এমপি মানসুরার তত্ত্বাবধানে জাতীয় সংসদ পরিদর্শনে ঢাবির একদল ছাত্রী

১৫ জুন ২০২৬, ০৮:৫৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:০০ PM
জাতীয় সংসদ পরিদর্শনে ঢাবির একদল ছাত্রী

জাতীয় সংসদ পরিদর্শনে ঢাবির একদল ছাত্রী © সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আমন্ত্রণে এবং সংসদ সদস্য মানসুরা আলমের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের একদল ছাত্রী জাতীয় সংসদ পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৫ জুন) পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ লাভ করেন। পাশাপাশি তারা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং এর ইতিহাস, কার্যক্রম ও অনন্য স্থাপত্যশৈলী সম্পর্কে সম্যক ধারণা অর্জন করেন।

পরিদর্শন শেষে শিক্ষার্থীরা হুইপ রকিবুল ইসলাম বকুলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রচিত ‘আমার রাজনীতির রূপরেখা’ গ্রন্থের একটি করে কপি উপহার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের শিক্ষাসফর শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে।

একই সঙ্গে দেশের ইতিহাস, রাজনৈতিক ঐতিহ্য ও নেতৃত্ব বিকাশের বিষয়ে তাদের আগ্রহ বৃদ্ধি করে, যা সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষার্থী দর্শনার্থী শিক্ষার্থীরা মনে করেন।

ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
পবিপ্রবির হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • ১৭ জুন ২০২৬
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬…
  • ১৭ জুন ২০২৬
×