি সেভ করার সেটিং চালু বা বন্ধ যাই থাকুক না কেন, ফোন, মেসেজ, WhatsApp ও ইউটিলিটির মতো কিছু কানেক্টেড অ্যাপ আপনার Android মোবাইল ডিভাইসে উপলভ্য থাকে। আপনি এই মুহূর্তে অ্যাক্টিভিটি সেভ করার সেটিং বন্ধ করে দিলে, Google Workspace-এর মতো অন্যান্য কানেক্টেড অ্যাপ উপলভ্য থাকবে না। 'অ্যাক্টিভিটি সেভ করা' সেটিং আবার চালু করলে, আগে কানেক্টেড অ্যাপে Gemini-র অ্যাক্সেস ফিরিয়ে আনা হয়।
অ্যাপ ডিসকানেক্ট করা ও ডেটা মুছে ফেলা
- কানেক্টেড অ্যাপ সেটিংস থেকে কীভাবে অ্যাপ ডিসকানেক্ট করতে হয় তা জানুন।
- অ্যাপ ডিসকানেক্ট করলে বা কানেক্টেড অ্যাপের ডেটা মুছে ফেললেও, Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে কোনও ডেটা মুছে যায় না।
- আপনি যেকোনও সময় নিজের Gemini অ্যাপ অ্যাক্টিভিটি ম্যানেজ করতে এবং মুছে ফেলতে পারবেন।
- অ্যাপের নিজস্ব নীতি অনুযায়ী, Gemini-র শেয়ার করা ডেটা তারা রেখে দেয়। Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে ডেটা মুছে দিলেও, Gemini-র থেকে অন্যান্য অ্যাপ যে ডেটা পেয়েছে তা মুছে যায় না। এইসব পরিষেবা তাদের সংগ্রহ করা ডেটা কীভাবে স্টোর করে রাখে সেই বিষয়ে আরও জানুন।
- Gemini আপনার সম্পর্কে যা মনে রেখেছে তা কানেক্টেড অ্যাপ থেকে কীভাবে মুছতে হয় তা জানুন। Gmail থেকে ইমেল বা Google Photos থেকে কোনও ফটোর মতো কানেক্টেড অ্যাপ থেকে ডেটা মুছে বা আপডেট করা হলে, Gemini-তে আপনার অভিজ্ঞতার উপর এর প্রভাব পড়তে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।
জেনে রাখুন
গুরুত্বপূর্ণ: আপনি যদি Gemini অ্যাপকে অন্যান্য পরিষেবার সাথে শেয়ার করা কন্টেন্ট পরিবর্তন করতে অথবা শেয়ার করা ডিভাইস কন্ট্রোল করতে বলেন, তাহলে সেইসব অ্যাকশন এমন যেকোনও ব্যক্তি দেখতে পেতে পারেন যার কাছে শেয়ার করা কন্টেন্টে ও ডিভাইসের অ্যাক্সেস আছে।
উপযুক্ত ব্যবহারকারীরা পার্সোনাল ইন্টেলিজেন্সের সাহায্যে কিছু Google অ্যাপ Gemini-র সাথে কানেক্ট করতে পারবেন। এর ফলে কানেক্টেড অ্যাপের মাধ্যমে Gemini-তে আগে উপলভ্য ছিল না এমন নতুন, আরও পছন্দমতো অভিজ্ঞতা পাবেন। কানেক্টেড অ্যাপ থেকে পাওয়া আপনার ডেটা ব্যবহার করে পছন্দমতো সেট করা সম্পর্কে আরও জানুন।
কোন কোন ডেটা সংগ্রহ ও প্রসেস করা হয়
আপনি কল করা বা মেসেজ পাঠানোর জন্য Gemini-তে কানেক্টেড অ্যাপ ব্যবহার করলে, Gemini মোবাইল অ্যাপ আপনার এইসব ডেটা সংগ্রহ ও প্রসেস করে:
- Gemini অ্যাপ অ্যাক্টিভিটি (উপলভ্য থাকলে)
- ডিভাইস কলিং ও মেসেজিং লগ
- পরিচিতির তথ্য
- ডিভাইসের তথ্য ও সেটিংস
আপনি যদি আগে কল করতে বা মেসেজ পাঠাতে Google Assistant ব্যবহার করে থাকেন, তাহলে আপনার সেভ করা Google Assistant-এর সাথে যোগাযোগের অনুরোধের ইতিহাসের (যেমন, “সায়নকে মেসেজ পাঠাও”) সর্বাধিক ৯০ দিনের ডেটা আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে ইমপোর্ট করা হতে পারে। Google পরিষেবা থেকে Gemini অ্যাপ কীভাবে সাহায্য পায় সেই সম্পর্কে আরও জানুন।
ডেটা কীভাবে ব্যবহার করা হয়
কানেক্টেড অ্যাপের সাহায্যে কল করা বা মেসেজ পাঠানোর জন্য, Gemini মোবাইল অ্যাপ এগুলি করতে আপনার ডেটা ব্যবহার করে:
- কল করা বা মেসেজ পাঠানোর জন্য সঠিক অ্যাপ বেছে নেওয়া এবং
- সঠিক ব্যক্তির সাথে আপনাকে কানেক্ট করতে সাহায্য করা।
Gemini অ্যাপের মাধ্যমে আপনি যে মেসেজ তৈরি করেন ও পাঠান সেটি Google দ্বারা এন্ড-টু-এন্ড এনক্রিপটেড নয়।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
- কল করা বা মেসেজ পাঠানোর জন্য Gemini মোবাইল অ্যাপকে আপনার অ্যাক্টিভিটি ব্যবহার করতে দিতে না চাইলে, আপনি যেকোনও সময়ে Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে আপনার অ্যাক্টিভিটি মুছে দিতে পারেন।
- আপনি যেকোনও সময় কানেক্টেড অ্যাপ সেটিংস থেকে সহায়ক কলিং ও মেসেজিং অ্যাপ ডিসকানেক্ট করতে পারবেন। কীভাবে Gemini-তে কানেক্টেড অ্যাপ ম্যানেজ করতে হয় তা জানুন।
- অ্যাক্টিভিটি সেভ করা সেটিং বন্ধ থাকলেও, আপনি মোবাইল ডিভাইসে সহায়ক কলিং ও মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবেন।
- অ্যাক্টিভিটি সেভ করা সেটিং বন্ধ থাকলে, স্মার্টওয়াচে কলিং ও মেসেজিং অ্যাপ উপলভ্য থাকে না।
গুরুত্বপূর্ণ: লক স্ক্রিনে Assistant-এর মতো Google Assistant সেটিংস, Gemini-র সাথে কানেক্ট করা অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
Gemini Spark
Gemini Spark কীভাবে রিমোট ব্রাউজার ও রিমোট কম্পিউটারের সাথে আমার ডেটা ব্যবহার করে?আপনি বিটা Gemini Spark ফিচার ব্যবহার করলে, আপনার টাস্ক সম্পূর্ণ করতে এবং কোড এক্সিকিউট করতে সাহায্য করার জন্য Gemini রিমোট ব্রাউজার বা রিমোট কম্পিউটার ব্যবহার করতে পারে। অ্যাক্টিভিটি সেভ করা চালু থাকলে তবেই এই ফিচার উপলভ্য হয়। Gemini Spark সম্পর্কে আরও জানুন।
কোন ডেটা প্রসেস করা হয়
আপনি Spark ব্যবহার করলে, Gemini আপনার টাস্ক, শিডিউল, স্কিল, রিমোট ব্রাউজার, রিমোট কম্পিউটার এবং কানেক্ট করা অ্যাপ, পার্সোনাল ইন্টেলিজেন্স ও আপনি লগ-ইন করেছেন এমন ওয়েবসাইট ছাড়াও অন্যান্য উপলভ্য সোর্স থেকে তথ্য ব্যবহার করে।
- রিমোট ব্রাউজার: Gemini আপনার ব্রাউজার সেশন থেকে তথ্য প্রসেস করে, যেমন আপনার ওয়েবসাইট যাচাইকরণ সংক্রান্ত তথ্য ও পৃষ্ঠার কন্টেন্ট থাকা কুকি।
- রিমোট কম্পিউটার: Gemini আপনার টাস্ক সম্পর্কিত .md ফাইল, কোড এবং অন্যান্য তথ্য সেভ ও এক্সিকিউট করে। সেভ করা তথ্যের মধ্যে পার্সোনাল ইন্টেলিজেন্স ও কানেক্টেড অ্যাপের মতো সোর্স থেকে পাওয়া আপনার সংবেদনশীল ডেটা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা Spark আপনার টাস্ক বুঝতে ও প্রসেস করতে ব্যবহার করেছে।
ভবিষ্যতে চ্যাটে রিমোট ব্রাউজার ও রিমোট কম্পিউটার ব্যবহার করার কাজটি আপনার পক্ষে আরও সহজ করে তোলা ছাড়াও অন্যান্য উদ্দেশ্যে Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি অনুযায়ী এই ডেটা ব্যবহার করা হয়। আপনি Gemini Spark সেটিংস থেকে যেকোনও সময় এই ডেটা মুছে দিতে পারবেন।
কোন ডেটা শেয়ার করা হয়
কানেক্টেড অ্যাপ ও রিমোট ব্রাউজারের মাধ্যমে আপনার টাস্ক সম্পূর্ণ করতে, Gemini অন্যান্য পরিষেবা ও থার্ড-পার্টির সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করবে। এর মধ্যে আপনার নাম ও ঠিকানার মতো ডেটা অথবা আপনার কাছে সংবেদনশীল মনে হয় এমন তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। এই তথ্যে আপনার কানেক্ট করা অ্যাপ ও রিমোট কম্পিউটার ফাইলের ডেটা অন্তর্ভুক্ত থাকতে পারে।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
রিমোট ব্রাউজার: প্রম্পট টেক্সট বক্সে বন্ধ করুন বিকল্প বেছে নিয়ে অথবা রিমোট ব্রাউজারে নিজের নিয়ন্ত্রণে নিন
বিকল্প বেছে নিয়ে আপনি রিমোট ব্রাউজারে Gemini Spark-এর অ্যাকশনে বাধা দিতে পারবেন।
এছাড়াও, আপনার Gemini Spark সেটিং থেকে রিমোট ব্রাউজার ডেটা মুছে দিতে পারবেন। এর ফলে, রিমোট ব্রাউজারের সব সাইট থেকে আপনি সাইন-আউট হয়ে যাবেন।
রিমোট কম্পিউটার: আপনি সরাসরি Gemini Spark সেটিংস থেকে কোড এক্সিকিউশন ইতিহাস ও ফাইল ম্যানেজ করতে বা মুছে দিতে পারবেন।
- আপনার রিমোট ব্রাউজারের ডেটা ও রিমোট কম্পিউটার ডেটা মুছে দেওয়া হয়
- আপনার শিডিউল ও টাস্ক পজ করা হলেও মুছে দেওয়া হয়নি
- আপনার চ্যাট মুছে ফেলা হয় না, তবে আপনি যেকোনও সময় Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে সেগুলি ম্যানেজ করতে পারবেন
- Gemini, পজ করা টাস্ক ও শিডিউল, অটোমেটিক আবার চালু করবে
Gemini Live
Gemini Live ডেটায় Google কীভাবে কাজ করে?Gemini Live-এর সাথে আপনার ইন্টার্যাকশনের রেকর্ডিং এবং ট্রান্সক্রিপ্ট সহ আপনি Gemini Live-এর সাথে অন্য যেসব কন্টেন্ট শেয়ার করেন সেগুলি Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি মেনে প্রসেস করা হয় এবং আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু থাকলে Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ করা হয়। আপনি যেকোনও সময় আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি ম্যানেজ করতে এবং মুছে ফেলতে পারবেন।
আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং বন্ধ থাকলে, আপনার Gemini Live চ্যাট সর্বাধিক ৭২ ঘণ্টা পর্যন্ত Google অ্যাকাউন্টে সেভ করা হয়, যাতে Google পরিষেবা প্রদান করতে পারে এবং প্রয়োজন হলে কোনও মতামত প্রসেস করতে পারে। আরও জানুন।
Gemini Live ট্রান্সক্রিপ্ট
অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু থাকলে, AI মডেল সহ Google পরিষেবা উন্নত করার জন্য আপনার Live চ্যাটের ট্রান্সক্রিপ্ট ব্যবহার করা হয়। আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং সম্পর্কে আরও জানুন।
Gemini Live অডিও, ভিডিও ও স্ক্রিনশেয়ার
ডিফল্ট হিসেবে আপনার Gemini Live অডিও, ভিডিও ও স্ক্রিনশেয়ার Google পরিষেবা উন্নত করার জন্য ব্যবহার করা হয় না। কীভাবে যেকোনও সময় এটি পরিবর্তন করবেন সেই সম্পর্কে আরও জানুন।
অন্য ব্যক্তিদের গোপনীয়তাকে সম্মান করুন এবং কোনও Live চ্যাটে তাদের ভয়েস রেকর্ড করা অথবা তাদের যোগ করার আগে অনুমতি নিন।
Chrome-এ Gemini
Chrome-এ Gemini ব্যবহার করার সময় আমার ডেটার কী হবে?Chrome-এ Gemini ফিচার ব্যবহার করার সময়, আপনার বর্তমান ট্যাব এবং এর সাথে শেয়ার করা অন্য যেকোনও ট্যাব থেকে, Gemini পৃষ্ঠার কন্টেন্ট এবং URL সংগ্রহ ও প্রসেস করে। Chrome-এ Gemini ব্যবহার করে Chrome-এ ভিজিট করা পৃষ্ঠা খুঁজে দেখলে, আপনার ইতিহাস থেকে প্রাসঙ্গিক URL-ও Gemini সংগ্রহ করবে। Gemini যেসব পৃষ্ঠার কন্টেন্ট ব্যবহার করে তার মধ্যে কিছু আপনার কাছে দৃশ্যমান নাও হতে পারে।
ডেটা কীভাবে সেভ করে রাখা হয়
আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু থাকলে Chrome-এ Gemini ফিচার ব্যবহার করে আপনি যেসব ওয়েবসাইট দেখেন এবং এটির সাথে যেসব অডিও ও ফাইল শেয়ার করেন, সেগুলি থেকে পাওয়া তথ্য Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ করে রাখা হবে। পৃষ্ঠার কন্টেন্ট সাময়িকভাবে আপনার Google অ্যাকাউন্টে লগ করা হবে এবং আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে দেখানো হবে না।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
আপনি চাইলে Gemini-র সাথে শেয়ার করা আপনার বর্তমান ট্যাব ও অন্য যেকোনও খোলা ট্যাব শেয়ার করা বন্ধ করে দিতে পারেন। আরও জানুন।
Android অ্যাপে স্ক্রিন অটোমেশন
Android অ্যাপে টাস্ক সম্পূর্ণ করার ব্যাপারে আমাকে সাহায্য করার জন্য Gemini স্ক্রিন অটোমেশন ব্যবহার করলে আমার ডেটার কী হয়?Gemini বিভিন্ন কাজে সাহায্য করতে পারে, যেমন আপনার ডিভাইসে নির্দিষ্ট অ্যাপে স্ক্রিন অটোমেশন ব্যবহার করে অর্ডার দেওয়া বা রাইড বুক করা।
নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে
Gemini ভুল করতে পারে। আপনার হয়ে এটি যা করে তার দায়িত্ব আপনারই, তাই এটি খুব ভালোভাবে তত্ত্বাবধান করুন। আপনি এটি বন্ধ করতে, ম্যানুয়ালি কন্ট্রোল করতে এবং এর অগ্রগতি দেখতে পারবেন।
মনে রাখবেন
অটোমেশনের সময়, Gemini স্ক্রিনশট নেয়, যার মধ্যে অ্যাপে দেখানো যেকোনও তথ্য থাকতে পারে। অ্যাক্টিভিটি সেভ করে রাখুন বিকল্প চালু থাকলে, ট্রেনিংপ্রাপ্ত রিভিউয়াররা স্ক্রিনশট পর্যালোচনা করেন এবং Google পরিষেবা উন্নত করার জন্য সেগুলি ব্যবহার করা হয়। Gemini চ্যাটে লগ-ইন বা পেমেন্টের তথ্য লিখবেন না।
জরুরি পরিস্থিতি বা সংবেদনশীল তথ্য সম্পর্কিত কাজের জন্য স্ক্রিন অটোমেশন ব্যবহার করা এড়িয়ে চলুন। স্ক্রিন অটোমেশন বন্ধ করা থাকলেও, আপনি কানেক্ট করা অ্যাপ ব্যবহার করে Gemini ব্যবহার করতে পারবেন। কানেক্ট করা অ্যাপ সম্পর্কে আরও জানুন
স্ক্রিন অটোমেশনের মাধ্যমে কাজ সম্পূর্ণ করতে আপনি কীভাবে Gemini ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে আরও জানুন।
কেনাকাটা
Gemini থেকে Google শপিং কার্টে আইটেম যোগ করলে আমার ডেটার কী হয়?Gemini থেকে আপনার Google শপিং কার্টে প্রোডাক্ট যোগ করা হলে, কার্ট ও অর্ডার ডেটা আপনার Google Wallet-এ সেভ করা হয়। পছন্দমতো সেট করা ও বিজ্ঞাপন দেখানোর (আপনার সেটিংসের উপর নির্ভর করে) উদ্দেশ্য সহ Google-এর শর্তাবলী ও গোপনীয়তা নীতি ও আপনার Wallet সেটিংসের শর্ত পালন করে, এই ডেটা ব্যবহার করা হয়।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
আপনি যেকোনও সময় Gemini-তে, 'কার্ট' ও 'আমার অর্ডার' সেটিংয়ের মাধ্যমে, Google শপিং কার্ট অ্যাক্সেস করতে পারবেন।
Google Wallet-এ আপনার ডেটা ও গোপনীয়তা কীভাবে ম্যানেজ করবেন তার ব্যাপারে আরও জানুন।
Gemini-তে কেনাকাটা করার জন্য Google Pay ব্যবহার করলে, ট্রানজ্যাকশনের ইতিহাস আপনার Google Pay অ্যাক্টিভিটিতে সেভ করা হয় এবং Google Payments গোপনীয়তা বিজ্ঞপ্তি ও আপনার Google Pay অ্যাক্টিভিটি সেটিংস অনুযায়ী ব্যবহার করা হয়, যার মধ্যে পছন্দমতো অভিজ্ঞতা ও বিজ্ঞাপন অন্তর্ভুক্ত রয়েছে।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
আপনি যেকোনও সময় Gemini-তে লাইব্রেরি বিকল্পের মধ্যে কেনাকাটা বিভাগ থেকে আপনার অর্ডার ইতিহাস পর্যালোচনা করতে পারবেন।
আপনি যেকোনও সময় Google Pay অ্যাপ বা ওয়েবসাইটে আপনার ট্রানজ্যাকশনের ইতিহাস পর্যালোচনা করতে এবং অর্ডার ম্যানেজ করতে পারবেন।
Gemini কীভাবে আপনাকে কেনাকাটা করতে সাহায্য করতে পারে সেই সম্পর্কে আরও জানুন।
Google Labs-এর Gem
Google Labs-এর Gem-এর সাথে ইন্টার্যাক্ট করার সময় আমার ডেটার কী হবে?আপনি এখন Gemini অ্যাপে বা opal.google লিঙ্কে গিয়ে Google Labs থেকে Gem অ্যাক্সেস করতে ও খুঁজে পেতে পারবেন।
Google Labs-এর Gem হল AI মিনি-অ্যাপে বান্ডেল করা কাস্টম ওয়ার্কফ্লো যা আপনি তৈরি, এডিট ও শেয়ার করতে পারবেন। Google Labs-এর Gem-এর সাথে ইন্টার্যাক্ট করার সময়, আপনি Opal ব্যবহার করছেন, এটি Google Labs-এর একটি এক্সপেরিমেন্ট।
গুরুত্বপূর্ণ: Opal, একটি Google Labs এক্সপেরিমেন্ট, Gemini অ্যাপের অংশ নয়। এর অর্থ হল, এই অভিজ্ঞতা থেকে পাওয়া ডেটা আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে দেখা যাবে না এবং Gemini-র Workspace কানেক্ট করা অ্যাপ সেটিং এটি কন্ট্রোল করে না। Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য হয় না এবং আপনার Opal ডেটা, যার মধ্যে আপনার দেওয়া মতামতও অন্তর্ভুক্ত, Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী প্রসেস করা হয়।
ডেটা কীভাবে সেভ করে রাখা হয়
Google Labs থেকে তৈরি Gem , সেগুলির সাথে আপনার ইন্টার্যাকশন এবং আপনার আপলোড করা মিডিয়া (অডিও, ছবি, ডকুমেন্ট) আপনার Google Drive-এর “Opal” ফোল্ডারে স্টোর করা হয়।
Google Labs থেকে আপনার Gem মুছে দেওয়া সহ, কীভাবে আপনার ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করতে পারবেন
Gemini ওয়েব অ্যাপের Gem ম্যানেজার থেকে অথবা আপনার Google Drive-এর “Opal” ফোল্ডার থেকে আপনি Google Labs-এর Gem মুছে দিতে পারবেন। Google Labs থেকে Gem-এর সাথে যুক্ত ইন্টার্যাকশন ইতিহাসও মুছে ফেলা হবে।
অন্যান্য AI প্ল্যাটফর্ম থেকে ইমপোর্ট করা ডেটা
অন্যান্য AI প্ল্যাটফর্ম থেকে মেমরি বা চ্যাট ইমপোর্ট করলে আমার ডেটার কী হবে?অন্যান্য AI প্ল্যাটফর্ম থেকে ইমপোর্ট করা ডেটা (মেমরি ও চ্যাট) আপনার অ্যাক্টিভিটিতে সেভ করা হয়। এই ডেটা আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটির সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে আমাদের পরিষেবা উন্নত করা (জেনারেটিভ AI মডেলকে ট্রেনিং দেওয়া সহ) এবং Google, আমাদের ব্যবহারকারী ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। আপনি যেকোনও সময় আপনার অ্যাক্টিভিটি ম্যানেজ করতে বা মুছে ফেলতে পারেন। Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজ করবেন এবং মুছবেন তা জানুন।
এছাড়াও, আপনি যেকোনও সময় আলাদাভাবে ইমপোর্ট করা চ্যাট মুছে দিতে পারেন অথবা Gemini অ্যাপে ইমপোর্ট করার জন্য ব্যবহৃত .zip ফাইলের সাথে যুক্ত সব ইমপোর্ট করা চ্যাট একসাথে মুছে দিতে পারেন।
নোটবুক
Gemini-তে নোটবুক ব্যবহার করার সময় আমার ডেটার কী হবে?Gemini-তে আপনার নোটবুকের সাথে করা চ্যাট আপনার অ্যাক্টিভিটি সেভ করে রাখার সেটিং অনুযায়ী সেভ করা হয় এবং Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তিতে বর্ণিত উপায়ে ব্যবহার করা হয়। এর মধ্যে হিউম্যান রিভিউয়ারের সাহায্যে Gemini-কে আরও উন্নত করার বিষয়টিও অন্তর্ভুক্ত। Gemini-তে সোর্স হিসেবে আপনার Notebook-এ যেসব ফাইল যোগ করবেন সেগুলি আমাদের জেনারেটিভ AI মডেলকে ট্রেনিং দেওয়ার জন্য সরাসরি ব্যবহার করা হয় না।
অবতার
Gemini অ্যাপে অবতার তৈরি করার সময় আমার ডেটার কী হবে?অবতার তৈরি করার জন্য আপনার ভয়েস ও মুখ রেকর্ড করতে হয়। Gemini অ্যাপ-সহ নির্দিষ্ট Google পরিষেবা জুড়ে, আপনার অবতার ব্যবহার করে AI কন্টেন্ট জেনারেট করতে এবং Google, ব্যবহারকারী ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে, Google সেই ডেটা ব্যবহার করে।
ডেটা কীভাবে সেভ করে রাখা হয়
আপনার রেকর্ডিং নিরাপদে Google অ্যাকাউন্টে সেভ করা হয়। আপনি ৩ বছর ধরে রেকর্ডিং অ্যাক্সেস বা ব্যবহার না করলে, Google সেগুলি অটোমেটিক মুছে দেবে।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
আপনার রেকর্ডিংয়ের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে; আপনি নিজের Google অ্যাকাউন্টের ডেটা ও গোপনীয়তা ট্যাব থেকে যেকোনও সময় সেগুলি মুছে দিতে পারবেন। এছাড়াও, আপনার Gemini সেটিংস থেকে মুছে দেওয়ার বিকল্প খুঁজে পেতে পারেন।
গুরুত্বপূর্ণ: এই সেটিং আপনার YouTube চ্যানেলে সেভ করা অবতার ডেটা সংক্রান্ত YouTube-এর অফার করা সেটিং থেকে আলাদা ও স্বতন্ত্র (আপনার চ্যানেল থাকলে)। একটি মুছে দিলে অন্যটির উপর কোনও প্রভাব পড়ে না।
Canvas
Canvas ওয়েব অ্যাপের সাথে ইন্টার্যাক্ট করার সময় আমার ডেটার কী হবে?যখন আপনি ব্যবহারকারীর জেনারেট করা Canvas অ্যাপের সাথে ইন্টার্যাক্ট করেন, তখন সেইসব অ্যাপের ক্রিয়েটররা আপনার ইনপুট করা যেকোনও ডেটা দেখতে পান।
ডেটা কীভাবে সেভ করে রাখা হয়
ব্যবহারকারীর ডেটা Firebase-এ স্থায়ীভাবে সেভ করে রাখার বিকল্প Canvas অ্যাপকে Google দেয়। অ্যাপের ক্রিয়েটররা এই বিকল্পটি ব্যবহার করতে পারেন, আবার তারা আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত যেকোনও ডেটা অন্য লোকেশনেও সেভ করে রাখতে পারেন (অথবা এই ধরনের কোনও ডেটা সেভ করে রাখতে নাও পারেন)।
কীভাবে ডেটা নিয়ন্ত্রণ ও ম্যানেজ করবেন
সতর্ক থাকুন এবং শুধুমাত্র আপনার বিশ্বাসযোগ্য অ্যাপের সাথে ইন্টার্যাক্ট করুন। কোনও Canvas অ্যাপের সাথে একবার আপনি ডেটা শেয়ার করে ফেললে, সেটি মুছে ফেলার বিকল্প আপনার কাছে আর থাকবে না, তবে অ্যাপের ক্রিয়েটরের কাছে থাকবে।
পরিষেবার শর্তাবলী
Gemini অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কোন কোন শর্তাবলী প্রযোজ্য?Gemini অ্যাপে, Google পরিষেবার শর্তাবলী এবং জেনারেটিভ AI-এর নিষিদ্ধ ব্যবহার সংক্রান্ত নীতি প্রযোজ্য হয়।
আপনি যদি কোরিয়ায় বসবাসকারী কোনও গ্রাহক হন, তবে আপনিও কোরিয়ার অবস্থান পরিষেবার শর্তাবলী অনুযায়ী Gemini অ্যাপ ব্যবহার করার বিষয়ে সম্মতি জানান।