আপনি Google Tasks ও Samsung Reminder থেকে টাস্ক ও রিমাইন্ডার যোগ করা, এডিট করা ও দেখানোর জন্য Gemini অ্যাপকে বলতে পারেন।
আপনার যা প্রয়োজন
Gemini অ্যাপের সাথে আপনার টাস্ক ও রিমাইন্ডার অ্যাপ কানেক্ট করতে, আপনাকে এগুলি করতে হবে:
- Gemini মোবাইল অ্যাপে সাইন-ইন করুন Gemini অ্যাপে কীভাবে সাইন-ইন করবেন তা জানুন।
- অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু রাখুন। এই সেটিং বন্ধ করা থাকলে Gemini এইসব অ্যাপের সাথে কানেক্ট করতে পারবে না।
গুরুত্বপূর্ণ:
- Google Messages-এ Gemini সাপোর্ট করে এমন টাস্ক ও রিমাইন্ডার অ্যাপ উপলভ্য নেই।
- Gemini অ্যাপ আপনাকে অলীক উত্তর দিতে অথবা পুরনো তথ্য দেখাতে পারে। তথ্য চেক করতে উত্তরের নিচে তালিকায় দেখানো সোর্সে ক্লিক করে পর্যালোচনা করুন।
Gemini অ্যাপে Google Tasks ব্যবহার করুন
Gemini অ্যাপে Google Tasks থেকে আপনার তালিকা ও রিমাইন্ডার নিয়ে কাজ করতে হলে, Gemini অ্যাপের সাথে Google Workspace অবশ্যই কানেক্ট করতে হবে।
- আপনার কম্পিউটারে, gemini.google.com লিঙ্কে যান।
- যে অ্যাকাউন্ট থেকে Google Workspace ব্যবহার করছেন, সেই অ্যাকাউন্টেই সাইন-ইন করেছেন কিনা তা ভালো করে দেখে নিন।
- Gemini অ্যাপকে Google Tasks থেকে একটি টাস্ক যোগ করতে বা দেখাতে বলুন।
- পরামর্শ: Gemini অ্যাপকে নির্দিষ্টভাবে Google Tasks ব্যবহার করতে বলার জন্য আপনার প্রম্পটে
@Google Tasksযোগ করুন।
- পরামর্শ: Gemini অ্যাপকে নির্দিষ্টভাবে Google Tasks ব্যবহার করতে বলার জন্য আপনার প্রম্পটে
- Google Workspace কানেক্ট করা না থাকলে, আপনি এটি কানেক্ট করার বিকল্প পাবেন।
- অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
রিমাইন্ডার ও টাস্ক যোগ করা
নির্দিষ্ট বিবরণ দিয়ে টাস্ক ও রিমাইন্ডার যোগ করাঠিক কী যোগ করতে চান তা Gemini অ্যাপকে বলতে পারেন। এখানে কিছু প্রম্পটের উদাহরণ দেওয়া হল:
- [date] [time]-এ [task]-এর কথা আমাকে মনে করিও।
- [time]-এ [name]-কে কল করার কথা আমাকে মনে করিও।
- আমার করণীয় কাজের তালিকার মধ্যে [task] যোগ করো।
আপনার কথোপকথন অথবা অন্যান্য তথ্যের ভিত্তিতেও আপনি Gemini অ্যাপকে রিমাইন্ডার ও টাস্ক যোগ করতে বলতে পারেন। এই প্রম্পটগুলি ব্যবহার করে দেখুন:
- [movie name] কবে রিলিজ করবে?
১ সপ্তাহ আগে আমাকে এটির টিকিট কাটার কথা মনে করিও।
- [country or place] ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে আমাকে সাহায্য করো। আমার জন্য একটি প্যাকিং সংক্রান্ত তালিকা তৈরি করো।
এগুলি Google Tasks-এ নিয়ে আসার জন্য রিমাইন্ডার তৈরি করো।
- <Take a photo of a list of things> [time, date]-এ আমার করণীয় কাজের তালিকায় এই ছবির আইটেমগুলি যোগ করো।
পরামর্শ:
- টাস্ক বা রিমাইন্ডার যোগ করতে আপনার প্রম্পটে "আমার টাস্কে এটি যোগ করো", "@Google Tasks" বা "@Samsung Reminder" যোগ করুন।
- কোনও কাজকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, কনফার্মেশন বিজ্ঞপ্তিতে আগের অবস্থায় ফিরুন বিকল্প বেছে নিন অথবা উত্তরের নিচে লিঙ্ক করা তালিকা খুলুন ও এডিট করুন।
- ব্যাকগ্রাউন্ডে Gemini Live চালু থাকা অবস্থায় আপনি কোনও অ্যাকশন তৈরি করে থাকলে, Gemini সেই অ্যাকশন আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না।
টাস্ক ও রিমাইন্ডার দেখা ও আপডেট করা
আপনার টাস্ক ও রিমাইন্ডার দেখাযেমন, আপনি Gemini অ্যাপকে এগুলি জিজ্ঞেস করতে পারেন:
- আসন্ন টাস্কগুলি কী কী?
- [time, date]-এ আমাকে কী কী করতে হবে?
- [topic, activity, event] সম্পর্কিত আমার কী কী টাস্ক রয়েছে?
- এই সপ্তাহে আমাকে কোন কোন কাজ সারতে হবে?
যেমন, আপনি Gemini অ্যাপকে এগুলি জিজ্ঞেস করতে পারেন:
- আমার [task name] টাস্কের তারিখ পরিবর্তন করে [date] করে দাও।
- Tasks-এ [task name] হয়ে গেছে হিসেবে চিহ্নিত করো।
- [task name] টাস্কের নাম পরিবর্তন করে [task name] করে দাও।
- [topic, activity, event] সম্পর্কিত আমার টাস্ক মুছে দাও।
পরামর্শ: আপনি যে কোনও টাস্ক বা রিমাইন্ডার আপডেট করতে চান সেটি Gemini অ্যাপকে বোঝানোর জন্য আপনার প্রম্পটে "টাস্ক", "@Google Tasks" বা "@Samsung Reminder" যোগ করুন।
আপনার ডেটা কীভাবে ম্যানেজ করা হয়
কানেক্ট করা অ্যাপের সাথে Gemini কাজ করলে আপনার ডেটা কীভাবে ম্যানেজ করা হয় সেই সম্পর্কে আরও জানুন।