তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ কোয়াব

০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
তামিম ইকবাল ও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম

তামিম ইকবাল ও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম © ফাইল ছবি

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন বিসিবির পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। 

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে কোয়াব জানিয়েছে, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।’

আরও পড়ুন: তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

‘বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’

বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে জানিয়ে কোয়াব উল্লেখ করেছে, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’

এর আগে তামিমের দীর্ঘ পোস্টের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ পরে তিনি এই পোস্ট সরিয়ে দিলেও তা ততক্ষণে ভাইরাল হয়ে যায়। এই ব্যাপারে নাজমুল বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, বোর্ডের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। 

জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬