Logo
Logo
×

সারাদেশ

ভাইয়ের হাতে বড় ভাই খুন

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

ভাইয়ের হাতে বড় ভাই খুন

ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহকে কেন্দ্র করে ছোট ভাই জুয়েল সরদারের লাঠির আঘাতে বড় ভাই আমির হোসেন সরদার (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টায় উপজেলার পট্টি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় আমিরকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন।

নিহত আমির হোসেনের বোন রাশিদা বেগম জানান, অভিযুক্ত জুয়েল তার ছোট ভাই সোহেল কে না বলে তার থেকে ২১০০ টাকা চুরি করেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার টাকা নিয়ে সোহেল ও জুয়েলের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বড় ভাই আমির হোসেন তাদেরকে থামানোর চেষ্টা করলে পারিবারিক কলহ বাঁধে। এর এক পর্যায়ে জুয়েল কাঠের রোয়া দিয়ে বড় ভাই আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আমিরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, অভিযোগ করলে মামলা নেওয়া হবে, তবে আসামিকে ধরার জন্যে পুলিশ তৎপর রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুরে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম