স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

১৭ জুন ২০২৬, ১২:৪৭ PM
বেরোবি ছাত্রদল নেতা

বেরোবি ছাত্রদল নেতা © সংগৃহীত

নেশার টাকার জন্য স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পিকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পিকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর আগে মাইদুল ইসলাম বাপ্পির স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী উম্মে জেবিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধর, মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ সৃষ্টি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।
 
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল কেন্দ্রীয় ছাত্রদল।

‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
×