চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

চ্যানেল আইয়ের উপহারে আবেগঘন মুহূর্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শনিবার দুপুর থেকে রাজধানীজুড়ে ছিল টানা বৃষ্টি। সেই বৃষ্টিভেজা দিনেই চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিকেলে বিভিন্ন আয়োজন, সংবর্ধনা আর স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে কাটানো সময়ের পর রাতে আরও একটি বিশেষ ঘটনায় আলোচনায় উঠে আসেন তিনি।

চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে শাকিব খানকে এক মহামূল্যবান উপহার দিয়ে চমকে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “চ্যানেল আই থেকে মহামূল্যবান উপহার”।

ভিডিওতে দেখা যায়, শাকিব খানের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল ঘড়ি। চ্যানেল আইয়ের পক্ষে উপহারটি শাকিবের হাতে তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

Reneta

ঘড়িটি হাতে নিয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি বলেন,“এই রোলেক্স, একে তো দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা, এটা রোজ গোল্ডের— এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম, এই এডিশনের একটা ঘড়ি কিনবো। জাস্ট কথায় কথায় আমার এক ছোট ভাইকে এটা বলেছিলাম, আমিও ভাবিনি সেই কথাটা সাগর ভাইয়ের কানে গিয়ে পৌঁছেছে। এতো দামি গিফ্ট একজন আরেকজন দিতে পারে, বা একজন শিল্পীকে দিতে পারে— সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব, চ্যানেল আই পরিবারের পক্ষেই সম্ভব।”

তবে শুধু দাম নয়, উপহারের পেছনের ভালোবাসাকেই সবচেয়ে বড় বলে মনে করছেন এই তারকা।

শাকিব বলেন,“ঘড়িটা খুব দামি, কিংবা এটা অনেক মূল্যবান— ব্যাপারটা এখন আমার কাছে আর এমন নয়; এটা আমার কাছে হয়ে গেছে অমূল্য একটা ব্যাপার। আমি চাইবো এটা সারাজীবন আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকুক। টাকার অংকের চেয়ে এটা হয়ে গেছে ভালোবাসা, মমতার জিনিস।”

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,“চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সাগর ভাইকে। যে ভালোবাসা, মমতা আমাকে তারা আজ দেখিয়েছে; সাগর ভাইয়ের কাছে, চ্যানেল আই পরিবারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনায়কনায়িকাফরিদুর রেজা সাগররোলেক্সলিড বিনোদনশাইখ সিরাজশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ মুক্তির কাউন্টডাউন শুরু, ধ্রুব এষের ডিজাইনে প্রথম পোস্টার

জুন ১৭, ২০২৬

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

জুন ১৭, ২০২৬

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

জুন ১৭, ২০২৬
মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with