প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

বিনোদন রিপোর্টার

প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফোক সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁইয়ের কণ্ঠে প্রকাশিত হলো নতুন ফোক গান ‘পান খাইলা না’। গানের কথা ও সুর সংগ্রহ। মিউজিক করেছেন রাফি মোহাম্মদ। ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে তার মৌলিক গান ‘তুষের আগুন’ প্রকাশ পাবে। গানটি লিখেছেন ও সুর করেছেন এবি বাবু। এরই মধ্যে গানটিতে ভয়েস দিয়েছেন জুঁই। খান মাহি কয়েকদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন।

গান করা প্রসঙ্গে জুঁই বলেন, ‘সরাসরি গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে স্টেজ শোতে, হোক তা দেশে কিংবা বিদেশে। তবে টিভিতেও সরাসরি গান গাইতে ভালো লাগে। ফোন কলে অনেকেই সরাসরি কথা বলেন, তাদের গানেরও অনুরোধ থাকে। সব মিলিয়ে পুরো আয়োজনটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে।’

বিজ্ঞাপন

নতুন গান নিয়ে জুঁই জানান, ‘প্রকাশিত নতুন ফোক গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। যদিও এই গানের কথা ও সুর সংগ্রহ। কিন্তু তারপরও গানটার প্রতি আমার ভীষণ ভালো লাগা রয়েছে। আর তুষের আগুন গানটি মৌলিক গান। গানের কথা ও সুর আমার গানের যারা নিয়মিত ভক্ত শ্রোতা তাদের ভীষণ ভালো লাগবে। আমি এই গানটি নিয়ে খুব আশাবাদী। গানটি প্রকাশের পর গানটি শোনার জন্য সবার কাছে বিনীত অনুরোধ রইল।’

জুঁইয়ের কণ্ঠে মৌলিক গান হিসেবে ফোক গান ‘তুমি বুঝলা না’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’, ‘মরার কোকিলে’, ‘প্রেমের হাওয়া’ যেমন দারুণ জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনি কাভার সং হিসেবে জুঁইয়ের কণ্ঠে ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘বন্ধু আইবা’, জীবন মানেইতো যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’, ‘এক খান পান চাইলাম পান দিলে না’, ‘তোর পিরিতের এতো জ্বালা’, ‘আইলানা আইলানা বন্ধু’সহ আরো বেশকিছু গান জনপ্রিয়তা পায়।

জুঁই ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীতে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই কলেজে একই বিষয়ে মাস্টার্স করছেন। সিনেমাতেও গান গেয়েছেন তিনি। ‘শ্যুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সিনেমায় গেয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...