তুরস্ক সফরে গেলেন ঢাবি উপাচার্য

০৩ জুন ২০২৬, ০১:২৭ PM
ঢাবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম © সংগৃহীত

সাত দিনের সফরে তুরস্ক গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বুধবার (৩ জুন) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫-৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ তিনি যোগদান করবেন। বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই ফোরামে একত্রিত হবেন। এটি নীতি নির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি ও টেকসই পন্থা অন্বেষণে সহায়তা করবে। 

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন উপাচার্যের দেশে ফেরার কথা রয়েছে। তার অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। 

মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬