বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

পরবর্তী খেলা

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর
যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার  দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 
মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 
যশোরে চুরির ঘটনায় একজন আটক
যশোরে চুরির ঘটনায় একজন আটক
মোংলা ইপিজেডে মেশিন দুর্ঘটনায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন, চিকিৎসায় অবহেলার অভিযোগ
মোংলা ইপিজেডে মেশিন দুর্ঘটনায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন, চিকিৎসায় অবহেলার অভিযোগ
খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ
খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ
সোশ্যাল নেটওয়ার্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের চমক, ডিআর কঙ্গোর বিপক্ষে লিড নিল পর্তুগাল

যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের অনন্য উদ্যোগ / বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ

মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু

যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

যশোরে চুরির ঘটনায় একজন আটক

মোংলা ইপিজেডে মেশিন দুর্ঘটনায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন, চিকিৎসায় অবহেলার অভিযোগ

খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ

খুলনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন ডিবি পরিদর্শক তৈমুর ইসলাম

যশোরে কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ

যশোরে নাশকতার মামলায় আওয়ামীলীগ কর্মী আটক

চালের বাজার স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

রুয়েটে ১১৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত ২

যশোরে ডিবির অভিযানে দুইজন আটক, দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার

মেসির মতো জ্বলে উঠতে পারবে তো রোনালদো?

যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার  দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ
সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের অনন্য উদ্যোগ / বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ
মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 
মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 
চালের বাজার স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী
চালের বাজার স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী
রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শনের পর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের চালের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এখন সিলেটে
প্রধানমন্ত্রী এখন সিলেটে
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন কবে, সেই নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না
সংসদে রুমিন ফারহানার প্রশ্ন / স্থানীয় সরকার নির্বাচন কবে, সেই নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না
স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কি না— এ

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য...
গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান...
দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

চট্টগ্রামে ১১ দলের মহাসমাবেশে জনস্রোত

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে ব্যাপক...
চট্টগ্রামে ১১ দলের মহাসমাবেশে জনস্রোত

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের...
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার...
জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব
  • ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
    পদত্যাগপত্র জমা দিয়েছেন কোচ সালাউদ্দিন। তার এই সিদ্ধান্ত সমর্থন করেন কি?

    পদত্যাগপত্র জমা দিয়েছেন কোচ সালাউদ্দিন। তার এই সিদ্ধান্ত সমর্থন করেন কি?

    • হ্যাঁ
    • না
    • মন্তব্য নেই
    +
    =
    সাবমিট
    মোট ভোটদাতাঃ ২০৩ জন
    মোট ভোটারঃ ২০৩
    ভোট দিন
    Link Copied
অনলাইন জরিপ
আমার এলাকার খবর
অনুসন্ধান

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত ২

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার লক্ষ্যে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ঘটেছে। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে চা শ্রমিক, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং সাধারণ মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। বুধবার (১৭ জুন) সকাল থেকেই শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা এবং দূরদূরান্ত থেকে মানুষ কর্মসূচিতে অংশ নিতে আসতে শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চা-বাগান এলাকা ও আশপাশের গ্রামগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে অংশ নেওয়া চা শ্রমিকরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে যাতায়াতে ভোগান্তি হলেও তারা কর্মসূচিতে অংশ নিতে এসেছেন। তাদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, দীর্ঘদিন পর এমন একটি কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানকে ঘিরে পুরো শ্রীমঙ্গল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা তদারকিতে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্কিট হাউস, জেলা জজ আদালত এবং মৌলভীবাজার পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি ভবনে রঙ করা হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন ব্রিজ ও কালভার্ট লাল-সাদা রঙে সাজানো হয়। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচির মঞ্চের নিরাপত্তা ও প্রস্তুতি তদারকি করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ২৫ মিনিটে মৌলভীবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

'মব' সৃষ্টি করে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ে ‘মব’ সৃষ্টি করে জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের কাছ থেকে দায়িত্ব হস্তান্তর ও চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কতিপয় কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে।  অভিযোগ সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (১১ জুন) বেলা তিনটার দিকে কয়েকজন সহকারী শিক্ষক ও বহিরাগত দুইজনসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অফিসে ঢুকে মব সৃষ্টি করে ও নানা রকম ভয়ভীতি দেখিয়ে স্কুলের প্যাড এবং রেজুলেশনসহ সাদা পাতায় স্বাক্ষর ও সিল মেরে নেয়। এবং বলপ্রয়োগ করে চাবি ছিনিয়ে নেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার অবসরে যাওয়ার পর থেকে গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আমি নিয়মিত দায়িত্ব গ্রহন করার পর থেকে কয়েকজন সহকারী শিক্ষক আমাকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। গত বৃহস্পতিবার ১১ জুন বেলা তিনটার দিকে আমার অফিসে ঢুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে স্কুলের প্যাড এবং রেজুলেশনসহ সাদা পাতায় স্বাক্ষর ও সিল মেরে নেয়। এবং চাবি ছিনিয়ে নেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, এটার বিধি মোতাবেক ব্যবস্থা হবে। এরকম জোর করে পদত্যাগ নেবার সুযোগ নেই।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।’
'মব' সৃষ্টি করে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ, স্বজনদের দাবি হত্যা

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, গতকাল বিকালে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসছিল নেয়ামুল। সবশেষ গতকাল সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে মোবাইলে তাকে বলেন এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার। এবং এটি পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করেছেন নেয়ামুলের পরিবার। নেয়ামুলের ভাই মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সেই মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়। যেহেতু তার মরদেহ রেললাইনের পাশে ছিল, ফলে মরদেহটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এবং আত্রাই থানা পুলিশ সহযোগিতা করেছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত ব্যাগ। হাতে ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিলো। মরদেহ উদ্ধারের সময় এগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ মরদেহটি উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ, স্বজনদের দাবি হত্যা

প্রধানমন্ত্রী এখন সিলেটে

সরকারি সফরের অংশ হিসেবে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছেই তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হবেন। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিকাল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী এখন সিলেটে

আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল!

শরীয়তপুরের সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির গ্রেফতারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে বিএনপির একাংশের একটি বিক্ষোভ মিছিল বের হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করেন। মিছিলে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবি জানানো হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কিছু বিএনপি নেতাকর্মী স্লোগান দিয়ে ওই আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করছেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পালং মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (১৫ জুন) আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠনের মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গোপন মিছিল ও সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও তদন্তাধীন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ঘটনা। তিনি আরও মন্তব্য করেন, আইনি প্রক্রিয়ার বাইরে কোনো রাজনৈতিক দাবি গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, মিছিলটি বিএনপির আনুষ্ঠানিক কর্মসূচি নয় বলে দাবি করেছেন বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর। তিনি জানান, ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে এ মিছিল আয়োজন করেছে। বিষয়টি জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল!

শিশু হত্যায় উত্তপ্ত আদিতমারী, আতঙ্কে এলাকায় পুরুষশূন্য

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকায় শিশু নন্দিনী হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মব ও উত্তেজনার পর সেখানে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন স্থানীয় পুরুষেরা। স্থানীয়রা জানান, কিছু উশৃঙ্খল লোকজন অতিউৎসাহী হয়ে প্রশাসন ও সরকারি কাজে বাধা প্রদান করে এবং অরাজকতা চালায়। প্রশাসনের গাড়িতে হামলা ও আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রামবাসীর সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এরপর থেকে এলাকাটিতে পুরুষ মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়েছেন। এদিকে শিশু নন্দিনী হত্যার ঘটনায় আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে হঠাৎ নন্দিনীকে (৭) খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সকালেও খুঁজতে বের হয় তার পরিবার ও স্থানীয়রা। এক পর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, গতকাল সন্ধ্যায় বিধান চন্দ্র নামে এক যুবককে ওই ভুট্টা ক্ষেত থেকে কোদাল নিয়ে আসতে দেখছিলেন এক ব্যক্তি। নন্দিনীর মরদেহ উদ্ধারের সময় ওই যুবক পলাতক ছিলেন। সেই সন্দেহে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে আত্মগোপনে থাকা বিধান চন্দ্রকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ বিধানকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযুক্ত বিধানকে ছিনিয়ে নিয়ে নিজেরা বিচার করার দাবিতে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে গেলে তিনিও অবরুদ্ধ হয়ে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে যাওয়া ক্রাইমসিন ইউনিট। একে একে সদর থানা, কালীগঞ্জ থানা, ডিবি থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা তাদেরকেও অবরুদ্ধ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম।  এক পর্যায়ে তাদেরকে উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমামসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তাদেরকেও অবরুদ্ধ করা হয়। এভাবে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকেন জেলা ও উপজেলা প্রশাসনের লোকজন। এ সময় থেমে থেমে প্রশাসনের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। অবশেষে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে অভিযুক্ত বিধান ও তার বাবাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রশাসনের লোকজন। এ সময় শেষ দফায় প্রশাসনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকল ছুঁড়ে বিক্ষুব্ধ জনতা। জনতার ছোড়া ইটপাটকেল ও লাঠির আঘাতে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, আদিতমারী থানার ওসি নাজমুল হকসহ ২০ জন আহত হয়েছেন। এরপর জেলা প্রশাসকসহ প্রশাসনের ৮টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। স্থানীয়রা বলছেন, মাদকসেবী বিধান চন্দ্র প্রতিবেশী নন্দিনীকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ ও হত্যা করে মরদেহ বস্তায় ভরিয়ে মাটিতে পুঁতে রাখে। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির বাইরে তালা দিয়ে ভিতরে আত্মগোপনে থাকেন বিধান চন্দ্র। তার সেই বাড়িটি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে বিধানকে আটক করে। লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সকাল থেকে আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ইটের আঘাতে আমি নিজেও আহত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আদিতমারী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নন্দিনী হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবাকে আটক করা হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাঁধা দানের ঘটনায়ও একটি মামলা দায়ের করা হবে।  ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক রাশেদুল হক বলেন, নৃশংস এ হত্যার সুষ্ঠু তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ভাঙচুর ও প্রশাসনের উপর হামলার ঘটনায় জানতে চাইলে ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা বাইসস এর লালমনিরহাট জেলা আহ্বায়ক মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে জনমনে আতঙ্ক থাকায় গ্রামের কিছু কিছু মানুষ বাড়ির বাইরে অবস্থান করছে। প্রশাসনের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার পুলিশ পরিদর্শক তাজরুল ইসলাম সর্দার জানান, ফলিমারী এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এখনও কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।  
শিশু হত্যায় উত্তপ্ত আদিতমারী, আতঙ্কে এলাকায় পুরুষশূন্য
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর মৃত্যুদণ্ড
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব
ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল
ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা চুক্তি ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ইসরায়েলি গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে,
ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের চমক, ডিআর কঙ্গোর বিপক্ষে লিড নিল পর্তুগাল
ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের চমক, ডিআর কঙ্গোর বিপক্ষে লিড নিল পর্তুগাল
মেসির মতো জ্বলে উঠতে পারবে তো রোনালদো?
মেসির মতো জ্বলে উঠতে পারবে তো রোনালদো?
অস্ট্রিয়ার কাছে হেরে গেল জর্ডান
অস্ট্রিয়ার কাছে হেরে গেল জর্ডান
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো অংশ নেওয়া জর্ডান শক্ত প্রতিপক্ষ অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে ম্যাচের শেষ ভাগে দুটি
রোনালদোর কাতারে মেসি, ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক
রোনালদোর কাতারে মেসি, ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্সের দুর্দান্ত সূচনা
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্সের দুর্দান্ত সূচনা
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসলেন পরীমনি
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসলেন পরীমনি
যশোরের কথা এক উজ্জ্বল নক্ষত্র
যশোরের কথা এক উজ্জ্বল নক্ষত্র
আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন ব্রাজিল সমর্থক পড়শী
আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন ব্রাজিল সমর্থক পড়শী
সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা
সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা
জয়া আহসানকে ধুয়ে দিলেন ইলোরা গহর
জয়া আহসানকে ধুয়ে দিলেন ইলোরা গহর
‘আমি আরও একা হতে চাই’
‘আমি আরও একা হতে চাই’
ইউরোপ যাচ্ছেন জেমস
ইউরোপ যাচ্ছেন জেমস

জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

বাংলাদেশে চলমান জ্বালানি চাহিদা পূরণে চলতি জুন মাসে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মাস শেষে মোট এলএনজি সরবরাহ দাঁড়াবে প্রায় ১ কোটি
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৬১ শতাংশ
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৬১ শতাংশ
বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
ফের বাড়লো সোনা-রুপার দাম
ফের বাড়লো সোনা-রুপার দাম
আবারও বাড়ল তেলের দাম
আবারও বাড়ল তেলের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক

নামাজের সময়সূচি

বুধবার, ১৭ জুন ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

ফজর

ওয়াক্তের সময় বাকি

ফজর ভোর ০৫:২৩
জোহর বেলা ১২:০৭
আসর বিকেল ০৩:৫৬
মাগরিব সন্ধ্যা ০৫:৩২
ইশা রাত ০৬:৪৭
X