ঢাকার যেসব এলাকায় বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না আজ

০৯ জুন ২০২৬, ১০:৫১ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলার বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার পরিবর্তন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

সোমবার (৮ জুন) বিকেলে ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং তার পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।

ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, কাজের সুবিধার্থে ধামরাই-১ উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডার শাটডাউনে রাখা হবে। ফলে সংশ্লিষ্ট ফিডারগুলোর অধীন সব এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬