মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

১৩ জুন ২০২৬, ০৪:২৫ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৪:২৯ PM
গ্যাস

গ্যাস © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত ভাসমান টার্মিনাল জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় সারাদেশে মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। শনিবার (১৩ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বার্তায় বলা হয়, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউয়ের জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার মধ্য রাত পর্যন্ত তিতাস গ‍্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দেশে এমনিতেই দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এর মধ্যে দুটি টার্মিনাল মিলে ৯৫ থেকে ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছিল। আজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ কোটি ঘনফুট কমিয়ে ৮৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। আজ রাতেই আবার সরবরাহ বাড়বে।

আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬