চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’: দর্শক চাহিদায় বাড়তি শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
বিনোদন
A A

শুক্রবার ১২ জুন মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আসছে।

বিশ্ববিদ্যালয় জীবন, ছাত্ররাজনীতি, হল সংস্কৃতি, ক্ষমতার বলয় এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার সাহসী উপস্থাপনার কারণে ছবিটি তরুণ দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

মুক্তির প্রথমদিন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত সত্ত্বেও রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাসে দর্শকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে মতবিনিময়কালে অনেকে ছবিটির রাজনৈতিক ব্যঙ্গ, সমসাময়িক বাস্তবতা এবং সাহসী নির্মাণশৈলীর প্রশংসা করেন। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি)-তে চলচ্চিত্রটির প্রদর্শনী সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

অফিসগামী দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে বুধবার থেকে বিকেল ৪:৩০ মিনিটের পরিবর্তে চলচ্চিত্রটি প্রতিদিন সকাল ১১:০০টা এবং সন্ধ্যা ৭:১৫ মিনিটে প্রদর্শিত হবে। ফলে কর্মব্যস্ত দর্শকরাও অফিস শেষে সহজেই প্রেক্ষাগৃহে এসে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।

এছাড়া কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাসে চলচ্চিত্রটি প্রতিদিন বিকেল ৪:৪০ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রদর্শিত হচ্ছে।

Reneta

চলচ্চিত্রটির পরিচালক আকাশ হক বলেন, “মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি, তা আমাদের অনুপ্রাণিত করছে। বিশেষ করে তরুণ দর্শকদের অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তুলেছে।”

নির্বাহী প্রযোজক মোঃ হাফিজউদ্দিন মুন্না বলেন, “এটি একটি সম্পূর্ণ নতুন টিমের কাজ। দর্শকদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আশা করি আরও বেশি মানুষ হলে এসে চলচ্চিত্রটি দেখবেন।”

বিশ্ববিদ্যালয় জীবন, হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি, ক্ষমতার বলয় এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ চলচ্চিত্রটি রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত।

ইতোমধ্যে চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর বাংলাদেশ প্যানোরামা বিভাগে FIPRESCI Award অর্জন করেছে। এছাড়া আমার ভাষার চলচ্চিত্র উৎসব-এ হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করেছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুললিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with