চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তা‌রিক হাসানের ‘ক্যাসিয়া জাভানিকা’

শ্রীমঙ্গলের প্রকৃ‌তিতে সৌরভ ছড়াচ্ছে

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
৯:৫৮ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
- সেমি লিড, লাইফস্টাইল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তারিক হাসান! শ্রীমঙ্গলে প্রকৃ‌তি-প‌রিবেশ নিয়ে কাজ করা এক নিভৃতচা‌রী। পেশা শিক্ষকতা আর নেশায় প্রকৃ‌তি পাগল মানুষ। তার অসাধারণ আলোক‌চিত্র মুগ্ধ করে প্রকৃ‌তি‌ ও পা‌খিপ্রেমীদের। প্রচার বিমূখ তারিক হাসান সম্প্রতি তুমুল আলোচনায় এসেছেন তার হাতে লাগানো ‘ক্যাসিয়া জাভানিকা’র সৌরভে।

ছবি: সংগৃহীত

বর্ষায় শ্রীমঙ্গলের প্রতি‌টি মানুষ, দূর থেকে আসা পর্যটক সবার মন রা‌ঙিয়ে দিচ্ছে ২০২১ সালে তা‌রিক হাসানের লাগানো দুর্লভ ‘ক্যাসিয়া জাভানিকা’। শ্রীমঙ্গল কলেজ রোড কবরস্থানের পাশে লাগানো এই বৃক্ষটি আজ সকলের চোখ-মন চোখ জু‌ড়িয়ে দিচ্ছে। বহু পর্যটক এসে ছ‌বি তুলছেন, ভি‌ডিও করছেন ‘ক্যাসিয়া জাভানিকা’র সাথে। সেই ‘লাল সোনাইল’ গরমে শান্তির পরশও দিচ্ছে শ্রান্ত প‌থিককে।

ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় তিনি নিজ উদ্যোগে এরইম‌ধ্যে প্রায় ১০০টির মতো ভিন্ন প্রজাতির চারা রোপণ করেছেন। প্রকৃতি ও বৃক্ষপ্রেমী শিক্ষক তারিক হাসানের লাগানো চ‌ারাগুলো সময়ের ব্যবধানে এখন ছায়াবৃক্ষ ও সৌন্দর্যের প্রতীকে পরিণত হয়েছে।

ছবি: সংগৃহীত

আজ ৪ মে (সোমবার) শহরের জন‌প্রিয় চি‌কিৎসক ডা. নাজেম আল কোরেশী রাফাতের বাসার সামনে দু’টি ক্যাসিয়া জাভানিকার চারা রোপণ করেন তি‌নি। ডা. রাফাত জানান, আমাদের বাসার সামনের ছোট কালভার্টটির পাশে দু’টো ক্যাসিয়া জাভানিকার চারা গাছ লাগানো হয়। এই কালভার্টটিতে প্রতিদিন অনেক পথচারী বসে বিশ্রাম নেন। আশা করি, কয়েক বছর পর যখন গাছগুলো বড় হবে, তখন ক্লান্ত পথিকরা এই গাছের সুশীতল ছায়ায় একটু প্রশান্তি খুঁজে পাবেন।

ছবি: সংগৃহীত

এখন শ্রীমঙ্গলের পথের দু’পাশে ফুটছে কৃষ্ণচুড়া, জারুল, সোনালু আর দুর্লভ ‘ক্যাসিয়া জাভানিকা’ যাকে আদর ক‌রে ‘লাল সোনাইল’ ডাকে। বৃক্ষ‌প্রেমিক তা‌রিক হাসান জানান, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জন্ম নেয়া ক্যাসিয়া জাভানিকা একটি দ্রুত বর্ধনশীল গাছ, যা প্রায় ১০ মিটার পর্যন্ত উঁচু হয়। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এ গাছে থোকায় থোকায় ফুল ফোটে। এই প্রজাতির গাছটিতে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ভেষজ গুণও। প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই গাছের অংশ।

ছবি: সংগৃহীত

বৃক্ষপ্রেমিক তা‌রিক হাসানের লাগানো এই ‘ক্যাসিয়া জাভানিকা’ এখন শুধু একটি গাছ নয়, এটি হয়ে উঠেছে সৌন্দর্য, প্রশান্তি আর প্রকৃতির এক জীবন্ত প্রতীক, গ্রীষ্মের দাবদাহে একটুখা‌নি স্বস্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্রক্যাসিয়া জাভানিকাতা‌রিক হাসা‌নপ্রকৃ‌তি পাগল মানুষপ্রকৃ‌তি-প‌রি‌বেশ‌শ্রীমঙ্গল
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিব খানকে রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেল আই

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের কোচ ব্রাজিলের আনচেলত্তি, আর্জেন্টিনার কোথায়?

জুন ১৩, ২০২৬

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার জিসান, ‘প্রেম করায়’ বহিষ্কার করল ছাত্রশিবির

জুন ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জুন ১৩, ২০২৬

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with