• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল

জিরো অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে দ্বিতীয় বরিশালের তাওহীদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে গোটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে টিএম তাওহীদ ইসলাম। সে (তাওহীদ) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মৎ শাহনাজের জেষ্ঠ পুত্র।

বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের কৃতি সন্তান টিএম তাওহীদ ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘জিরো অলিম্পিয়াড সিজন-২ এ বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো মেধাবী শিক্ষার্থীসহ সর্বমোট ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগির মধ্যে টিএম তাওহীদ ইসলাম ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ (জলজ জীবন সংরক্ষণ) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গত ১৩ জুন ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগির মধ্য থেকে বাছাই হওয়া ৫১ জন প্রতিযোগির সঙ্গে লড়াই করে তিনি এ গৌরবময় সাফল্য অর্জন করেছে। তাওহীদের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়; গেটা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। প্রত্যন্ত অঞ্চলের একজন তরুণ আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে প্রমাণ করেছে, সুযোগ ও পরিশ্রম থাকলে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিএম তাওহীদ ইসলাম বলেন, এই অর্জন আমাকে নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী ও সম্মানিত ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

পুরস্কার হিসেবে তিনি ক্রেস্ট, পদক, বই, মগসহ বিভিন্ন সম্মাননা সামগ্রী লাভ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পূর্ণ বৃত্তি অর্জন করে আরও একটি অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছেন। তাওহীদের এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, গৌরনদীর মাটি আবারও প্রমাণ করেছে, মেধা ও অধ্যবসায় থাকলে বিশ্বজয় অসম্ভব নয়। তরুণ এই শিক্ষার্থীর অর্জন আগামী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে বলেও তারা মনে করছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক পুত্র টিএম তাওহীদ ইসলামের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে সে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনবে। পাশাপাশি অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]