ডিনস অ্যাওয়ার্ড বাবাকে উৎসর্গ করলেন জবি ছাত্রী, ফেসবুকে আবেগঘন পোস্ট

১৭ জুন ২০২৬, ০৭:২৮ PM
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীর ছাত্রী ফারিয়া ইয়াসমিন

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীর ছাত্রী ফারিয়া ইয়াসমিন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীর ছাত্রী ফারিয়া ইয়াসমিন। ডিনস অ্যাওয়ার্ড অর্জনের পর শিক্ষাজীবনের অন্যতম সেরা এই অর্জনটি তিনি উৎসর্গ করেছেন তাঁর প্রয়াত বাবাকে। ফেসবুকে লিখেছেন আবেগঘন স্টাটাস। আজ বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর থেকে ডিনস অ্যাওয়ার্ড গ্রহন করেন তিনি। 

ফারিয়া ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মঞ্চের আলো, করতালি আর শুভেচ্ছার ভিড়ের মধ্যেও প্রয়াত বাবাকে মনে পড়েছে । ডিনস অ্যাওয়ার্ড গ্রহণের মুহূর্তে চারপাশে আনন্দের আবহ থাকলেও মনে বারবার ভেসে উঠছিল বাবার মুখ। 

খুব অল্প বয়সেই বাবাকে হারানো এই শিক্ষার্থী জানান, বাবা যদি আজ বেঁচে থাকতেন, তবে হয়তো সবার আগে আত্মীয়স্বজনকে ফোন করে বলতেন, আমার মেয়ে পেরেছে। খুব খুশী হতেন। বাবা ছাড়া পড়ালেখা করার সংগ্রাম নিয়ে তিনি লিখেছেন, বাবার মৃত্যুর পর পড়ালেখার পথ সহজ ছিল না। নানাবিধ সামাজিক চাপের মধ্যেও তার মা কখনো শিক্ষার পথ থেকে সরে যেতে দেননি। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের স্বপ্নকে আগলে রেখেছেন। তাই তার কাছে ডিনস অ্যাওয়ার্ড শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাঁর মায়ের অসীম ত্যাগের স্বীকৃতি এবং বাবার স্বপ্নের প্রতি গভীর শ্রদ্ধা। 

দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমি খুব অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। হঠাৎ করেই তিনি মারা যান। আমরা দুই বোন। আমিই বড়। আমার বাবা খুব করে চাইতেন আমি যেন পড়াশোনা শেষ করে ভালো কিছু করি। ভালো রেজাল্ট করি। বিশ্ববিদ্যালয় জীবনে আজ আমার সেই ভালো রেজাল্টের অন্যতম স্বীকৃতির দিন ছিল। মা অনেক খুশী হয়েছে। কিন্তু বাবা থাকলে হইতো অনেক বেশি খুশী হতো। ডেইলি ক্যাম্পাসের প্রতিও কৃতজ্ঞতা। এডমিশনের সময়ে ডেইলি ক্যাম্পাস থেকে অনেক উপকারিত হয়েছি।’

শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
×