অনলাইন

এনআইডি আইটি সিস্টেম ‘অডিট’ করবে ইসি

অডিট অধিদপ্তর ও কম্পিউটার কাউন্সিলকে চিঠি

১৭ জুন (বুধবার), ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের আইটি সিস্টেমের নিরাপত্তা যাচাইয়ে ‘আইটি অডিট’ এবং দুর্বলতা মূল্যায়ন ও অনুপ্রবেশ পরীক্ষা (ভিএপিটি) করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাইবার নিরাপত্তা জোরদার, সম্ভাব্য ঝুঁকি শনাক্ত এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সূত্র জানায়, গত ১০ই জুন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের...

মুন্সিগঞ্জে টহল পুলিশের গুলিতে আহত

৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, জানতে চেয়ে রুল

১৭ জুন (বুধবার), ২০২৬

২০১৯ সালে মুন্সিগঞ্জে টহল পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া শাহদত হোসেন শ্যামলকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে শ্যামলকে ২ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের...

আদাবরে ওসিসহ দুই পুলিশ আহত

‘কবজিকাটা আনোয়ার গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ গ্রেপ্তার ৬

১৭ জুন (বুধবার), ২০২৬

রাজধানীর আদাবরের তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে চাপাতির আঘাতে আহত হন ওসিসহ দুই পুলিশ। এ ঘটনায় কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদসহ ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার র‌্যাব-২ এর মিডিয়া অফিসার...

২৮শে জুন দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

আগামী ২৮শে জুন আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে দুই কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা...

আইডিআরএ চেয়ারম্যান হলেন নাদিয়া নিভিন

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার-এর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী...

কোরিয়াগামী কর্মীর কাছ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা, মূলহোতা আটক

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

দক্ষিণ কোরিয়াগামী এক কর্মীর কাছ থেকে ১৬ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে একটি চক্রের মূলহোতাকে আটক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও রাজশাহী জেলা প্রশাসন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে রাজশাহীর শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর...

মূল্য সংযোজনের বাধ্যবাধকতা শিথিলে উদ্বিগ্ন ব্যবসায়ীরা

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের বিদ্যমান বাধ্যবাধকতা তুলে দেয়ার উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বস্ত্র, অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের উদ্যোক্তারা। তাদের মতে, সম্প্রতি ঘোষিত আমদানি নীতির পর বাজেটের এই প্রস্তাবও ধীরে ধীরে স্থানীয় মূল্য সংযোজনের শর্ত দুর্বল করছে, যা দেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য বড় ঝুঁকি...

সংসদে মন্ত্রী মির্জা ফখরুল

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।মঙ্গলবার (১৬...

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকার বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও...

এমপিদের অফিসের জন্য প্রতি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন লিখিত প্রশ্নের জবাবে...