চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন আঁকার জন্য এক রুশ শিল্পীকে পোল্যান্ডে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ১৬ জুন সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পোলিশ প্রসিকিউটররা জানিয়েছেন, তার নাম রবার্ট কুজোভকভ (৪৪), তিনি শিল্পী সেমিয়ন স্ক্রেপেটস্কি নামে পরিচিত।

সোমবার (১৫ জুন) সকালে বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে পোল্যান্ডের বিয়ালা পোডলাস্কা শহরের একটি গাড়ি পার্কিংয়ে তাকে গুলি করা হয়েছে। যা বেলারুশীয় কনস্যুলেট থেকে প্রায় ৬০০ মিটার দূরে অবস্থিত।

তার মাথা, বুক ও পিঠে পাঁচটি গুলি করা হয়। সেমিয়ন স্ক্রেপেটস্কি ছিল রবার্ট কুজোভকভের ব্যবহৃত ছদ্মনাম। তিনি পুতিন, বেলারুশীয় নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং চেচেন নেতা রমজান কাদিরভসহ বিভিন্ন রাজনীতিবিদের ব্যঙ্গচিত্র আঁকার জন্য পরিচিত ছিলেন।

লুবলিনের জেলা প্রসিকিউটর অফিসের মুখপাত্র মার্সিন কোজাক বলেছেন, অজ্ঞাত একজন বন্দুকধারী রবার্ট কুজোভকভের কাছে এসে তাকে লক্ষ্য করে দুটি গুলি চালায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে, হামলাকারী এগিয়ে এসে আরও তিনটি গুলি চালায় তারপর দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাস্থলেই রবার্ট কুজোভকভ মারা যান।

Reneta

কোজাক আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা এবং একটি গেকো ৯মিমি লুজার বুলেট উদ্ধার করা হয়েছে। আগামী বুধবার এ ঘটনার ময়নাতদন্তের দিন ধার্য করা হয়েছে।

শহরের বেলারুশীয় দূতাবাসের কাছ থেকে ৩৩ এবং ৩৭ বছর বয়সী দুই বেলারুশীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান কোজাক।

কোজাক বলেন, নিহত ব্যক্তি শৈল্পিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তিনি সেমিয়ন স্ক্রেপেটস্কি ছদ্মনাম ব্যবহার করে রুশ ফেডারেশন কর্তৃপক্ষের বর্তমান নীতির সমালোচনা করতেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্ক্রেপেটস্কি ১২ জুন বার্লিনে রুশ দূতাবাসের বাইরে রাশিয়া দিবসের এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার হাতে পুতিন ও সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের ব্যঙ্গচিত্র সম্বলিত একটি ছবি ছিল, এবং তার ট্রাউজারের সাথে একটি রুশ পতাকা বাঁধা ছিল যা রাস্তা ঘেষে টেনে নিয়ে যাচ্ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাপুতিন সমালোচকপোল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

জুন ১৬, ২০২৬

অভিনয়ে নামলেন ফুটবলার জামাল ভূঁইয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with