চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৩, জুন ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলার অভিযোগ উঠেছে। দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ ৩ জুন বুধবার হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ১টা ৫৮ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পোস্টে তিনি জানান, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।

Reneta

এর আগে সকালে সাংগঠনিক সফরে যশোরে পৌঁছান নাসীরুদ্দীন পাটওয়ারী। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেট কারে করে বেনাপোলের উদ্দেশে রওনা দেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এই সফরে তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিনাসীরুদ্দীন পাটওয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিব খানকে রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেল আই

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের কোচ ব্রাজিলের আনচেলত্তি, আর্জেন্টিনার কোথায়?

জুন ১৩, ২০২৬

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার জিসান, ‘প্রেম করায়’ বহিষ্কার করল ছাত্রশিবির

জুন ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জুন ১৩, ২০২৬

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with