স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে শিক্ষক

০৫ জুন ২০২৬, ১০:৩৪ AM , আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:৩৬ AM
স্কুল শিক্ষককে কারাগারে প্রেরণ

স্কুল শিক্ষককে কারাগারে প্রেরণ © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক জেলা শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) সহকারী শিক্ষক মিজানুর রহমান। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার পুলিশ সূত্রে জানায়, ২০২৪ সাল থেকে প্রাইভেট পড়ানোর অযুহাতে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে শিক্ষক মিজানুর রহমান। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয়ভীতিও দেখানো হয়। পরে ভুক্তভোগী ছাত্রী মিজানুর রহমানের বিষয়টি পরিবারকে জানায়। এর প্রেক্ষিতে বুধবার শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে মারধর করে।   

একপর্যায়ে ঘটনাস্থল থেকে আহত শিক্ষক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলায় শিক্ষকের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবর মাসে ধর্ষনের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬