রমজানে নতুন সূচিতে চলবে ঢাবির অফিস

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ PM
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের জন্য এই নতুন সময়সূচি কার্যকর হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। তবে যোহরের নামাজের বিরতির জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, বছরের অন্যান্য সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস বিকেল ৫টা পর্যন্ত চললেও রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে এই সময় কমিয়ে আনা হয়েছে।

ইংল্যান্ডের শুরুর একাদশে একাধিক চমক
  • ১৮ জুন ২০২৬
বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে হতাশার শুরু পর্তুগালের
  • ১৮ জুন ২০২৬
ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬