বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ওমানে দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের প্রবাসী শহীদুল

মিরসরাই প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:২০ পিএম
ওমানে দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের প্রবাসী শহীদুল

চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশে ছুটি কাটাতে ফেরার মাত্র তিন দিন আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম (৪০), যিনি স্থানীয়ভাবে শহীদুল্লাহ নামে পরিচিত ছিলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাতে ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত শহীদুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ মেস্ত্রীর চতুর্থ ছেলে।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আবু শাহাদাত সায়েম জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে ওমানে কাজ করছিলেন শহীদুল। তিনি সেখানে এমব্রয়ডারি শিল্পে কর্মরত ছিলেন। আগামী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা ছিল। ইতোমধ্যে বিমান টিকিটসহ ভ্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।

সায়েম আরও জানান, দেশে ফেরার আগে স্ত্রী, সন্তান ও স্বজনদের জন্য বিভিন্ন উপহার কিনে বাসায় ফিরছিলেন শহীদুল। পথেই ঘটে প্রাণঘাতী এই দুর্ঘটনা। পরিবারের সদস্যরা তার আগমনের অপেক্ষায় ছিলেন। কিন্তু আনন্দের সেই প্রতীক্ষা মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।

তিনি বলেন, “দেশে আসার বিষয়টি নিয়ে শহীদুল খুবই উচ্ছ্বসিত ছিলেন। তার সন্তান ও পরিবারের সবাই আনন্দে ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় সেই আনন্দ আজ গভীর বেদনায় রূপ নিয়েছে। অল্প বয়সেই তার সন্তানরা পিতৃহারা হলো।”

এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো. আবু নছর রিয়াদ। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে স্তব্ধ করে বিশ্বমঞ্চে ডিআর কঙ্গোর ঐতিহাসিক প্রথম গোল, ম্যাচে ফিরল সমতা

জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের চমক, ডিআর কঙ্গোর বিপক্ষে লিড নিল পর্তুগাল

যশোরে ২ লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

যশোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের অনন্য উদ্যোগ / বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ

মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু

যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

যশোরে চুরির ঘটনায় একজন আটক

মোংলা ইপিজেডে মেশিন দুর্ঘটনায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন, চিকিৎসায় অবহেলার অভিযোগ

খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ

খুলনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন ডিবি পরিদর্শক তৈমুর ইসলাম

যশোরে কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ

যশোরে নাশকতার মামলায় আওয়ামীলীগ কর্মী আটক

চালের বাজার স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

রুয়েটে ১১৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত ২

যশোরে ডিবির অভিযানে দুইজন আটক, দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার

X