বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
, পাঠদান ব্যাহত
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫৮ এএম |

  চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। সরেজমিন পৌর সদরের ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। এক কথায়, পড়ালেখা ও কাগজপত্রে ‘মডেল’ হলেও অবকাঠামো উন্নয়নে মডেল নেই বিদ্যালয়টি।  
জানা গেছে, ১৯৩৯ সালে চৌদ্দগ্রাম পৌর সদরের ঐতিহ্যবাহী ফালগুনকরা রাজার দীঘির উত্তর পাশে এলাকার শিশুদের শিক্ষার জন্য মরহুম মাস্টার বোরহান উদ্দিন উদ্যোগ গ্রহণ করেন। ওই সময় এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানের জন্য মরহুম আবদুল আজিজ, মরহুম আবদুল করিম ও মরহুম আলী আহমেদ যৌথভাবে ৪১ শতক ভুমি দান করে। প্রতিষ্ঠিত হয় ‘ফালগুনকরা আদর্শ প্রাথমিক বিদ্যালয়’। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল করছে। পরবর্তীতে সরকার বিদ্যালয়টি সরকারি ও মডেল হিসেবে ঘোষণা করে। বর্তমানে এটি পুরো উপজেলার মধ্যে একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 
সরকারি নিয়ম অনুযায়ী মডেল বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণীতে ২৫ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও আলাদা শ্রেণী কক্ষ প্রয়োজন। কিন্তু বিদ্যালয়টিতে প্রয়োজন অনুযায়ী শ্রেণীকক্ষ নেই। শ্রেণীকক্ষ সঙ্কটের কারণে একটি শ্রেণীকক্ষে একই সময়ে প্রথম শ্রেণী ও পঞ্চম শ্রেণীর খ শাখা, আরেকটি শ্রেণীকক্ষে দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ক শাখার শিক্ষার্থীরা পড়ালেখা করছে। বিদ্যালয়ে একই সময়ে দুই শ্রেণীর শিক্ষার্থী ও দুইজন শিক্ষক দুই দিকে ফিরে পড়ালেখা করায় কোন শ্রেণীর শিক্ষার্থীরা পাঠদানে মনোযোগী হচ্ছে না। অভিভাবকরা বিষয়টি বুঝতে পেরে সাংবাদিকদের নিকট অবহিত করলে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ও দীঘির পাড়েই কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত বিদ্যালয়ের তিনটি ভবন রয়েছে। এরমধ্যে একটি ঝুকিপূর্ণ। ১৯৯৩-৯৪ অর্থ বছরে নির্মিত বিদ্যালয়ের পূর্ব পাশের বিল্ডিংটির একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহার করছেন শিক্ষকরা। অফিস কক্ষের পাশে প্রাক-প্রাথমিক শিশুদের কক্ষটির পলেস্তরা খসে পড়ছে। দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে সেই কক্ষটি। মেরামত না করায় শিশুরা খেলা থেকে বঞ্চিত হচ্ছে। সেই কক্ষে কার্যক্রম বন্ধ রয়েছে প্রাক-প্রাথমিকের কার্যক্রম। তবে আশ্চর্য্যরে বিষয় হলো-পুরো উপজেলার শিক্ষকদের রিসোর্স সেন্টারটি বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত হলেও শ্রেণীকক্ষ সঙ্কট নিয়ে কারো মাথা ব্যথা নেই। 
আবদুল্লাহ আল মামুন নামে একজন অভিভাবক বলেন, শিশুদের পড়ালেখার জন্য উপযুক্ত পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। কিন্তু একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করালে কেউ শিখতে পারছে না। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হওয়া কঠিন। আমি চাই, সরকার উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সঙ্কট নিরসন করুক। 
ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক শিক্ষক আলমগীর হোসেন ও সহিদ উদ্দিন চৌধুরী বলেন, সঙ্কটের কারণে একই কক্ষে দুইটি শ্রেণীর কোমলমতি শিশুদের পাঠদান করাতে হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শ্রেণীকক্ষ সঙ্কটের সমাধান করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।  
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহা বেগম বলেন, পড়াশোনা ও ফলাফলে বিদ্যালয়টি মডেল হলেও আমরা শ্রেণীকক্ষ সঙ্কটে ভুগছি। বাধ্য হয়ে একটি কক্ষে দুই শ্রেণীর পাঠদান করতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। পড়াশোনায় মনোযোগী হওয়া কঠিন হয়ে পড়েছে। শিগগিরই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত শ্রেণীকক্ষ নির্মাণ করে সঙ্কটের সমাধান করতে দাবি জানাচ্ছি। 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শ্রেণীকক্ষ স্বল্পতার কথা স্বীকার করে বলেন, পিইডিপি-৪ একটা প্রোগ্রামের মাধ্যমে এ কাজগুলো হচ্ছিল। কিন্তু জুন মাসেই এ প্রোগ্রামের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। আপতত কোন উন্নয়ন কার্যক্রম নেই। আগামী জুলাইয়ে পিইডিপি-৫ প্রোগ্রামের আওতায় উন্নয়ন কাজ শুরু হবে। আমরা প্রয়োজনীয় শ্রেণীকক্ষ নির্মাণের প্রস্তাবনা পাঠিয়েছি। 
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আমি বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করবো। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে শ্রেণীকক্ষ সঙ্কট নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২