চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী আনোয়ার হোসেনের উপন্যাসে ঈদে ওয়েব ফিল্ম!

আইস্ক্রিনের চমক, ঈদে আসছে আকা রেজা গালিব পরিচালিত ‘সারার সংসার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
আইস্ক্রিন, বিনোদন
A A

বাংলা সাহিত্যের কিংবদন্তি থ্রিলার লেখক কাজী আনোয়ার হোসেন-এর জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ এবার নতুন রূপে আসছে ওটিটি পর্দায়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ওয়েব ফিল্মটির প্রথম ঝলক। পোস্টারে ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে “একটি ভুল এবং মায়ের কঠিন লড়াই…”।

একইসঙ্গে আইস্ক্রিনের পক্ষ থেকে জানানো হয়, “কে এই সারা? কাজী আনোয়ার হোসেন-এর ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এই ঈদে আসছে ‘সারার সংসার’ শুধুমাত্র আইস্ক্রিনে…”।

ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন ‘কালের পুতুল’ খ্যাত নির্মাতা আকা রেজা গালিব। জানা গেছে, মূল উপন্যাসের আবেগ ও থ্রিলারধর্মী আবহ বজায় রেখেই সময়োপযোগী করে নির্মাণ করা হয়েছে এই কাজটি। তবে ওয়েব ফিল্মের গল্পে পারিবারিক টানাপোড়েন ও এক মায়ের সংগ্রামকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে কাজী আনোয়ার হোসেনের পরিবারের পক্ষে তার দুই ছেলে কাজী মায়মুর হোসেন ও কাজী শাহনূর হোসেনের সঙ্গে চুক্তির মাধ্যমে উপন্যাসটি পর্দায় আনার উদ্যোগ নেয় ইমপ্রেস টেলিফিল্ম। পরে সেটিই ‘সারার সংসার’ নামে নির্মিত হয়।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি কেবল একটি থ্রিলার নয়, বরং একজন নারীর মানসিক লড়াই, পরিবার টিকিয়ে রাখার সংগ্রাম এবং একটি ভুলের ভয়াবহ পরিণতির গল্পও তুলে ধরবে।

Reneta

ওয়েব ফিল্মটির অভিনয়শিল্পীদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে খুব শিগগিরই শিল্পী তালিকা ও ট্রেলার প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভিত্তিক নতুন কোনো নির্মাণ আসছে- এ খবরেই ইতোমধ্যে পাঠক ও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

বিশেষ করে ‘মাসুদ রানা’র স্রষ্টার জনপ্রিয় উপন্যাস থেকে নির্মিত এই নারীপ্রধান গল্পটি ঈদের ওটিটি কনটেন্টে আলাদা মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআকা রেজা গালিবআর্তনাদকাজী আনোয়ার হোসেনকালের পুতুলকিংবদন্তীথ্রিলার লেখকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Edit with