চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

১৯-২৫ জুন সিনেপ্লেক্সে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
বিনোদন
A A

দেশের সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স।

আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সামার ফেস্ট’, যেখানে প্রদর্শিত হবে আলোচিত চারটি বাংলা সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান ঈধিকা পালের বরবাদ, রায়হান রাফী পরিচালিত শাকিব খান, সাবিলা, জয়া আহসানের তাণ্ডব।

আরও রয়েছেন তানিম নূর পরিচালিত জাহিদ হাসান, আফসানা মিমি, সাদিয়া আয়মানের উৎসব এবং মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূরের বনলতা এক্সপ্রেস।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো। ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয়গুণে প্রশংসিত এই চার সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এমন আরো অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এমন ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Reneta

সিনেমাগুলোর প্রদর্শনসূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাবে।

বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াতে এবং বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতাকে উৎসবমুখর করে তুলতেই এই আয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার অপেক্ষা, এক সপ্তাহের এই বিশেষ উৎসবে দর্শকদের সাড়া কতটা পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবতাণ্ডববনলতা এক্সপ্রেসবরবাদলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin1

সর্বশেষ

৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

জুন ১৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

জুন ১৭, ২০২৬

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with