শিক্ষকদের ন্যায় কর্মচারীদেরও বদলি চালুর আশ্বাস অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার

১০ মে ২০২৬, ১০:৩১ PM
প্রতিনিধি দল বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন

প্রতিনিধি দল বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মতো কর্মচারীদেরও বদলি ব্যবস্থা চালুর আশ্বাস দিয়েছেন কুমিল্ল-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ বিষয়ে দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার (১০ মে) রাতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন 

কর্মচারী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, কর্মচারীদের বাদ দিয়ে শুধু শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালিত হবে না। শিক্ষকদের ন্যায় কর্মচারীদের জন্যও আবেদনের ভিত্তিতে বদলি ব্যবস্থা চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. আজিজুল হক রাজা, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সহ মুখপাত্র মো. রাসেল মন্ডল, সহ সমন্বয়ক মো. সিদ্দিক মিয়া, মো. মিজানুর রহমান মিজান, মো. হাবিবুর রহমান, আঃরফ, মো. সোলেমান চৌধুরী, এবি সিদ্দিক জুয়েল, আঃ মতিন, মো. তুহিন, মো. মাজহারুল ইসলাম, মেহেদী হাসানসহ সংগঠনের আরো অনেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬