জুলাইয়ের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ফ্রি স্কুল ড্রেস, দেওয়া হবে দুপুরের খাবারও

১৪ জুন ২০২৬, ০৪:২৫ PM
ইউনিসেফ আয়োজিত Validation Workshop on the Bangladesh Education Sector Analysis অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

ইউনিসেফ আয়োজিত Validation Workshop on the Bangladesh Education Sector Analysis অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী © টিডিসি সম্পাদিত

শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে। আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা মূল্যবোধ নিয়ে গড়ে উঠুক। এজন্য প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।  

রবিবার (১৪ জুন) ঢাকার স্থানীয় একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত "Validation Workshop on the Bangladesh Education Sector Analysis (ESA) 2026" এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিকের সকল শিক্ষার্থীকে শীঘ্রই 'মিড-ডে মিল' প্রদান করা হবে।  

শিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশের 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' এর সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 'আগামীর বাংলাদেশ' গড়তে শিক্ষাখাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ, বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাইকমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলার মাইকেল ক্রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬