চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে চারদিন পেরিয়ে গেছে, অনেকগুলো ম্যাচও হয়ে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথমবার নামার অপেক্ষায়। আলজেরিয়ার বিপক্ষে নামবে বুধবার সকালে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে কাদের নিয়ে একাদশ সাজাতে পারেন কোচ লিওনেল স্কালোনি?

গোলপোস্টে নিশ্চিতভাবেই থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। আঙুলের চোট সেরে বাজপাখি খেলবেন তা নিশ্চিত করেছেন স্কালোনিও। এমি থাকা অবস্থায় এবং তার পারফরম্যান্স বিচারে স্কোয়াডের অন্য গোলকিপারদের একাদশে জায়গার সুযোগ বেশ কঠিনই।

ডিফেন্সে থাকতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা গঞ্জালো মন্টিয়েল। তার সাথে ইংলিশ লিগের টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি এবং ফাকুন্দো মেদিনা সামলাতে পারেন ডিফেন্স।

মিডফিল্ডে অবধারিত লিওনেল মেসির সাথে মিয়ামিতে খেলা রদ্রিগো ডে পল। চেলসি অধিনায়ক এনজো ফের্নান্দেজ তার সঙ্গী। তাদের সঙ্গে আক্রমণে নেতৃত্ব দিতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জুড়ি মেলা ভার।

এবার আর্জেন্টিনার ফরোয়ার্ডে অন্যতম চমক হতে পারেন থিয়াগো আলমাদা। স্কালোনির একাদশে তার শুরু করার সম্ভাবনা বেশি। অধিনায়ক ও নেতা মেসির জায়গা কাড়তে এখনও কোন ফরোয়ার্ড দলে আসেনি। লৌতারো মাটিনেজ হতে পারেন প্রথম পছন্দ।

মেসি এবং আলমাদার সঙ্গে ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজকেও। পারফরম্যান্স বিচারে মার্টিনেজ ও আলভারেজের একটা টক্কর হওয়ার সম্ভাবনা আছে।

Reneta

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ/লৌতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলজেরিয়াআলভারেজফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কালোনি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with