নিয়োগ দেবে ইবনে সিনা, থাকছে বেতন-বোনাসসহ নানা সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি রিজিওনাল সেলস ম্যানেজার (ন্যাচারাল মেডিসিন) পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
রিজিওনাল সেলস ম্যানেজার (ন্যাচারাল মেডিসিন)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
আরও পড়ুন: ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। উক্ত পদে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে
বয়সসীমা
৪০ থেকে ৪৫ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।
অন্যান্য সুবিধা
চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, বিদেশ ভ্রমণ, মোটরসাইকেল, মোবাইল ফোন পাবেন কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৫ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক