বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী

১৫ জুন ২০২৬, ১০:৫৫ PM
হাসপাতালে ভর্তি সাবেক রাষ্ট্রদূত ও বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

হাসপাতালে ভর্তি সাবেক রাষ্ট্রদূত ও বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী © সংগৃহীত

সাবেক রাষ্ট্রদূত ও বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সিএমএইচের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’-এর লক্ষণ শনাক্ত করেন চিকিৎসকেরা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার আরও বিস্তারিত ও নিখুঁত মূল্যায়নের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি ‘সিটি অ্যানজিওগ্রাম’ (CT Angiogram) করা হবে।

এদিকে বিশিষ্ট এই সাংবাদিক ও রাষ্ট্রদূতের অসুস্থতার খবর পাওয়ার পরপরই তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কবির বিটু দ্রুত সিএমএইচে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে রাষ্ট্রদূতের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সর্বোত্তম ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

মুশফিকুল ফজল আনসারীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬