বিএনপি এমপির আপত্তি, ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জামায়াত এমপির যে বক্তব্য এক্সপাঞ্জ হলো

১৭ জুন ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:০০ PM
জামায়াতে ইসলামীর প্রার্থী মো. তাজউদ্দীন খান

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. তাজউদ্দীন খান © সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গৃহিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যর বক্তব্যে কিছু অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের আপত্তিতে ওই বক্তব্যের কিছু অংশ ‘আপত্তিকর’ হিসেবে উল্লেখ করে সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৭ জুন) বিকালে বাজেট অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. তাজউদ্দীন খানের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত আসে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিভিন্ন সংবাদপত্রে পরিবার কার্ড ঘিরে কিছু অভিযোগ প্রকাশিত হয়েছে যার মধ্যে প্রলোভনে অর্থ লেনদেন এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার উল্লেখ রয়েছে। তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা ও সতর্কতা বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য সংসদের আলোচনায় আরও শালীন ও দায়িত্বশীল ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং এ বিষয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেন। পরে আপত্তির পরিপ্রেক্ষিতে বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত হয়।

এ ঘটনায় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের বিএনপি সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন বক্তব্যের কিছু অংশ নিয়ে আপত্তি জানান। তিনি বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এটা দুঃখজনক ব্যাপার। সংসদে এভাবে কথা বলা উচিত না। সংসদের ভাষা জানতে হবে। সেভাবে বলতে হবে। তাহলে বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি।

এর আগে জামায়াতে ইসলামীর ওই সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। হিসাব অনুযায়ী ওয়ার্ডপ্রতি প্রায় ৯০টি পরিবার এই সুবিধার আওতায় আসবে। ফলে বাকি দরিদ্র পরিবারের অবস্থান কী হবে এ প্রশ্ন থেকে যায়।

তিনি আরও বলেন, এই সুবিধা পাওয়ার প্রতিযোগিতার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও অর্থ লেনদেনের অভিযোগ উঠে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ফ্যামিলি কার্ডকে ‘প্রলোভন’ হিসেবে ব্যবহার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন।

হজের ফি আরও কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
×